এক্সপ্লোর

SSC Case: সুপ্রিম-রায়ে চাকরি গেল স্কুলের একমাত্র জীববিদ্যা শিক্ষিকার, কে শেখাবেন প্র্যাকটিকাল, চিন্তায় পড়ুয়ারা

SSC News: সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে, উত্তর দিনাজপুর রায়গঞ্জের, করোনেশন হাইস্কুলের একমাত্র জীববিদ্যা শিক্ষিকারও

উত্তর দিনাজপুর: ৭ মাস পরেই উচ্চ মাধ্যমিকের থার্ড সেমেস্টার। তার মধ্যেই চাকরি হারিয়েছেন স্কুলের একমাত্র জীববিদ্যার শিক্ষিকা। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে, উত্তর দিনাজপুর রায়গঞ্জের, করোনেশন হাইস্কুলের একমাত্র জীববিদ্যা শিক্ষিকারও।

গোটা জীববিদ্যার বিভাগটাই উঠে যেতে বসায়, মাথায় হাত দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের। প্রায় প্রতি বছরই, উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধাতালিকায় রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের নাম থাকে। স্কুলের পড়ুয়া সংখ্যা ১৮০০। শুধু দ্বাদশ শ্রেণিতেই পড়ুয়া সংখ্যা প্রায় ২৩৫। এতদিন সেখানে শিক্ষক সংখ্যা ছিল ৩৬। অশিক্ষক কর্মী ছিলেন ৫ জন। ১ জন শিক্ষকের চাকরি হারানোয় সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৫-এ।

অন্যদিকে, দুজন অশিক্ষক কর্মীর চাকরি যাওয়ায় সেই সংখ্যা হয়েছে ৩। এই অবস্থায়, জীববিদ্যার থিওরি পড়াবেন কে, আর প্র্যাকটিক্যালই বা কে শেখাবেন,
সেই নিয়ে ধন্দে স্কুল কর্তৃপক্ষ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই উচ্চমাধ্যমিকে শুরু হয়েছে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা। সেই অনুযায়ী, চলতি বছরের নভেম্বরে হবে দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টার।

অন্যদিকে, ২০২৬ সালের মার্চে হবে দ্বাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টার। এমতাবস্থায় স্কুলে স্কুলে শিক্ষক ঘাটতি কীভাবে পূরণ হবে, সেই প্রশ্নই উঠছে এখন। 

এদিকে, শিক্ষামন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকেও কাটেনি জট। এখনও রাস্তায় বসে চাকরিহারারা। SSC ভবনের সামনে চলছে অনশন আর ধর্মতলায় অবস্থান। বিকেলে গান্ধী মূর্তির সামনে থেকে ওয়াই চ্যানেলে সরানো হল শিক্ষকদের। রোদ থেকে বাঁচতে SSC দফতরের বাইরে ছাউনি টাঙাতে গেলে, চাকরিহারাদের বাধা পুলিশের। তবে চাকরিহারারা প্রশাসনের দিকে আঙুল তুললেও পরিস্থিতির জন্য বিরোধীদের দায়ী করছে রাজ্যের শাসক দল তৃণমূল। শুক্রবার সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবনের সামনে আসেন চাকরিহারাদের একাংশ। রাতে সেখানেই অবস্থান করেন তাঁরা। তবে ভোর হতেই বদলে যায় ছবিটা। শনিবার ভোরে এসএসসি ভবনের সামনে থেকে উঠে গান্ধীমূর্তির পাদদেশে চলে যান চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এরপর বিকেলে আইনি জটিলতার কথা বলে গান্ধীমূর্তির নীচ থেকে আন্দোলনকারীদের উঠিয়ে দেয় পুলিশ। এরপর আন্দোলনকারীদের এসকর্ট করে ওয়াই চ্যানেলে সরিয়ে দেয় পুলিশ।                                                                       

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget