এক্সপ্লোর

SSC Case: SSC-দুর্নীতির প্রতিবাদে গান বেঁধে পোস্ট, হেনস্থার অভিযোগ সঙ্গীতশিল্পীর

Coochbehar News: অযোগ্য়দের জন্য় রাতারাতি চারি চলে গেছে যোগ্য়দেরও। সেই অসহায় শিক্ষক-অশিক্ষক কর্মীদের যন্ত্রণা সুরের মাধ্য়মে ফুটিয়ে তুলেছিলেন তিনি।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: SSC-দুর্নীতির (SSC Case) প্রতিবাদে গান বেঁধে সোশাল সাইটে পোস্ট করায় এবার পুলিশের বিরুদ্ধে হেনস্থা করার অভিযোগ করলেন কোচবিহারের সঙ্গীতশিল্পী। আতঙ্কে একসপ্তাহের ওপর ঘরছাড়া মাথাভাঙার ওই বাসিন্দা। শিল্পীর পরিবারের দাবি, প্রশাসন সুরক্ষা দিয়ে ঘরের ছেলের ঘরে ফেরার ব্যবস্থা করুক। মাথাভাঙা থানা সূত্রে দাবি করা হয়েছে, গানের জন্য নয়, অন্য একটি কারণে ডেকে পাঠানো হয় শিল্পীকে। 

পুলিশের বিরুদ্ধে হেনস্থা করার অভিযোগ : অযোগ্য়দের জন্য় রাতারাতি চারি চলে গেছে যোগ্য়দেরও। সেই অসহায় শিক্ষক-অশিক্ষক কর্মীদের যন্ত্রণা সুরের মাধ্য়মে ফুটিয়ে তুলেছিলেন তিনি। আর তার জন্য়ই কি তৃণমূলের রোষানলে পড়তে হচ্ছে কোচবিহারের বাসিন্দা সঙ্গীতশিল্পী মণীন্দ্র বর্মনকে? তাঁর নিজের লেখা ও সুর দেওয়া এই গান ফেসবুকে পোস্ট করতেই ভাইরাল হয়। সঙ্গীতশিল্পীর দাবি, তারপর থেকেই বাড়িতে হানা দিচ্ছে মাথাভাঙা থানার পুলিশ। আতঙ্কে ঘর ছেড়েছেন তিনি। শিল্পীর অভিযোগ, "গত ১২-১৩ তারিখ থেকে আমার বাড়িতে পুলিশি উৎপীড়ন শুরু হয়। পুলিশ আসছে আমাদের বাড়িতে, এসে আমাকে খুঁজছে।ওঁরা বলেন মণীন্দ্র বর্মন গান আপলোড দিয়েছে, সেই গানটাকে ডিলিট করতে হবে। এবং মণীন্দ্র বর্মনকে আমাদের সামনে নিয়ে আসুন, ওঁকে থানায় যেতে হবে। প্রত্যেকদিন, মুহূর্তে-মুহূর্তে পুলিশ আসছে আমার বাড়িতে। এমনটা যেন মনে হয় আমি যেন বড় ক্রিমিনাল, আমি কোনও বড় অন্যায় করে ফেলেছি!''

এক্স হ্যান্ডলে এই ঘটনা নিয়ে সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "হীরক রাজার সিনেমায় দেখেছি, এক বাউল গান গেয়েছে সেটা হীরক রাজার পছন্দ হয়নি বলে তাঁকে হাত-পা ধরে জঙ্গলে ভেতরে গর্তে রেখে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে সেই হীরকরাজা পার্ট টু চলছে। মমতা বন্দ্য়োপাধ্যায় হচ্ছেন হীরক রানি।'' পাল্টা তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় বলেন, "শিল্পীর স্বাধীনতা নিয়ে কোনও প্রশ্ন থাকা উচিত বলে আমার মনে হয় না। তবে কেন পুলিশ গিয়েছে, তার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা, গান উদ্দেশ্য কিনা, সেটা আমার জানা নেই। বিজেপির যাঁরা বলছে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের পরিবেশ নেই, তাঁরা উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে দেখুন।''

মাথাভাঙা থানা সূত্রে দাবি করা হয়েছে, গানের জন্য নয়, অন্য একটি কারণে তাঁকে ডেকে পাঠানো হয়। যদিও কী কারণ বিষয়টি স্পষ্ট করেনি পুলিশ। যদিও এবিষয়ে কিছুই জানা নেই বলে দাবি করেছেন কোচবিহারের পুলিশ সুপার। ঘরছাড়া শিল্পীর বাবা নারায়ণ বর্মনের অভিযোগ, "কাগজ (অভিযোগের) দেখাতে পারল না। বলল কাগজ আনিনি। ওপরের থেকে চাপ দিয়েছে তাই আমরা এসেছি। মণীন্দ্র বর্মন (ছেলে) ও নিজে একজন হার্টের পেশেন্ট, আমি নিজেও একজন হার্টের পেশেন্ট।''

সেরা শিরোনাম

News Live Updates: 'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget