এক্সপ্লোর

SSC: নিয়োগ দুর্নীতি মামলায় আটক আরও ১ মিডলম্যান

সোদপুর ঘোলার নিরঞ্জন পল্লী থেকে আটক সুব্রত মালাকার। ইডির হাতে আটক সুব্রত মালাকার

কলকাতা: SSC দুর্নীতি মামলায় ইডি-র হাতে আটক আরও এক মিডলম্যান। সোদপুরের ঘোলা, কেষ্টপুর-সহ এদিন ৪ জায়গায় তল্লাশি চালায় ইডি। ঘোলার নিরঞ্জন পল্লি থেকে আটক করা হয় মিডলম্যান সুব্রত মালাকারকে। ইডি সূত্রে দাবি, তদন্তে সহযোগিতা করেননি সুব্রত। ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ওই মিডলম্যানকে আটক করা হয়। ইডি সূত্রে দাবি, প্রসন্ন রায়, প্রদীপ সিং ছাড়াও নিয়োগ দুর্নীতিতে জড়িত আরও কয়েকজন মিডলম্যানের হদিশ মিলেছে। সেই সূত্রেই তল্লাশি। 

কিছুদিন আগে SSC দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়কে আটক করে সিবিআই। আরও সম্পত্তির হদিশ পেল CBI। এর আগেও তাঁর বহু  সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই।  সূত্রের দাবি, মহিষবাথানের বিলাসবহুল আবাসন মার্লিন অ্যাভিনিউয়ের  টাওয়ার ফাইভে 3A ফ্ল্যাটের মালিক প্রসন্নকুমার রায়। এদিন দুপুরে, এই আবাসনে আসেন CBI’এর ৪ অফিসার।

দেড় ঘণ্টা তল্লাশি
সম্প্রতি প্রায় দেড় ঘণ্টা ফ্ল্যাটের বাইরে অপেক্ষা করতে হয় CBI’এর ৪ গোয়েন্দাদের। পরে, আবাসনের অফিস থেকে মাস্টার-কি এনে ফ্ল্যাটে ঢোকেন তাঁরা। সূত্রের দাবি, ২০১৭ সালে এই ফ্ল্যাটটি কেনেন প্রসন্নকুমার রায় । প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চালানোর পর ফ্ল্যাট থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। 

কীভাবে উত্থান প্রসন্নর 
এই প্রসন্নর আর্থিক উত্থান ঈর্শনীয়। নারকেলডাঙার এই টালির চালের ভাড়া বাড়িতে যাঁর একসময় কেটেছিল, তাঁরই এখন নিউটাউনে একাধিক ফ্ল্যাট সল্টলেকে অফিস, সেই সঙ্গে সিনেমায় প্রযোজনা। SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মিডলম্যান প্রসন্নকুমার রায়ের জীবনের উত্থান যেমন রকেট গতিতে হয়েছিল তেমনি তাঁর প্রতিপত্তিও বেড়েছে একইভাবে। স্থানীয় সূত্রে খবর, বছর পাঁচেক আগে নারকেলডাঙার ভাড়া বাড়ি ছেড়ে নিউটাউনের বলাকা আবাসনে আসেন প্রসন্ন। নিউটাউনের বলাকা আবাসনে প্রসন্নকুমার রায় ছাড়াও ফ্ল্যাট রয়েছে প্রদীপ সিংয়ের। আরও এক মিডলম্যান সন্দেহে যাঁকে প্রসন্নর আগেই গ্রেফতার করেছে CBI। CBI সূত্রে দাবি, নিউটাউনে এরকম আরও অনেক ফ্ল্যাট রয়েছে প্রসন্নকুমারের। যেমন রয়েছে এই আইডিয়াল ভিলাতেও। 

রবিবার হাওড়ার গাদিয়াড়ায়, চলন্তিকা নামে এই হোটেলের সামনে প্রতিবাদ জানায় বিজেপি। সূত্রের খবর, হোটেল এবং হোটেলের জমি প্রদীপ সিংহের নামে রয়েছে। কিন্তু এখানকার ম্যানেজার জানিয়েছেন হোটেলের মালিক প্রসন্নকুমার।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে দাবি, ২০১৪ থেকে প্রসন্নর কার রেন্ট সংস্থা থেকে শান্তিপ্রসাদ নিয়মিত গাড়ি নিতেন। এমনকী শিক্ষা দফতরেও প্রসন্নর সংস্থার গাড়ি, নিয়মিত ভাড়া খাটার ব্যবস্থা করে দিয়েছিলেন শান্তিপ্রসাদ। সেই সুবাদেই দু’জনের ঘনিষ্ঠতা বাড়ে। আরও চাঞ্চল্যকর তথ্য হল, প্রসন্নর উপরে মূলত উত্তর ২৪ পরগনার অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা প্রস্তুত করার দায়িত্ব ছিল। এখন কয়েকদিন অন্তরই একের পর এক সম্পত্তি সামনে আসায়, বেবাক সকলে। 

সেরা শিরোনাম

Train Services Disruption : রেলযাত্রীদের দুর্ভোগের মধ্যেই নতুন করে ধস, নিউ ফরাক্কায় মেরামতির কাজে সমস্যা
Train Services Disruption : রেলযাত্রীদের দুর্ভোগের মধ্যেই নতুন করে ধস, নিউ ফরাক্কায় মেরামতির কাজে সমস্যা
West Bengal News Live : ধৃত সোমনাথ দে-কে গভীর রাতে বেঙ্গালুরু থেকে আনা হল কলকাতায়
ধৃত সোমনাথ দে-কে গভীর রাতে বেঙ্গালুরু থেকে আনা হল কলকাতায়
Trains Cancelled : আজও একের পর এক ট্রেন বাতিল, উত্তরবঙ্গে ট্রেন লাইনে ধস সমস্যা না মেটায় যাত্রী দুর্ভোগ চরমে
আজও একের পর এক ট্রেন বাতিল, উত্তরবঙ্গে ট্রেন লাইনে ধস সমস্যা না মেটায় যাত্রী দুর্ভোগ চরমে
RG Kar Incident: গতকাল গ্রেফতার, আরজি কর-কাণ্ডে গ্রেফতার সোমনাথ দে-কে আনা হল কলকাতায়
গতকাল গ্রেফতার, আরজি কর-কাণ্ডে গ্রেফতার সোমনাথ দে-কে আনা হল কলকাতায়

ভিডিও

Jadavpur University News | যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ABVP-র মিছিল, বাইরে প্রতিবাদ এসএফআই-এর। বিজয়গড়ে মিছিল বাম ছাত্র সংগঠনের।
Suvendu Adhikari on Jadavpur University | দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK? যাদবপুর নিয়ে ফের মন্তব্য মুখ্যমন্ত্রীর
Train Cancelled | উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল। বাতিল আজ রাতের শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
Nepal Flash Flood | নেপাল বিপর্যয়ের ৮ দিন পার। মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু মানুষ
Suvendu on Jadavpur University | রাষ্ট্রবিরোধী স্লোগান উঠলে, কেন সহ্য করতে হবে? দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget