এক্সপ্লোর

SSC Exam 2025: ‘প্রশ্ন সোজা হয়েছে’, বলছেন চাকরিহারারাও, নির্বিঘ্নেই মিটল SSC-র পরীক্ষা, তাও কাটছে না সংশয়

SSC Recruitment Exam 2025: পরীক্ষা দিয়ে বেরিয়ে সকলেই মানলেন যে, প্রশ্নপত্র অত্যন্ত সহজ হয়েছে।

কলকাতা: শেষ পর্যন্ত নির্বিঘ্নেই মিটল SSC-র শিক্ষক নিয়োগের পরীক্ষা। পরীক্ষা শেষে OMR শিটের প্রতিলিপি দেওয়া হল পরীক্ষার্থীদের। রাজ্য জুড়ে ৬৩৬ কেন্দ্রে নির্বিঘ্নে মিটল পরীক্ষা। প্রায় ন'বছর পর রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হল, আর সেই পরীক্ষায় বসলেন ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ পরীক্ষার্থী। আর পরীক্ষা দিয়ে বেরিয়ে সকলেই মানলেন যে, প্রশ্নপত্র অত্যন্ত সহজ হয়েছে। প্রথম বার পরীক্ষায় বসলেন যাঁরা, তাঁরা অনেকেই এতে খুশি। যদিও চাকরিপ্রার্থীদের একাংশ এ নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলছেন। (SSC Exam 2025)

পরীক্ষা শেষ হওয়ার পর এবিপি আনন্দের মুখোমুখি হন এক চাকরিপ্রার্থী। তিনি বলেন, "এর আগে ২০১৬ সালে পরীক্ষা দিয়েছিলাম। ১ নম্বরের জন্য প্যানেলে নাম ওঠেনি। তবে আগের বারের তুলনায় এবারে প্রশ্ন সোজা। দেখা যাক কী হয়।" দুর্নীতি, মামলা, আন্দোলন-এতকিছুর পর ভরসা পাচ্ছেন কি তিনি? জবাবে বলেন, "স্বচ্ছ ভাবে পরীক্ষা হলে ভরসা তো করাই যায়!" (SSC Recruitment Exam 2025)

অন্য এক চাকরিপ্রার্থী জানান, ২০১৬ সালে ফর্ম ফিলআপ করলেও পরীক্ষায় বসতে পারেননি তিনি। অন্য রাজ্যে, অন্য পরীক্ষা দিতে গিয়েছিলেন। এবারের পরীক্ষা নিয়ে তাঁর বক্তব্য, "প্রচণ্ড সোজা প্রশ্ন হয়েছে। কিন্তু কথা হচ্ছে, এর একটা ভালদিকও আছে, আবার খারাপ দিকও আছে। ভাল যে, কম সময়ের জন্য ঘাটতির প্রভাবটা পড়ল না। কিন্তু খারাপ হল এই যে, কাট অফটা কমে যাবে। ভাল নম্বর পেলে সিকিওরিটির ভরসা ছিল। কিন্তু তা আর থাকছে না। ৫০-এর বেশি পেলেও চাকরির সুযোগ কিন্তু কমে যাচ্ছে।"

এবারেই প্রথম পরীক্ষা দেওয়া এক তরুণী বলেন, "পরীক্ষা ভালই হয়েছে আমার। একটু ভুল হলেও, বাকি ঠিক আছে। এটা আমার প্রথম বছর। আশা রাখছি।" এই যে এত আন্দোলন, এত জটিলতা, তা নিয়ে তরুণী বলেন, "পড়াশোনার চর্চা থাকলে অবশ্যই হবে। তবে দীর্ঘ দিন চর্চা না থাকলে, বেরিয়ে গেলে, কিন্তু হবে না। ঝুঁকি তো থাকেই!"

প্রশ্নপত্র সোজা হওয়া নিয়ে আর এক তরুণী বলেন, "প্রশ্নপত্র ভালই। কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা। এতটা সোজা হলে, প্রতিযোগিতা বেড়ে যায়। সবাই ভাল নম্বর পাবে। সেদিকটা দেখলে ভাল হতো। আমরা তো নতুন! ২০১৬ সালে যাঁরা ছিলেন, তাঁরা এমনিতেই ১০ নম্বর বেশি পাবেন। আমরা কিন্তু সেটা পাব না। আমাদের কিছুটা সমস্যা হবে। এমনি প্রশ্নপত্র ভাল হয়েছে।"

এত বছর শিক্ষকতার পর নতুন করে পরীক্ষা দেওয়া নিয়ে গোড়া থেকেই প্রশ্ন তুলছিলেন চাকরিহারাদের একাংশ। চাকরিহারাদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডলও এদিন পরীক্ষায় বসেন। নতুন করে পরীক্ষায় বসলেও, প্রতিবাদের অংশ হিসেবে কালো পোশাক পরে হলে ঢোকেন তাঁরা। পরীক্ষা দিয়ে বেরিয়ে চিন্ময় বলেন, "যথেষ্ট সহজ প্রশ্ন হয়েছে। আমার বিষয়টা নিয়ে এটা বলতে পারি। অন্য বিষয়েও খোঁজ নিলাম। অর্থাৎ কাট অফ হাই। সিলি মিসটের হওয়ার চান্স তো থাকেই! দেখা যাক কার কী হবে।"

অন্য দিকে, পরীক্ষায় বসলেও, নতুন করে কেন এউ বিভীষিকার মধ্যে দিয়ে যেতে হল তাঁদের, তার জন্য প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, "যোগ্যদের নতুন করে পরীক্ষা দিতে হল। এই বিভীষিকাময় পরিস্থিতির জন্য আমাদের কিন্তু দোষ নেই। নিয়োগ হয়ে গেলেও আবার দু'-তিন বছর পর কী বেরোবে, এখনই তা বলা সম্ভব নয়। আমি অস্বস্তি অনুভব করেছি আজ। এবারে মাধ্যমিকের খাতা নিয়েছি যে ঘরে, আজ সেই ঘরে বসে পরীক্ষা দিয়েছি। মানসিক ভাবে অস্বস্তি বোধ করছিলাম আমি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget