এক্সপ্লোর

Waqf Protest Murshidabad: ওয়াকফ-বিক্ষোভে অশান্ত মুর্শিদাবাদ, আরও BSF মোতায়েন

এদিকে, ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ ঘিরে জ্বলছে মুর্শিদাবাদ। হিংসার আগুনে পুড়ছে সুতি, ধুলিয়ান, অগ্নিদগ্ধ সরকারি গাড়ি।

কলকাতা: ওয়াকফ-বিক্ষোভে অশান্ত মুর্শিদাবাদ, আরও BSF মোতায়েন। ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জে ৭ কোম্পানি BSF মোতায়েন করা হয়েছে। গতকালের ২ কোম্পানি, আজও আরও ৫ কোম্পানি, এমনটাই BSF সূত্র মারফৎ খবর। গতকালই সীমান্ত রক্ষী বাহিনীর কাছে আবেদন করে রাজ্য। মুর্শিদাবাদ ১৮জন পুলিশ কর্মী আহত, ১১৮জন গ্রেফতার। 

এদিকে, ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ ঘিরে জ্বলছে মুর্শিদাবাদ। হিংসার আগুনে পুড়ছে সুতি, ধুলিয়ান, অগ্নিদগ্ধ সরকারি গাড়ি। ভাঙা হচ্ছে নিরীহ মানুষের বাড়ি, এসবের মাঝেই প্রাণ গেল ৩ জনের। ট্রাফিক গার্ড, পুলিশ কিয়স্কে চলেছে তাণ্ডব-ভাঙচুর। সামশেরগঞ্জে ট্রাফিকগার্ডেও এইভাবে তাণ্ডব চালানো হয়। সূত্রের দাবি জখম হয়েছেন ১৫ জন পুলিশকর্মী। গ্রেফতার করা হয়েছে ১১৮ জনকে। 

এদিকে এদিনই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, 'পুলিশ প্রথমে কম বলপ্রয়োগ করে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তার মানে এই নয় যে আমরা অ্যাকশন নিতে পারি না। কেউ সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা সেটা শক্তহাতে মোকাবিলা করব।'                                          

এদিন ওয়াকফ-অশান্তিতে তপ্ত মুর্শিদাবাদ, কড়া বার্তা DGP-র। তিনি বলেন, 'কোনও রকম গুন্ডামি বরদাস্ত করা হবে না। কেউ কোনও গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। যারা গুন্ডামি করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। মানুষের জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব। কোনও হিংসা বরদাস্ত নয়, কড়া পদক্ষেপ নেওয়া হবে। কেউ আইন হাতে তুলে নেবেন না। অশান্তি থামাতে পুলিশ কড়া পদক্ষেপ করছে। পুলিশের যা করার, পুলিশ করছে, কেউ গুজব ছড়াবেন না। হিংসা ছড়ালে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ করবে পুলিশ'। 

পুলিশের তরফে এও বলা হয়, 'সাধারণ মানুষের কাছে আর্জি, পুলিশকে সহযোগিতা করুন। গুজবের ফল মারাত্মক হতে পারে। পুলিশ সেনা বাহিনী নয়। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছ পুলিশ', মানুষের আবেগ নিয়ে খেলা করবেন না, কড়া বার্তা ডিজিপি-র। অশান্ত মুর্শিদাবাদ, শান্তি ফেরাতে পুলিশি ব্যর্থতার অভিযোগে সরব অধীর।                                                                   

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget