এক্সপ্লোর

SSC Case Hearing: 'এটাই আসল সমস্যা...', চাকরি বাতিল মামলায় কী নিয়ে সংশয়-সন্দিহান সুপ্রিম কোর্টও ?

Supreme Court: কোন ফর্মুলায় যোগ্য-অযোগ্য আলাদা? আজও অধরা সূত্র। সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত।

কলকাতা : এখনও চিন্তামুক্ত হতে পারলেন না শিক্ষক-শিক্ষিকারা। বলা ভালো, যোগ্য শিক্ষক-শিক্ষিকারা। কবে, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তাঁদের মনে। চিন্তিত শুধু তাঁরাই নন, দিশা দেখাতে পারছেন না কোনও পক্ষের আইনজীবীই। যোগ্য-অযোগ্য বিতর্কে সংশয় প্রকাশ করছেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও। তিনি বলছেনও, 'আমাদের কাছে আসল OMR নেই, এটাই আসল সমস্যা। পঙ্কজ বনসলের কাছ থেকে উদ্ধার হওয়া OMR নিয়ে আমরাও সন্দিহান।'

এই মামলায় সুপ্রিম কোর্টের কাছে প্রাথমিক প্রশ্ন ছিল, যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব কি না। সম্ভব হলে কোন পদ্ধতিতে এই পৃথকীকরণ সম্ভব ? এই প্রশ্ন বারবার সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হয়েছে। এতদিন পর্যন্ত মামলাটি বিচারাধীন। আজ সমস্ত সওয়াল জবাব শেষ হয়ে গেছে। রায়দান স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ, চূড়ান্ত পর্যায়ে রায়দান এর পরে সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হবে। কিন্তু, এই মুহূর্ত পর্যন্ত যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কী করে সম্ভব, তার কোনও দিশা সুপ্রিম কোর্টের কাছে এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কোনও পক্ষের আইনজীবী, সেটা সরকারি পক্ষের আইনজীবী হতে পারেন, স্কুল সার্ভিস কমিশনের পক্ষের আইনজীবী হতে পারেন, সেটা মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী বা অন্যান্য আইনজীবীরা হতে পারেন...কোনও পক্ষের তরফেই কীভাবে আলাদা করা সম্ভব তা জানানো সম্ভব হয়নি। 

আজ প্রধান বিচারপতির কাছে যে পর্যবেক্ষণ সেটাও খুব গুরুত্বপূর্ণ। এই যে পঙ্কজ বনসলের কাছ থেকে যে ওএমআর শিটগুলো পাওয়া গিয়েছিল, যে শিটগুলো সিবিআইয়ের তরফ থেকে উদ্ধার করা হয়েছিল, যে হার্ডডিস্কগুলো উদ্ধার করা হয়েছিল, সেগুলো আদৌ কতটা সঠিক বা সেগুলো আদৌ আসল কি না...সেটা নিয়েও সুপ্রিম কোর্ট সন্দিহান।

প্রধান বিচারপতির বক্তব্য, এই মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে কোনও আসল ওএমআর নেই । যে ওএমআরের ভিত্তিতে এই আলাদা বা পৃথকীকরণের কাজটা অনেক সহজ হয়ে যায়। কাজেই শীর্ষ আদালতের পক্ষে এই কাজটা সহজে করা সম্ভব হচ্ছে না। তার কারণ, এই নিয়োগ প্রক্রিয়ায় যে পরীক্ষা নেওয়া হয়েছিল, তার আসল ওএমআর কারও কাছে নেই। স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ...অন্যান্য কোনও পক্ষের কাছে নেই। সিবিআইয়ের পক্ষ থেকে যে ওএমআরগুলো উদ্ধার করা হয়েছে, সেগুলিই একমাত্র হাতিয়ার। সেই ওএমআরগুলো নিয়ে শীর্ষ আদালতের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন, তাহলে আমাদের এই মুহূর্ত কী করণীয়? আদালতের মনে হচ্ছে, এই যে পঙ্কজ বনসলের কাছ থেকে যে নথি, হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে বা যে ওএমআর উদ্ধার করা হয়েছে, সেগুলি আসল কি না তা নিয়ে আদালত নিশ্চিত হতে পারছে না। এই পরিস্থিতির কী করে সমাধান বের করা সম্ভব তা নিয়ে এদিন দুপুর ২টো থেকে শুনানির শেষ পর্যন্ত আলোচনা হলেও, কোনও তরফে আইনজীবীর তরফে তার দিশা দেখানো সম্ভব হয়নি। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget