এক্সপ্লোর

Srijan Bhattacharya Assets: পূর্ণ সময়ের CPM কর্মী এখন লোকসভার প্রার্থী, ১ কোটি টাকার বেশি সম্পত্তি সৃজনের

Srijan Bhattacharya Affidavit: গত পাঁচ অর্থবর্ষে নিজের আয়ের খতিয়ান জানাননি সৃজন। স্ত্রী তৌশালী রায়নারও রোজগারের কোনও খতিয়ান তুলে ধরেননি তিনি।

কলকাতা: ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত বরাবরই। নির্বাচনী রাজনীতিতে এবার বড় সুযোগ। লোকসভা নির্বাচনে সরাসরি যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করেছে সিপিএম। সেখানে তৃণমূলের সায়নী ঘোষ এবং বিজেপি-র অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াই তাঁর। আগামী ১ জুন, সপ্তম দফায় ভোটগ্রহণ যাদবপুরে, তার আগে নির্বাচন কমিশনকে নিজের আয়-ব্যয়, সম্পত্তির খতিয়ান দিলেন সৃজন। (Srijan Bhattacharya Assets)

গত পাঁচ অর্থবর্ষে নিজের আয়ের খতিয়ান জানাননি সৃজন। স্ত্রী তৌশালী রায়নারও রোজগারের কোনও খতিয়ান তুলে ধরেননি তিনি। সৃজন জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ছয়টি অপরাধমূলক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা ভঙ্গ, পুলিশের নির্দেশ অমান্য, যানজটসৃষ্টি, বিশ্ববিদ্যালয়ের সামনে বেআইনি জমায়েত, ডোরিনা ক্রসিংয়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, জোর করে ভিড় নিয়ে পুরসভায় ঢোকার চেষ্টা, অতিমারির বিধিনিষেধ লঙ্ঘন, সরকারি কর্মীকে কাজে বাধাদানের ধারায় মামলা রয়েছে সৃজনের বিরুদ্ধে। (Srijan Bhattacharya Affidavit)

সৃজন কমিশনকে জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে নগদ ২৫০০ টাকা রয়েছে। SBI-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখায় নির্বাচনী খরচ-খরচার জন্য ৮ লক্ষ ৫ হাজার টাকা রয়েছে সৃজনের। বালিগঞ্জ SBI-তে লক্ষ ৩৬ হাজার ৫৬৯ টাকা, কসবার Indian Bank-এ ১ লক্ষ ৩১ হাজার ৫৪৬ টাকা রয়েছে তাঁর। স্ত্রী তৌশালীর হাতে নগদ ৬০০০ টাকা রয়েছে। চৌরঙ্গির SBI-তে তাঁর ৫৬ হাজার ৮৪৬ টাকা রয়েছে, বর্ধমানের পঞ্জাব ব্যাঙ্কে রয়েছে ১৭ হাজার ৪০৫ টাকা।

একনজরে সৃজনের সম্পত্তি

  • স্থাবর- ৪১ লক্ষ টাকা
  • অস্থাবর- ১ কোটি ৭১ হাজার ৮০ টাকা

সৃজনের স্ত্রীর সম্পত্তি-

  • অস্থাবর- ৪১ লক্ষ ৭ হাজার ৮৮৬ টাকা
  • স্থাবর- নেই

আরও পড়ুন: Loksabha Election 2024 : 'কতদিন পর ট্রেনে উঠলাম' জনসংযোগে লোকাল ট্রেনে রচনা, তুললেন সেলফি, দিলেই সই

HDFC-তে যথাক্রমে ৩ লক্ষ ৫ হাজা ২১০, ৩ লক্ষ ৫৮ হাজার ৬৯, ২ লক্ষ ৩৫ হাজার ৬৫৮, ২ লক্ষ ৪ হাজার ৯২১, ২ লক্ষ, ৫৮ হাজার ৬৮৫, ১ লক্ষ টাকা রয়েছে সৃজনের। বালিগঞ্জ SBI PPF-এ ৬ লক্ষ ৫৪ হাজার ৬৫৫ টাকা রয়েছে। UTI মিউচুয়াল ফান্ডে ১৪ লক্ষ ২২ হাজার ১৭৯ টাকা বিনিয়োগ রয়েছে তাঁর। Union MF-এ ৪ লক্ষ, ICICI Prudentian MF-এ ২১ লক্ষ, Mitra Asst. মিউচুয়াল ফান্ডে ৪ লক্ষ ৯ হাজার ৮৮৭ টাকা বিনিয়োগ করেছেন। LIC-তে যথাক্রমে ১ লক্ষ ৮০ হাজার ২৯৭ টাকা, ৩০ হাজার ৫৩৭ টাকা, ৬৩ হাজার ৩২৫ টাকা, ৪ লক্ষ ৯ হাজার ৫৩০ টাকা, ৯ লক্ষ ৪ হাজার ৩৩০ টাকা, ১ লক্ষ ১২ হাজার ৩৪৮ টাকা, ৪ লক্ষ ২৭ হাজার ৯২৭ টাকা, ১২ হাজার ৫৬০ টাকা, ২৬ হাজার ১৫৮ টাকা. ২৯ হাজার ৬০১ টাকা, ৩৫ হাজার ৩৬৫ টাকা, ৪০ হাজার ২২৭ টাকা, ১ লক্ষ ৬৪ হাজার ৬৪০ টাকা, ২ লক্ষ ৩৬ হাজার ৯০৫ টাকা, ৫ লক্ষ ৮৯ হাজার ৪৫৫ টাকা, ৪ লক্ষ ৫ হাজার ৮২৪ টাকা, ৬৭ হাজার ৭৮০ টাকা, ২ লক্ষ ৮৭ হাজার ২২২ টাকার বিমা করেছেন সৃজন। স্ত্রী তৌশালীর PPF অ্যাকাউন্টে ৩২ হাজার ৬৩৫ টাকা জমা রয়েছে। NSC রয়েছে ৮০ হাজার টাকার। তৌশালীর কাছে ২ লক্ষ ২৫ হাজার টাকার সোনা রয়েছে।

কসবা রাজডাঙায় যৌথ ভাবে কেনা ১১০০ স্কোয়্যার ফুটের একটি ফ্ল্যাট রয়েছে সৃজনের, যার মধ্যে ২৭৫ স্কোয়্যার ফুট তাঁর ভাগে পড়ে। শান্তিনিকেতনে যৌথ ভাবে কেনা একটি বাড়িও রয়েছে তাঁর। ৬১০ স্কোয়্যার ফুটের ওই বাড়ির ৩০৫ স্কোয়্যার ফুট সৃজনের প্রাপ্য। ওই দুই সম্পত্তিতে সৃজনের যে অংশ রয়েছে, তার বর্তমান বাজারমূল্য যথাক্রমে ১৫ লক্ষ এবং ২৬ লক্ষ টাকা।

সবমিলিয়ে সৃজনের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৭১ হাজার ৮০ টাকার। স্ত্রী তৌশালীর ৪ লক্ষ ১৭ হাজার ৮৮৬ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। সৃজনের স্থাবর সম্পত্তির মূল্য ৪১ লক্ষ টাকা। তৌশালীর কোনও স্থাবর সম্পত্তি নেই বলে জানিয়েছেন সৃজন। তাঁদের দু’জনেরই কোনও ঋণ নেই। পেশায় নিজেকে সমাজকর্মী হিসেবে দেখিয়েছেন সৃজন। দল থেকে পারিশ্রমিক পান বলে জানিয়েছেন। স্ত্রী তৌশালী চাকুরিরতা, বেতন পান। ২০১৭ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সৃজন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget