এক্সপ্লোর

Mamata Banerjee: 'বিরোধীরা বলছে বাংলা সেফ নয়, তাহলে রাস্তায় বেরোন কী করে ?', কলকাতায় কালী পুজোর উদ্বোধনে গিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

Mamata Attacks BJP During Kali Puja Inauguration: জোর উদ্বোধনে গিয়ে নাম না করেই বিরোধীদের একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো, কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

কলকাতা: যে কোনও দিন এরাজ্য়ে শুরু হয়ে যেতে পারে ভোটার তালিকার বিশেষ সংশোধন। তবে পশ্চিমবঙ্গে SIR শুর হওয়ার আগেই এ নিয়ে শুরু হয়ে গেছে তুমুল বাগযুদ্ধ। চলছে হুঁশিয়ারির পাল্টা হুমকি। ঠিক এমনই এক পরিস্থিতিতে গিরীশ পার্কে কালী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের ফিরে এল বহিরাগত ইস্যু। পাশাপাশি তিনি নিরাপত্তার ইস্যুতেও বলেন, 'কলকাতা নিরাপদতম শহর। ধর্ম মানে মানবিকতা। বিরোধীরা বলছে বাংলা সেফ নয়, তাহলে আপনারা রাস্তায় বেরোন কী করে ?'

আরও পড়ুন, ফের বেলাগাম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর, নিশানায় দলেরই নেতা-কর্মীরা

এদিন পুজো উদ্বোধনে এসে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন,' বহিরাগত বলতে আমি কাদের বলেছি ? আমি একটা রাজনৈতিক দলকে বলেছি। যারা বাইরের লোক নিয়ে এসে, এখানে..আমাদের ভোটারদের নামের পাশে আপনারা দেখেছেন, ১০ টা করে বাইরের লোকের নাম তোলে। তার মানে যাতে এখানকার ভোটারটাও ভোট দিতে না পারে। এখানে যারা থাকে, তাঁরা মোর দ্যন বেঙ্গলিস।তাঁদের আমি সম্মান করি, ভালবাসি।..এটা মনে রাখতে হবে, ইলেকশনের নাম করে কিছু লোক বহিরাগত চলে আসে। ..যাদের কাছে পয়সা আছে, তাঁরা ফ্ল্যাট কিনে নেয়।' 

অপরদিকে, এদিন জানবাজারে পৌঁছে তিনি প্রশ্ন তোলেন,  এখানে মানুষ এত শান্তিতে থাকতে পারে। আর কোথাও এত শান্তিতে থাকতে পারে। কত ঘটনা ঘটে, অন্য রাজ্যে ? আমি চাই না, আমার রাজ্যে একটাও ঘটনা ঘটুক। কিন্তু যদি কোনও ঘটনা কোথাও ঘটে, আপনারা কি বলেন, বেঙ্গলস সেফ নয়। আপনারা আছেন কী করে তাহলে ? রোজ রাস্তা অবরোধ করছেন, রোজ কোর্টে যাচ্ছেন। বেঙ্গল যদি সেফই না হয়, তাহলে কোনটা সেফ ? এরপরেই তিনি কটাক্ষের সুরে বলেন উত্তরপ্রদেশ-বিহারে-রাজস্থানে ঘটনা ঘটলে তখন ভেরি সেফ !'

প্রসঙ্গত, গত কয়েকদিনের মধ্যে দুটি ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি। একটি উত্তরবঙ্গে বিজেপি নেতা খগেন-শঙ্করদের উপর হামলার ঘটনা । অপরটি হল, দুর্গাপুর কাণ্ড। এই দুটি ইস্যুতেই শাসকদলের বিরুদ্ধে গর্জে ওঠে বিরোধীরা। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget