এক্সপ্লোর

SSC Group C : অবৈধভাবে চাকরি পাওয়াদের এবার জিজ্ঞাসাবাদ করবে CBI, কারা কারা প্রশ্নের মুখে?

এবার এসএসসি গ্রুপ সি-তে ‘অযোগ্য’  চাকরিপ্রাপকদের সিবিআই জিজ্ঞাসাবাদ করবে বলে সূত্রের খবর। 

সৌভিক মজুমদার, কলকাতা :  স্কুলের গ্রুপ C-তে অবৈধভাবে চাকরি পাওয়া ৩৮৫ জনের তালিকা তৈরি হয়েছে। তাঁদের মধ্যে ১০ জনকে জিজ্ঞাসাবাদ আগেই করেছে সিবিআই । আলিপুর আদালতে  গত ১৪ নভেম্বর এই কথা জানায় CBI। এবার এসএসসি গ্রুপ সি-তে ‘অযোগ্য’  চাকরিপ্রাপকদের সিবিআই জিজ্ঞাসাবাদ করবে বলে সূত্রের খবর। 

 ‘অযোগ্য’ চাকরিপ্রাপকদের সিবিআই জিজ্ঞাসাবাদ

জানা গিয়েছে, এসএসসি গ্রুপ সি-তে ‘অযোগ্য’ চাকরিপ্রাপকদের সিবিআই জিজ্ঞাসাবাদ করবে এবার ধাপে ধাপে। অযোগ্য চাকরিপ্রাপকদের ৩৮৫ জনের তালিকা করা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, আগে ১০ জনকে জিজ্ঞাসাবাদ, বুধবার বেশ কয়েকজনকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। সিবিআই তলবে নিজাম প্যালেসে বেশ কয়েকজন ‘অযোগ্য’ চাকরিপ্রার্থী আসেন বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, চাকরিপ্রাপকদের জিগ্যেস করা হবে, কাকে টাকা দিয়েছিলেন তাঁরা। 

৩৮৫ জনের জেলা ভিত্তিক তালিকা

গ্রুপ C’তে বেআইনিভাবে চাকরি পাওয়া ৩৮৫ জনের জেলা ভিত্তিক তালিকা তৈরি হয়েছে। ৪ টি জোনের মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর।  সোমবার আলিপুর আদালতে এমনই দাবি করেছে CBI। পাশাপাশি, SSC নবম-দশম মামলায় CBI’এর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেও, গ্রুপ C মামলায় তদন্তে অগ্রগতি হচ্ছে বলে মন্তব্য করেছে আলিপুর আদালত। সোমবার গ্রুপ C মামলায় আলিপুর কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন করেন। জামিনের পক্ষে তিনি বলেন,   পার্থ চট্টোপাধ্যায়কে চক্রান্তকারী বলা হচ্ছে। কিন্তু তার প্রমাণ কোথায়? CBI-এর কার্যকলাপ সন্দেহজনক মনে হচ্ছে। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী প্রশ্ন তোলেন, গত ১৪ দিনে তদন্তে কী অগ্রগতি হয়েছে? পার্থ চট্টোপাধ্যায় কি অনন্তকালের জন্য জেলে থাকবেন?

CBI’এর আইনজীবী বলেন,  আমরা প্রতিদিন নতুন তথ্য পাচ্ছি। এরপর, বিচারক মন্তব্য করেন, তদন্তে অগ্রগতি হয়েছে। আশাকরি আগামীতেও হবে।                                                                                                

অন্যদিকে, বুধবার দুপুর ২টোয় CBI’র স্পেশাল ইনভেস্টিগেশন টিমের প্রধানকে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভুয়ো নিয়োগের প্রকৃত সংখ্যা কত? সেই তালিকা কি স্কুল সার্ভিস কমিশনকে দিয়েছে CBI? জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  মঙ্গলবার সিবিআই-এর আইনজীবীর কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান, যাঁরা ২-৩ পেয়েছেন, কিন্তু পরে নম্বর বাড়িয়ে ৫২-৫৩ করা হয়েছিল, সেই তালিকা কি CBI স্কুল সার্ভিস কমিশনকে দিয়েছে? 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget