এক্সপ্লোর

SSC Protest: এসএসসি ভবনে খাবার নিয়ে যেতে বাধা, রাস্তাতেই ছিঁড়ে ফেলে দেওয়া হল প্যাকেট

SSC Recruitment Scam: 'আমরা সারাদিন না খেয়ে আছি। হকের লড়াই লড়ছি। কিন্তু ওনারা ওনাদের জন্য স্বাদের, পছন্দের খাবারের ব্যবস্থা করে রাখছেন। আমাদের খাবার কথা তো ওনারা ভাবার প্রয়োজন মনে করছেন না।'

কলকাতা : এসএসসি ভবনের ভিতরে আটকে রয়েছেন কর্মীরা। আটকে রয়েছেন চেয়ারম্যানও। সুরাহা না মিললে কাউকে বেরোতে দেওয়া হবে না। চলবে 'ঘেরাও'। এমনই 'হুঁশিয়ারি' দিয়েছেন চাকরিহারারা। এই পরিস্থিতিতে এসএসসি ভবনের ভিতর থেকে খাবার অর্ডার করা হয়েছিল। সেই খাবার ডেলিভারি হয়েছে। তবে ভিতরে যেতে বাধা দিয়েছেন বিক্ষোভকারীরা। খাবারের প্যাকেট ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে রাস্তায়। দেখা গিয়েছে, রাস্তার পাশে পলিথিনের প্যাকেটে পড়ে রয়েছে খাবারের বাক্স। কোনও বাক্সের ঢাকনা আলগা হয়ে রয়েছে। কোনও বাক্স থেকে আবার খাবার সব ফেলে দেওয়া হয়েছে। খালি বাক্স পড়ে রয়েছে রাস্তার উপর। এক আন্দোলনকারীর কথায়, 'আমরা সারাদিন না খেয়ে আছি। হকের লড়াই লড়ছি। কিন্তু ওনারা ওনাদের জন্য স্বাদের, পছন্দের খাবারের ব্যবস্থা করে রাখছেন। আমাদের খাবার কথা তো ওনারা ভাবার প্রয়োজন মনে করছেন না। কিন্তু নিজেদের খাবারের চিন্তা করে রাখছেন।' আরেক আন্দোলনকারী বলেছেন, 'আমাদের মুখের খাবার কেড়ে নিয়েছেন। উনি খেতে পারছেন কী করে? মানুষের মধ্যে পড়েন?'  

শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরেও আজ যোগ্য-অযোগ্যদের কোনও তালিকা প্রকাশ করেনি এসএসসি কর্তৃপক্ষ। চাকরিহারাদের ১৩ জনের প্রতিনিধি দল আজ বৈঠকে বসেছিল এসএসসি ভবনে। কিন্তু কোনও ইতিবাচক বার্তা পাওয়া যায়নি। সুরাহা হয়নি। এসএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, ফোর্থ কাউন্সেলিং থেকে বাকি কাউন্সেলিং বাতিল। তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত বৈধ। এই বার্তা প্রকাশ্যে আসার পর থেকেই ধুন্ধুমার পরিস্থিতি এসএসসি ভবন চত্বরে। আচার্য সদনের সামনে বিক্ষোভে বসেছেন চাকরিহারার। রাতভর অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এসএসসি ভবনের দুটো গেট বন্ধ করে রাখা হয়েছে। হুঁশিয়ারি দিয়ে চাকরিহারা বিক্ষোভরতরা জানিয়েছেন, 'কাউকে বেরোতে দেওয়া হবে না। আমরাও কোথাও যাব না। কর্মী, চেয়ারম্যান কাউকে বেরোতে দেওয়া হবে না।' এর পাশাপাশি রাতভর এসএসসি- র চেয়ারম্যানকে 'আটকে, ঘেরাও করে রাখার' হুঙ্কারও দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। সন্ধেবেলায় পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তিও হয়েছে চাকরিহারাদের। এসএসসি ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন তাঁরা। তারপর বাধা পেয়ে বসে পড়েন রাস্তাতেই। সূত্রের খবর, আচার্য সদনের আশপাশের বাড়ির বাসিন্দাদের সঙ্গেও মেজাজ হারিয়ে বচসায় জড়িয়ে পড়েছিলেন আন্দোলনকারীদের একাংশ। অবশ্য এই সমস্যা কিছুক্ষণের মধ্যে মিটে যায়। তবে চাকরিহারা বিক্ষোভরতরা সাফ জানিয়েছেন, সুরাহা না মেলা পর্যন্ত অবস্থা-ঘেরাও চলবে। তাঁরা কাউকে ছেড়ে কথা বলবেন না, তা তিনি যেই হোন না কেন। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
West Burdwan: রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget