এক্সপ্লোর

Dengue Update: ৩-৪ দিনের জ্বরে অবস্থার অবনতি, ডেঙ্গিতে আরও এক যুবকের মৃত্যু

Dengue Death: সূত্রের খবর, পূর্ব পুটিয়ারির বাসিন্দা বছর চব্বিশের যুবক গত ৩-৪ দিন ধরে জ্বরে ভুগছিলেন।

ঝিলম করঞ্জাই, পূর্ব পুটিয়ারি: তৃতীয়ার সন্ধেয় কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। সূত্রের খবর, পূর্ব পুটিয়ারির বাসিন্দা বছর চব্বিশের যুবক গত ৩-৪ দিন ধরে জ্বরে ভুগছিলেন। হাসপাতাল সূত্রে খবর, গতকাল দুপুরে সঙ্কটজনক অবস্থায় এম আর বাঙুর হাসপাতালে আনা হয়। চিকিত্সকদের যাবতীয় চেষ্টা সত্ত্বেও সন্ধেয় তাঁর মৃত্যু হয়। ডেঙ্গি এনএস ওয়ান পজিটিভ বলে রিপোর্টে উল্লেখ। হাসপাতালে দেরিতে আনায় অবস্থা সঙ্কটজনক হয়ে ওঠে বলে চিকিত্সকদের দাবি। 

গতকালই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও এক তরুণীর। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এই পরিস্থিতিতে হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য, নতুন নির্দেশিকা দিয়েছে স্বাস্থ্য দফতর। জেলার বাইরে যেতে হলে লাগবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি। এর মধ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে, মৃত্যুর দোরগোড়ায় পৌঁছেও, সুস্থ হয়ে ফিরলেন তেত্রিশ বছর বয়সী এক তরুণী।

পুজোর আনন্দে মেতে উঠেছে মানুষ। প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল! রাস্তায় আলোর রোশনাই।  কিন্তু, তারমধ্যেই ভয়ঙ্কর গতিতে ছড়াচ্ছে ডেঙ্গি! দিনে দিনে উদ্বেগ-আতঙ্কের আতঙ্কের কারণ হয়ে উঠেছে। চিকিৎসায় একটু দেরি হলেই, পরিস্থিতি গড়াচ্ছে মৃত্যু অবধি! বুধবারও ফের মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত এক তরুণীর। তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। ৩৮ বছর বয়সী সঙ্গীতা দেবীকে জ্বর নিয়ে রবিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিস্থিতির অবনতি হওয়ায় ভেন্টিলেশনেও দিতে হয়। কিন্তু, তাতেও শেষরক্ষা হয়নি। বুধবার তাঁর মৃত্যু হয়। তবে এরইমধ্যে সুখবরও রয়েছে।
ডেঙ্গি আক্রান্ত হয়ে, কার্যত মৃত্যুর দোড়গোড়ায় পৌঁছে গেছিলেন ঠাকুরপুকুরের বাসিন্দা অর্পিতা সেনও। গত মাসের ১৭ তারিখ জ্বর নিয়ে তাঁকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। 

৩-৪ দিনের মধ্যে অবস্থার চূড়ান্ত অবনতি হয়। মাল্টি অর্গ্যান ফেলিওরের মতো পরিস্থিতি তৈরি হয়। তখন নার্সিংহোম থেকে অর্পিতাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকরা কোনওমতে CPR দিয়ে তাঁকে প্রাণে বাঁচান কিন্তু, পরিস্থিতির উন্নতি না হওয়ায় অর্পিতাকে ভেন্টিলেশনে দিতে হয়। দীর্ঘ দেড় মাসের লড়াইয়ের পর আস্তে আস্তে তিনি সুস্থ হন। বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হল। চিকিৎসকরাও বলছেন, এত দিন লড়াই করে, ডেঙ্গি আক্রান্তের সুস্থ হওয়ার নজির সাম্প্রতিক অতীতে নেই। 


স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার ৯১২ জন নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫৭। সূত্রের খবর, এখনও অবধি রাজ্যে ২৯ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে পুজোর আনন্দে, কাঁটা হয়ে থেকে যাচ্ছে ডেঙ্গি। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget