এক্সপ্লোর

SSC নিয়োগে অভিজ্ঞতার ১০ নম্বর নিয়ে মামলা! কী বললেন বিচারপতি অমৃতা সিনহা?

যদি কোনো আংশিক সময়ের শিক্ষক ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে তার প্রার্থীপদ বাতিল হবে। - আদালতে জানাল কমিশন।

সৌভিক মজুমদার, কলকাতা : যদি কোনও আংশিক সময়ের শিক্ষক ভুল তথ্য দিয়ে থাকেন পরীক্ষার ফর্ম ফিল আপের সময়, তাহলে তাঁর প্রার্থীপদ বাতিল হবে। আদালতে জানিয়েছে কমিশন। বুধবার এসএসসি-র নিয়োগ সংক্রান্ত ৩ টি মামলার শুনানি রয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। তারই মধ্যে একটি মামলা ছিল এক আংশিক সময়ের শিক্ষকের করা। তিনি অভিজ্ঞতার ভিত্তিতে বাড়তে ১০ নম্বরের দাবি করে এই মামলা করেন। তাঁর যুক্তি ছিল, ২ জন আংশিক সময়ের শিক্ষককে পূর্ব অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হয়েছে। 

গত সোমবার এই অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেন তিনি। মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিনহা। ২ জন আংশিক সময়ের শিক্ষককে অভিজ্ঞতার নম্বর দেওয়া হলে, সবাইকে সেই নম্বর দিতে হবে, আবেদন ছিল মামলাকারীর। আগামী ২ ডিসেম্বরের মধ্যে কমিশনকে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। 

মামলার বিষয়বস্তু

একাদশ-দ্বাদশে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়ার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠেছে। আদালতে দায়ের হয় মামলা। মামলাকারীর অভিযোগ, আংশিক সময়ের শিক্ষকদের অভিজ্ঞতার নম্বর না দেওয়ার কথা বলা হলেও, একাধিক ক্ষেত্রে সেই নম্বর দেওয়া হয়েছে। এই মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিন্হা।  

১০ নম্বর নিয়ে আর কী কী অভিযোগ

কেউ কেউ অভিযোগ তুলেছেন,স্বাস্থ্য দফতরে কর্মরত ব্যক্তিরাও শিক্ষকতার অভিজ্ঞতার জন্য় ১০ নম্বর পেয়েছেন! তাঁর প্রশ্ন, যে ব্যক্তির জন্ম ১৯৯৭ সালে, তিনি কী করে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পেলেন? এমন নানাবিধ অভিযোগ উঠেছে। 

আরও মামলা 

SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক যেন কিছুতেই শেষ হচ্ছে না । মঙ্গলবার সরকার অনুমোদিত কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত নয়, এমন স্কুলগুলির বেশ কয়েকজন শিক্ষক হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁদের প্রশ্ন,  SSC-র নিয়োগ প্রক্রিয়ায় তাঁদের কেন অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হবে না?  মামলাকারীদের আইনজীবী আরও বলেন, স্বাস্থ্য দফতরের কর্মীরা, যাঁরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন, তাঁদের যদি পূর্ব অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হয়, তাহলে এরা কেন পাবেন না? মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিন্হা।  SSC-র নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই সোমবার দুটি মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার আরেকটি মামলা হয়। সবমিলিয়ে বুধবার তিনটি মামলার শুনানি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।        

 

          

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Advertisement

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget