এক্সপ্লোর

SSC Case Hearing: 'কারা করল দুর্নীতি, আর তার শাস্তি ভোগ করতে হচ্ছে কাদের !' সুপ্রিম শুনানি শেষে কী বলছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা ?

SSC Job Cancellation Case: চার্জশিট অনুযায়ী কতজনকে অবৈধ নিয়োগ করা হয়েছিল। প্রধান বিচারপতির সেই প্রশ্নের উত্তরে কমিশন জানায়, ৫১০০। অথচ বিকাশরঞ্জন ভট্টাচার্য জানাচ্ছেন সংখ্যাটা ১০ হাজার ৭৫০।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : দোলাচলে ভুগছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষিরা। কিন্তু, চাল এবং কাঁকর কীভাবে আলাদা করা সম্ভব বা যোগ্য ও অযোগ্যদের কী করে পৃথকীকরণ সম্ভব সেটা নিয়ে কোনও ঐকমত্য হওয়া যাচ্ছে না। এনিয়ে কোনও পক্ষের আইনজীবীই সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চকে সন্তুষ্ট করতে পারছে না। কতজন যোগ্য এবং কতজন অযোগ্য আছেন... তা নিয়েও কিন্তু ভিন্ন ভিন্ন তথ্য উঠে আসছে সুপ্রিম কোর্টের কাছে। আজ কমিশনকে জিজ্ঞাসা করা হয়, চার্জশিট অনুযায়ী কতজনকে অবৈধ নিয়োগ করা হয়েছিল। প্রধান বিচারপতির সেই প্রশ্নের উত্তরে কমিশন জানায়, ৫১০০। অথচ বিকাশরঞ্জন ভট্টাচার্য জানাচ্ছেন, সংখ্যাটা ১০ হাজার ৭৫০। অর্থাৎ, কতজন অবৈধ সেটা চিহ্নিত করা যাচ্ছে না। তার পরে তো পৃথকীকরণ। সেই পৃথকীকরণের প্রক্রিয়া নিয়েও কোনও ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে কী ভাবছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকরা ?

এবিপি আনন্দে প্রতিনিধি এক শিক্ষিকাকে প্রশ্ন করেন, এর পরেও আশার আলো দেখছেন, যে আপনারা আবার স্কুলে ফিরে যেতে পারবেন ?

উত্তরে ওই শিক্ষিকা বলেন, "হ্যাঁ, অবশ্যই আমরা আশার আলো দেখছি। কারণ, আমরা কোনওভাবেই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না। কোনও জায়গায় কোনওভাবেই আমরা টাকা দিয়ে চাকরি পাইনি। টাকার বিনিময়ে আমরা চাকরি পাইনি। তারজন্যই আমরা আজ এই ওয়াই চ্যানেলে ২৭ ডিসেম্বর থেকে আজ ১০ ফেব্রুয়ারি...যেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে, ছাত্র-ছাত্রীদের সঙ্গে থাকার কথা...সেখানে আমরা দুশ্চিন্তায় ভুগছি। কারা করল দুর্নীতি, আর তার শাস্তি ভোগ করতে হচ্ছে কাদের ! আজ আমরা এই আশাটাই তারজন্য রাখছি যে যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ সম্ভব। আগে সিবিআই এটি তদন্ত করেও দিয়েছিল। তারজন্যই আজ টেন্টেড এবং আন-টেন্টেড কথাটি উঠে আসছে। আজ আমরা যোগ্য নই কে বলল ? আমরা যোগ্যতম। তারজন্যই আজ আমরা ওয়াই চ্যানেলে এভাবে ঐক্যবদ্ধ হয়েছি। সুপ্রিম কোর্টের কাছে আশা রাখছি, আমাদের জন্য সুবিচার আসবে। সত্যের জয় হবে এবং আমরা আমাদের বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের কাছে সসম্মানে প্রতিষ্ঠিত হব। আবার আগের মতো করে আমরা পৌঁছে যেতে পারব...এই আশাই রাখি। "

অপর এক শিক্ষিকাকে প্রশ্ন করা হয়, আজ এক আইনজীবী একটি রায় তুলে ধরে বলেছেন যে, যদি একজনও অবৈধ থাকেন, সেক্ষেত্রে গোটা প্যানেলটাই বাতিল হয়ে যাওয়া উচিত। এর পরেও আশার আলো দেখছেন ?

উত্তরে তিনি বলেন, "মণীন্দর সিংহ এবং বিকাশরঞ্জন ভট্টাচার্য ছাড়া যতজন আইনজীবী ওখানে ছিলেন, প্রত্যেকেই দাবি করেছেন..সেগ্রিগেশন। এখানে আমাদের যারা নিয়োগ কর্তৃপক্ষ ...রাজ্য, এসএসসি এবং বোর্ড...তিন পক্ষেরই দাবি সেগ্রিগেশন। সেই ভিত্তিতে আমরা এটা আশা রাখতেই পারি...।"

অপর এক শিক্ষক বলেন, "সেগ্রিগেশন অবশ্যই সম্ভব এবং হবেও।" "সেগ্রিগেশন হয়েই আছে...আজ সেটার উপর সিলমোহর দিল...।" বলে দাবি আরও এক শিক্ষকের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget