এক্সপ্লোর

SSC Case: মধ্যশিক্ষা পর্ষদ সভাপতিকে বাড়ি থেকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

SSC Case: কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাদাপাড়ার আবাসনে যায় সিবিআই। সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে ডেকে নিয়ে আসেন সিবিআই আধিকারিকরা।

কলকাতা: এসএসসি-নিয়োগে দুর্নীতির তদন্তে দিকে দিকে অভিযানে সিবিআই। হাইকোর্টের বার্তার পরেই পদক্ষেপ। বৃহস্পতিবার মধ্য শিক্ষা পর্ষদের (wbbse) সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে  বাড়ি থেকে ডেকে আনা হল সিবিআইয়ের তরফে। পর্ষদ অফিসে এনে সিবিআই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে (Kalyanmoy Gangopadhyay) জিজ্ঞাসাবাদ করছে বলে সূত্রের খবর। 

সূত্রে খবর, বারবার তলব করা হলেও পর্ষদের অফিসে আসছিলেন না কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এদিকে পর্ষদের অফিসে এসে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাদাপাড়ার আবাসনে যান তাঁরা। সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন সিবিআই আধিকারিকরা। পরে তাঁকে নিয়ে আসা হয় মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। সেখানেই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

কী তথ্যের খোঁজে সিবিআই:
ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। এদিন সকাল থেকেই একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান চলেছে। এদিনই উপদেষ্টা কমিটির শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে দীর্ঘক্ষণ জেরা করে সিবিআই। সূত্রের খবর, একাধিকবার কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ফোন করে পর্ষদের অফিসে আসতে বলে সিবিআই। কিন্তু সেই কথা শোনেননি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সেই কারণেই তাঁর বাড়িতে চলে যায় সিবিআই। সূত্রের খবর, অফিসে একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকে যে তথ্য পাওয়া গিয়েছে। সেই তথ্যের সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বয়ান মিলিয়ে দেখতে চায় সিবিআই (CBI)। সেই কারণে কর্মীদের জেরা করে পাওয়া তথ্য এবং নথির উপর ভিত্তি করে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাছে একাধিক প্রশ্নের উত্তর জানতে চায় সিবিআই। সেই কারণেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মামলার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের অফিসে থাকতে পারে। সেই কারণেই তাঁর অফিসে তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর।     

এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান তোলা নিয়ে ধুন্ধুমার:
শহিদ মিনারে এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান তুলতে যাওয়া নিয়ে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিপ্রার্থীদের। অবস্থান তুলতে বিকেল ৫টা পর্যন্ত সময় দিয়েছিল পুলিশ। কিন্তু তারপরেও অবস্থান না ওঠায় জোর করে, চুলের মুঠি ধরে চাকরিপ্রার্থীদের তুলে দিল পুলিশ। নিয়ে যাওয়া হল লালবাজার সেন্ট্রাল লক আপে।

আরও পড়ুন: কালীঘাটে ৩০০ কোটি টাকা স্কাইওয়াক বানানো হচ্ছে, বাংলা কারও কাছে ভিক্ষা চায় না: মমতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget