এক্সপ্লোর

Sovan Chatterjee: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কি জানতেন যে সরকারি কোনও দায়িত্ব পাবেন ? মুখ খুললেন শোভন

Sovan Chatterjee Reaction: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের ঠিক পরেই সরকারি পদ পেলেন শোভন চট্টোপাধ্যায়, দলে ফেরা কি সময়ের অপেক্ষা ? সাক্ষাৎকারে শোভন চট্টোপাধ্যায়

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: পাহাড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের ঠিক পরেই সরকারি পদ পেলেন শোভন চট্টোপাধ্যায়। একসময় তিনি কলকাতার মেয়র ছিলেন। রাজনৈতিক বহু টানাপোড়ের পর, সম্প্রতি তৃণমূল সুপ্রিমোর সঙ্গে টানা যোগাযোগ রাখছিলেন। তারপরেই এল এই সরকারি বিজ্ঞপ্তি। এদিন এবিপি আনন্দ-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন শোভন চট্টোপাধ্যায়। 

আরও পড়ুন, 'বিরোধীরা বলছে বাংলা সেফ নয়, তাহলে রাস্তায় বেরোন কী করে ?', কলকাতায় কালী পুজোর উদ্বোধনে গিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

শোভন চট্টোপাধ্যায় : পশ্চিমবঙ্গ সরকারের তরফে মুখ্যমন্ত্রী, তিনি কোনও দায়িত্ব দিলেন যদি, তাহলে দায়িত্বকে স্বপূর্ণভাবে সিনসিয়ারিটি দিয়ে, আমার প্রশাসনিক অভিজ্ঞতা এবং অন্যকিছু দিয়ে, আমি চেষ্টা করব, সেটাকে ফুলফিল করবার জন্য। কারণ এই নিউটাউন যেভাবে গড়ে উঠেছে, আমার চোখের সামনে গড়ে উঠেছে। আমি দীর্ঘ ৪০ বছর জনপ্রতিনিধি ছিলাম। ন্যাচেরালি সেই দায়িত্বের পরিপ্রেক্ষিতে যদি, NKDA-র দায়িত্ব যখন আমার উপর আসছে, সেই দায়িত্বও আমি, আমার আপ্রাণ, সিনসিয়ারিটি দিয়ে, আমি চেষ্টা করব, এই নতুন শহরকে আরও সুন্দরভাবে গড়ে তোলার। 

প্রশ্ন: মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর কি এটা জানতেন ? এই দায়িত্ব পাবেন বা সরকারি কোনও দায়িত্ব পাবেন ?

শোভন চট্টোপাধ্যায় : দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিদ্ধান্ত নেওয়ার, তখনইতো সবাই জানতে পারে, তেমনি আমিও জানতে পারি। 

প্রশ্ন: আপনি তৃণমূলে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন। দেখা যাচ্ছে আনুষ্ঠানিকভাবে দলে ফেরার আগেই, সরকারি দায়িত্ব দেওয়া হল আপনাকে। দলে ফেরা কি সময়ের অপেক্ষা ?

শোভন চট্টোপাধ্যায় : দেখুন এই বিষয়ে আমি কোনওই মন্তব্য করছি না। সেই জায়গায় দাঁড়িয়ে, যে দায়িত্ব আমার কাছে আসে, সেই দায়িত্বটুকুই আমি ফুলফিল করি। যখন যেভাবে এসেছে, আমি তখন সেইভাবেই কাজ করার চেষ্টা করি। 

মেয়র হিসেবে কলকাতায় দীর্ঘদিন কাজ করেছেন শোভন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এবার তাঁকে উন্নয়নের কাজে লাগাতে চান। এবং সেই কারণেই NKDA-র চেয়ারম্যান করা হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে। এইভাবে একটা সরকারি পদ দেওয়ার মধ্য দিয়েই, তৃণমূলে ধীরে ধীরে পুরনো ফর্মে ফেরার সূচনা হল বলে মনে করা হচ্ছে বলেই দাবি রাজনৈতিক মহলের। তিনি দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। জল্পনা চলছিল যে, দীপাবলির আগেই, তিনি তৃণমূলে ফিরবেন। এবং সেই জল্পনাই সত্যি হল।   কার্যত দীপাবলির আগেই সরকারি গুরুত্বপূর্ণ পদ দেওয়া হল। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget