এক্সপ্লোর

SSC: আজ থেকে শুরু SSC-র গ্রুপ সি পদে নিয়োগের কাউন্সেলিং

গতকাল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ চাকরিহারাদের আবেদন খারিজ করে দেয়। 

অরিত্রিক ভট্টাচার্য, সল্টলেক: কলকাতা হাইকোর্টে(Calcutta Hig hcourt) চাকরিচ্যুতদের আবেদন খারিজ হওয়ার পর, আজ থেকেই SSC-র গ্রুপ সি (Group-C) পদে নিয়োগের কাউন্সেলিং শুরু হল। প্রথম দিন ১০০ জনকে তিনটি আলাদা সময়ে সল্টলেকের (Saltlake) SSC ভবনে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে। কাউন্সেলিংয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন, সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের (Abijit Ganguly) নির্দেশে চাকরিহারা গ্রুপ সি-র ৮৪২ জন অযোগ্য় চাকরিপ্রার্থীদের একাংশ। গতকাল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ চাকরিহারাদের আবেদন খারিজ করে দেয়।  কাউন্সেলিং শুরু হওয়ায় খুশি  চাকরিপ্রার্থীরা।

ধোপে টেকেনি চাকরিহারাদের আবেদন। Group C-র কাউন্সিলিংয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।  এই প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে শুরু হল SSC-র Group C পদে নিয়োগের কাউন্সেলিং। এদিন সকাল থেকে কাউন্সেলিং শুরু হয় সল্টলেকের SSC ভবনে। 

১০০ জন চাকরিপ্রার্থীকে ডাকা হয়েছে: SSC সূত্রে খবর, প্রথম দিন ৩ জেলা, বীরভূম, বর্ধমান ও হুগলি জেলার ১০০ জন চাকরিপ্রার্থীকে ডাকা হয়েছে। ৩ ধাপে, সকাল সাড়ে ১০টা, বেলা ১২টা এবং দুপুর ২টোয় তাঁদের কাউন্সেলিং হয়। নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে শোরগোল। প্রতিদিন প্রকাশ্যে আসছে নতুন নতুন তথ্য। এরই মধ্যে হাইকোর্টের নির্দেশে প্রাথমিকে চাকরি বাতিল হয়েছে ২৫২ জনের। ৬১৮ জনের চাকরি বাতিল হয়েছে নবম-দশমে।  গ্রুপ ডি (Group-D) পদে চাকরি হারিয়েছেন ২ হাজার ৪৮৪ জন এবং গ্রুপ সি পদে চাকরি গিয়েছে ৮৪২ জনের।

কাউন্সেলিংয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশে চাকরিহারা গ্রুপ সি-র ৮৪২ জন অযোগ্য় চাকরিপ্রার্থীদের একাংশ। বুধবার মামলার শুনানি হয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে। নিয়োগ প্রক্রিয়াকে মিশরীয় ফসিল বলে মন্তব্য করে আদালত। হাইকোর্টে দাঁড়িয়ে চাকরিহারাদের আইনজীবী 'খেলা হবে' বলে সওয়াল করেন। 'খেলা হবে' শব্দটিতে আপত্তি জানান বিচারপতি সুব্রত তালুকদার। তাঁর নির্দেশে, শব্দবন্ধ প্রত্য়াহার করে নেন আইনজীবী। শুনানি শেষে কাউন্সিলিংয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ না দিয়ে রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ। এই প্রেক্ষিতে, এদিন থেকে শুরু হল কাউন্সেলিং।

আরও পড়ুন: Sukanta Majumdar : 'পুরসভায় নিয়োগ-দুর্নীতি'র তদন্ত চেয়ে কেন্দ্রীয় দল পাঠানোর আর্জি সুকান্তর, চিঠি কেন্দ্রকে

সেরা শিরোনাম

Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget