এক্সপ্লোর

South Dinajpur: নাবালিকা শিশুদের বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ, বেসরকারি হোমের কর্নধারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ

দীর্ঘ সাত বছর এই মামলা চলার পর আজ সেই মামলায় হোমের কর্নধারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বালুরঘাট জেলা আদালত।

মুন্না অগ্রবাল, বালুরঘাট:  ২০১৫ সালের ৩রা অগাস্ট দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) হিলি থানার তিওরের ধীরেন মহন্ত চ্যারিটেবল সোসাইটির কর্নধার দিলীপ মহন্তের বিরুদ্ধে হোমের নাবালিকা মেয়েদের যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে। হোমের মেয়েদের সাথে নিয়মিত যৌন হেনস্থা করা হত বলেও অভিযোগ ওঠে অভিযুক্ত দিলীপ মহন্তের বিরুদ্ধে। এই ঘটনায় হোমের পাঁচ নাবালিকা ছাড়াও হোমের সুপার ভক্তি সরকার লাহা এই ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন হিলি থানায়। দীর্ঘ সাত বছর এই মামলা চলার পর আজ সেই মামলায় হোমের কর্নধারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বালুরঘাট জেলা আদালত। দক্ষিণ দিনাজপুরের হিলি থানার তিওড়ে অবস্থিত ধীরেন মহন্ত চ্যারিটেবল সোসাইটির কর্নধার দিলীপ মহন্ত সহ মোট তিনজনকে গতকাল দোষী সাব্যস্ত করার পর এদিন সাজা ঘোষণা করে আদালত।

জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট আদালতের অতিরিক্ত জেলা এবং দায়রা দ্বিতীয় কোর্টের (পক্সো স্পেশাল) বিচারক সুজাতা খারগে  মুল অভিযুক্ত দিলীপ মহন্তের বিরুদ্ধে ৩৭৬(২)(ডি)(আই) আইপিসি সহ ৬@১০পক্সো ধারায় দোষী সাব্যস্ত করেন । একই সঙ্গে হোমের প্রাক্তন সুপার সাবিত্রী হেমব্রম এবং সহায়িকা খুশি মন্ডলের বিরুদ্ধে ৩৭৬(২)(ডি)(আই) আইপিসি ও ১০৯ আইপিসি ধারায় দোষী সাব্যস্ত করা হয়। তবে, পর্যাপ্ত সাক্ষ্মী ও প্রমাণের অভাবেই দিলীপ মহন্তের দুই ড্রাইভারকে বেকুসুর খালাস ঘোষণা করা হয়।

আরও পড়ুন - South Dinajpur Accident : বুনিয়াদপুরে দুর্ঘটনার কবলে কনেযাত্রীর গাড়ি, মৃত্যু ১ জনের আহত বহু

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে হওয়া ঘটনার তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত দিলীপ মহন্ত ছাড়াও তার দুই গাড়ি চালক ও হোমের এক প্রাক্তন সুপার খুশি মণ্ডলকে গ্রেফতার করে। সেই ঘটনায় দীর্ঘদিন মামলা চলার পর গতকাল অভিযুক্তদের দোষী সাব্যস্ত এবং আজ দোষীদের সাজা ঘোষণা করতে গিয়ে বিচারক অভিযুক্ত দিলীপ মহন্তকে আজীবন কারাদণ্ড সঙ্গে তিন লক্ষ টাকা জরিমানার সাজা ঘোষণা করেন। অনাদায়ে আরও দু বছর কারাদণ্ডের নির্দেশ দেন। পাশাপাশি অপর দুই সাজাপ্রাপ্ত মহিলাকে ১০ বছরের জন্য কারাদণ্ড ও তিরিশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। দেরি হলেও দোষীরা শাস্তি পাওয়ায় খুশির হাওয়া আদালত চত্বরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget