এক্সপ্লোর

Nipah Virus Update: নিপা ভাইরাসের উৎস জানতে বিশেষ সমীক্ষা, বাদুড়ের অ্যান্টিবডি মিলল পজিটিভ

Nipah Virus News: নিপা আক্রান্ত দু'জন নার্স এখনও হাসপাতালে ভর্তি। তাঁদের সংক্রমণের উৎস কী? তা এখনও অজানা

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বাদুড়ের দেহে নিপা ভাইরাসের অ্যান্টিবডি পজিটিভ মিলেছে সমীক্ষায়।
  • কলকাতা-বসিরহাট রোডের কুবেরপুর থেকে ৯টি বাদুড় ধরে নমুনা সংগ্রহ।
  • সংক্রমিত দুই নার্সের মধ্যে একজনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
  • স্বাস্থ্যকর্মীদের জন্য নিপা ভাইরাস প্রতিরোধে জরুরি সেমিনার অনুষ্ঠিত।

সন্দীপ সরকার, কলকাতা: নিপা ভাইরাসের উৎস জানতে করা সমীক্ষায়, বাদুড়ের নিপা ভাইরাস অ্যান্টিবডি পজিটিভ মিলল। অর্থাৎ ওই বাদুড়টির শরীরে আগে কোনও সময় নিপা ভাইরাসের অস্তিত্ব ছিল। কেন্দ্রীয় বনমন্ত্রক, পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির প্রতিনিধিরা মিলে এই সমীক্ষা করেন। অন্য়দিকে, মেল নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তরুণী নার্স এখনও ভেন্টিলেশনে।

নিপা আক্রান্ত দু'জন নার্স এখনও হাসপাতালে ভর্তি। তাঁদের সংক্রমণের উৎস কী? তা এখনও অজানা। সেই উত্তর পেতেই বাদুড়ের সমীক্ষা শুরু হয়েছে। যেখানে বাদুড়ের নিপা ভাইরাস অ্যান্টিবডি পজিটিভ মিলেছে। অর্থাৎ ওই বাদুড়টির শরীরে আগে কোনও সময় নিপা ভাইরাসের অস্তিত্ব ছিল। সোমবার কেন্দ্রীয় বনমন্ত্রক, পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির প্রতিনিধি এবং অন্যরা মিলে বাদুড়ের সমীক্ষা শুরু করেন। সূত্রের খবর, কলকাতা-বসিরহাট রোড সংলগ্ন কুবেরপুর থেকে মোট ৯টি বাদুড় ধরা হয়। 

সেগুলোর শরীর থেকে ৩ রকম নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। সবক'টির RTPCR পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও, একটি বাদুড়ের অ্যান্টিবডি পজিটিভ আসে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওই বাদুড়গুলোর শরীরে এখন আর নিপা ভাইরাসের অস্তিত্ব নেই। তবে বাদুড়ের সমীক্ষা এখন চলবে বলেই জানা গিয়েছে। নিপা আক্রান্ত চিকিৎসাধীন তরুণী নার্সের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। তিনি ভেন্টিলেশনেই আছেন। তবে মেল নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আরও একবার RTPCR পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। 

এই দুই নার্সের সংস্পর্শে আসা লোকজনের যত নুমনা কল্যাণী এইমস এবং বেলেঘাটার ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনে পাঠানো হয়েছিল, সব রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিকে, নিপা ভাইরাসের বিষয়টা সামনে রেখে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে সোমবার একটা সেমিনারের আয়োজন করেছিল স্বাস্থ্য দফতরের 'ইনস্টিটিউট অব হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার'। রাজ্য় প্রাণি ও মৎস বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিস্ট, সিদ্ধার্থ জোয়ারদার বলছেন, 'দু'জন নার্সের নিপা ভাইরাস সংক্রমণের ঘটনা আদতে অতিমারি প্রতিরোধের আগাম প্রস্তুতির অ্যাসিড টেস্ট, নিপা ছাড়াও বাদুড় আরও অনেক মারণক্ষম ভাইরাস বহন করে। তাই বাদুড় থেকে অন্যান্য রোগ ছড়ানোর সম্ভবনা থেকেই যায়। কিন্তু কী ভাবে সেই পরিস্থিতি মোকাবিলা করা হবে সেটা জেনে রাখা জরুরি'।

স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনে কীভাবে নিপা আক্রান্তের চিকিৎসা করতে হবে, তা নিয়ে আলোচনা হয় এই সেমিনারে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget