এক্সপ্লোর

South Dinajpur News: স্বাভাবিক মৃত্যু নয়, 'খুন' ? কবর থেকে তোলা হল বৃদ্ধের মৃতদেহ দক্ষিণ দিনাজপুরে

South Dinajpur Murder Case: দুই দিন পর পরিবারের সদস্যরা জানতে পারেন স্বাভাবিকভাবে নয় ,  মৃত্যুর পিছনে লুকিয়ে থাকতে পারে 'খুনের ঘটনা।' কবর থেকে তোলা হল বৃদ্ধের মৃতদেহ..

চঞ্চল মজুমদার, দক্ষিণ দিনাজপুর: লিখিত অভিযোগের ভিত্তিতে দুই দিন পর মৃত বৃদ্ধের মৃতদেহ (Deadbody) কবর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালো পুলিশ (Police)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের গৌড়দীঘি গ্রামের ঘটনা (South Dinajpore)।

জানা গিয়েছে ,গত ১৬ তারিখে হরিরামপুরের গৌড়দীঘি গ্রামের বাসিন্দা ৬৬ বছরের বৃদ্ধ  কুদাই সোরেনের বুকের ব্যাথা নিয়ে  মৃত্যু হয়। যার পরেই শাস্ত্র মতে তাঁকে কবর দেওয়া হয়।কিন্তু দুই দিন পর পরিবারের সদস্যরা জানতে পারেন স্বাভাবিকভাবে নয় বরং কুদাই সোরেনের  মৃত্যুর পিছনে লুকিয়ে থাকতে পারে 'খুনের ঘটনা।'

মৃতের ছেলে মানিক সরেনের  অভিযোগ,গত দুই দিন আগে এলাকার বুড়ি মাতার মেলায় যাওয়ার পথে এলাকার মানিকুল ইসলামের সঙ্গে কোনও এক অজ্ঞাত কারণে বাকবিতর্কে জড়িয়ে পড়ে তাঁর বাবা। অভিযোগ তার বাবাকে মারধর করেছিলেন ওই ব্যক্তি। যে বিষয়টি তাঁদের জানা ছিল না। মৃতের ছেলের অভিযোগ, তাদের বাবা বাড়িতে ফিরে এসে বুকের ব্যাথায় মৃত্যু হয়।

স্বাভাবিকভাবেই তাদের বাবার শেষ কাজ সম্পূর্ণ করেন তাঁর ছেলে।কিন্তু দুই দিন পর গ্রামেরই দুই ব্যক্তির কাছে  জানতে পারেন, তাঁদের বাবার  মৃত্যুর  দিন মানিকুল ইসলামের সঙ্গে ঝামেলা হয়েছিল এবং তাঁর বাবাকে মারধর করেছিল সেই ব্যক্তি। যা দেখেছিলেন ওই দুই প্রতিবেশী  বলে অভিযোগ মৃতের ছেলের।

প্রতিবেশীর কাছে থেকে এমন ঘটনা শোনার পরেই  হরিরামপুর থানায় লিখিত অভিযোগ করেন মৃতের ছেলে।অভিযোগের ভিত্তিতে শনিবার ম্যাজিস্ট্রেট সহ হরিরামপুর থানার পুলিশ মৃত কুদাই সোরেনের মৃতদেহ কবর খুঁড়ে উদ্ধার করেন ।ময়নাতদন্তের জন্য বালুরঘাটে মৃতদেহ  পাঠিয়ে হরিরামপুর থানার পুলিশ খতিয়ে দেখছেন কুদাই সোরেনের মৃত্যু স্বাভাবিক নাকি খুন? পুরো বিষয় খতিয়ে দেখছেন হরিরামপুর থানার পুলিশ।

প্রসঙ্গত, হাওড়ার (Howrah) আমতার (Amta ) ছাত্রনেতা আনিস খানের মৃত্য়ু ঘিরেও বিতর্কের জেরে, কবর থেকে তোলা হয়েছিল দেহ। চলতি বছরে সেপ্টেম্বরে নাগেরবাজারেও বৃদ্ধের মৃত্যু ঘিরে প্রশ্ন উঠেছিল নিজের বাগানবাড়ি থেকে উদ্ধার হয়েছিল বৃদ্ধের পচাগলা দেহ। মৃতের নাম কল্যাণ ভট্টাচার্য । স্থানীয়দের দাবি ছিল, পোষ্যকে নিয়ে একাই থাকতেন বৃদ্ধ। সব সময় বাইরের গেট থাকত তালাবন্ধ। সন্ধেয় বাড়ির বাইরে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল এক অজ্ঞাতপরিচয় যুবককে।  

আরও পড়ুন, 'I.N.D.I.A জোট ভাঙার চক্রান্ত..', সেলিমকে 'মীরজাফর' বলে কটাক্ষ ফিরহাদের

  • আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget