এক্সপ্লোর

SSC Case: পরীক্ষার আগে ও পরে, দফায় দফায় ৬ লক্ষ টাকা কুন্তলকে, দাবি চাকরিপ্রার্থীর

Kuntal Ghosh: নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন যুব তৃণমূল নেতা কুন্তল।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এবিপি আনন্দের অন্তর্তদন্তে উঠে এল চাঞ্চল্য়কর তথ্য়। দফায় দফায় ৬ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষকে (Kuntal Ghosh)।  কিন্তু চাকরি তো মেলেইনি, উল্টে একটা টাকাও ফেরত পাননি। ইডি-র হাতে ধৃত যুব তৃণমূল নেতা (Trinamool Youth Congress) সম্পর্কে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বলাগড়ের বাসিন্দা পিয়ালি চৌধুরী।

বিস্ফোরক অভিযোগ করলেন বলাগড়ের বাসিন্দা পিয়ালি চৌধুরী

নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC Case) গ্রেফতার হয়েছেন যুব তৃণমূল নেতা কুন্তল। তার পরই টাকা দেওয়ার বিষয়টি সামনে এনেছেন পিয়ালি। এতদিন কেন খোলসা করেননি! উত্তরে তিনি বলেন, "বেআইনিভাবে যদি ১০০ টাকা নেওয়ার কথাই স্বীকার করে থাকি, তাহলে তো সেদিনই আমাকে CBI গ্রেফতার করতে পারত।"

পিয়ালি জানিয়েছেন, তিনি ৬ লক্ষ টাকা দিয়েছিলেন। পরীক্ষার আগে এবং পরে কিছু কিছু করে টাকা দিয়েছেন। নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছেন হাজার হাজার চাকরি প্রার্থী। তাতেই ক্রমশ মানসিক ভাবে বল পাচ্ছেন অনেকে। ভয় কাটিয়ে এগিয়ে আসছেন সামনে। তাঁদের মধ্যেই একজন পিয়ালি।

 স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। স্কুলে চাকরি দেওয়ার নামে তিনি প্রায় ১৯ কোটি টাকা নিয়েছেন বলে বিস্ফোরক দাবি করেছেন মানিক ভটাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল।

আরও পড়ুন: Bidyut Chakraborty: 'উনি নোবেল পাননি', জমি বিতর্কে অর্থনীতিবিদকে বেনজির আক্রমণ বিশ্বভারতীর উপাচার্যের, অমর্ত্য বললেন...

কিন্তু কী ভাবে প্রতারণার জাল ছড়িয়েছিলেন কুন্তল? চাকরি পেতে তাঁকে টাকা দিয়েছিলেন কারা? কুন্তল গ্রেফতার হওয়ার পর থেকেই এই প্রশ্নগুলি উঠেছে বার বার। সেই আবহেই প্রথম বার সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন এমন একাধিক চাকরিপ্রার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা, যাঁরা প্রকাশ্যে দাবি করলেন, কুন্তল ঘোষকে টাকা দেওয়ার কথা।

স্কুল নিয়োগ দুর্নীতিতে এবিপি আনন্দ'র এক্লক্লুসিভ অর্ন্ততদন্তে এমনই তথ্য সামনে এল। পিয়ালি বাংলায় স্নাতকোত্তর পাস করেন। নিজেকে ২০১৪-র টেট উত্তীর্ণ বলে দাবি করেছেন তিনি। জানিয়েছেন, চাকরি পেতে তিনি তৃণমূলের যুব নেতা কুন্তলকে ৬ লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু চাকরি তো মেলেইনি, উল্টে এক টাকাও ফেরত পাননি বলে দাবি তাঁর।

এবিপি আনন্দের তরফে এ দিন পিয়ালিকে জিজ্ঞেস করা হয়, কোথায় টাকা দিতে যেতেন তিনি! জবাবে পিয়ালি জানান উত্তর  কলকাতার অফিসে। বাড়িতেও দেওয়া হয়েছিল। কোথায় ঠিক জানেন না। তাঁর বাবা গিয়ে দিয়ে এসেছিলেন। পুরো ৬ লক্ষ টাকা।

পিয়ালির চাকরির জন্য তাঁর মধ্যবিত্ত পরিবার থেকে ৬ লক্ষ টাকা বেরিয়ে গিয়েছে। এর পর বার বার কুন্তলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন পিয়ালি। কিন্তু কোনও উত্তর মেলেনি। টাকা ফেরত চেয়ে একাধিকবার তৃণমূলের যুব নেতাকে মেসেজও পাঠিয়েছেন চাকরিপ্রার্থী, কিন্তু তারও উত্তর আসেনি বলে জানিয়েছেন পিয়ালি।

পিয়ালির চাকরির জন্য তাঁর মধ্যবিত্ত পরিবার থেকে ৬ লক্ষ টাকা বেরিয়ে গিয়েছে

পিয়ালির মা জানিয়েছেন, বার বার টাকা ফেরত চেয়ে ফোন করেছেন তাঁর মেয়ে। কিন্তু কুন্তল টাকা ফেরত দেননি। পিয়ালির বিয়ে দেওয়ার টাকাও এখন জোগাড় করতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। কিন্তু শুধুই কি পিয়ালি, এমন কত পিয়ালি প্রতারিত রয়েছেন? কত প্রতারক রয়েছেন? আড়ালে থাকা রাঘববোয়ালের সংখ্যাই বা কত? কোনও দিনও কি তাঁদের হদিশ মিলবে, উত্তর অধরা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
ভারী বৃষ্টির লাল সতর্কতা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট
IMD Weather Alert: ভারী বৃষ্টির লাল সতর্কতা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট
Suvendu Adhikari: কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget