এক্সপ্লোর

Firhad Hakim: 'I.N.D.I.A জোট ভাঙার চক্রান্ত..', সেলিমকে 'মীরজাফর' বলে কটাক্ষ ফিরহাদের

Firhad Attacks MD Salim: সেলিম বলেছিলেন, ভোরের অন্ধকারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্পেশাল ট্রেন নিয়ে রাহুল গাঁধীর ঘরে চলে গেলেন ভোরে। পাল্টা কী জবাব দিলেন ফিরহাদ ?

অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায় এবং শিবাশিস মৌলিক, কলকাতা: এবার কি বাংলায় কংগ্রেস-সিপিএমের সম্ভাব্য় জোটের তাল কাটল? রাহুল-অভিষেক সাক্ষাৎ নিয়ে, অধীর-গড়ে দাঁড়িয়ে কংগ্রেসকে খোঁচা মহম্মদ সেলিমের। পাল্টা জবাব দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ইন্ডিয়া জোট ভাঙার চক্রান্ত, সেলিমকে মীরজাফর বলে কটাক্ষ ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। 

গতকাল সিপিএম-র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছিলেন, ভোরের অন্ধকারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্পেশাল ট্রেন নিয়ে রাহুল গাঁধীর ঘরে চলে গেলেন ভোরে। আমরা তখন বলছি 'চোর ধরো, জেল ভরো'। চোর তখন গিয়ে বলছে কংগ্রেসের পায়ে পড়ে, দাদা আমাকে বাঁচাও। গতকাল মহম্মদ সেলিম আরও বলেছিলেন, কংগ্রেস দলকেও বুঝতে হবে, ২০১১-তে কংগ্রেস দল তৃণমূলকে যদি সমর্থন না করত, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত ছিল না রাইটার্স বিল্ডিংয়ে পৌঁছনোর।' এবার  পাল্টা তৃণমূল কংগ্রেস বিধায়ক ও পুরমন্ত্রী বললেন, ওঁর মাথাব্যথা এত কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুলের (গাঁধী) সাথে দেখা করুক আর যার সাথেই দেখা করুক, ওঁর মাথাব্যথা হচ্ছে কেন? উনি কি INDIA ভাঙার চক্রান্তে জড়িত হয়ে পড়ছেন? এখানে যেহেতু INDIA শক্তিশালী হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই সেটাকে ভাঙার জন্য মীরজাফরের কাজ করার চেষ্টা করছেন?
 
জাতীয় রাজনীতিতে তাঁরা একজোট । কিন্তু, রাজ্য রাজনীতিতে যে একে অন্যের ঘোরতর প্রতিপক্ষ, তা আরও একবার পরিষ্কার হয়ে গেল। সাগরদিঘি মডেলে ভর দিয়ে,আসন্ন লোকসভা নির্বাচনেও বাংলায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ইঙ্গিত দিয়ে আসছিল প্রদেশ কংগ্রেস ও সিপিএম। কিন্তু, এর মধ্যেই যেন কিছুটা তাল কাটে শুক্রবার। অধীর গড়ে দাঁড়িয়ে কংগ্রেসকে কার্যত বার্তা দেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। যার পাল্টা জবাব দেন প্রদেশ কংগ্রেস সভাপতিও।প্রদেশ কংগ্রেস সভাপতি  অধীর চৌধুরী বলেছেন,'আমাদের না বলে যারা বলছে, তাদের জ্ঞান অর্জন করতে বলুন, তাহলেই হবে। আমরা যা বোঝার বুঝেছি।রাহুল গাঁধীর কাছে কেউ পা ধরতে যায়, রাহুল গাঁধী বলবেন পা ধরো না? আমরা সেটা করতে পারি না।'

আরও পড়ুন, 'দিদিমণির সকালবেলা মাথা গুনতে হয়..', কেন বললেন দিলীপ ?

 সিপিএম-র কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, ফিরহাদ হাকিম বাজারে নেমে যাওয়ার পর মনে হচ্ছে, অযথা জলঘোলা করা হচ্ছে। ভোরবেলা, সূর্য ওঠার পারলে প্রায় আগে একেবারে শুটবুট পরে গিয়ে সোজা রাহুল গাঁধীর পায়ে ড্রাইভ মেরে দিলেন কেন? অভিষেক, কেন? বিজেপি ওকে কাজ দিয়েছে, বিজেপি বিরোধী জোটের মধ্যে ঢুকে যাতে এদিক-ওদিক করা যায়, বিজেপির উদ্দেশ্য সাধন করতে গেছে, এটা অভিষেকের বিরুদ্ধে যায়, রাহুল গাঁধীর বিরুদ্ধে নয়।'এদিকে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, এটা ওদের ইন্ডিজোটের ব্যাপার। কে কার সাথে ফিস ফ্রাই খাবে। কে কার কাছে ছুটে যাবে, একেবারেই ওদের নিজস্ব ব্যাপার। 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget