এক্সপ্লোর

TMC Poster Controversy:"হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই?'' রাজ্যজুড়ে পোস্টার তৃণমূলের IT সেলের

Kolkata News: বছর ঘুরলেই ভোটের বাদ্যি বাজবে রাজ্যে। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। পাল্টা কটাক্ষ তৃণমূলের

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বিধানসভা ভোটের বছরখানেক বাকি থাকতেই ধর্মের ধ্বজা তুলে প্রচার-যুদ্ধে তৃণমূল ও বিজেপি। গেরুয়া শিবিরের 'হিন্দু-হিন্দু ভাইভাই' প্রচারকে কটাক্ষ করে, পাল্টা হোর্ডিং ও ফ্লেক্স দিল তৃণমূলের IT সেল।


বছর ঘুরলেই ভোটের বাদ্যি বাজবে রাজ্যে। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। বাঁকুড়া থেকে হুগলি, একাধিক জেলায় দলের তরফে দেওয়ালে লেখা হয়েছে - 'হিন্দু, হিন্দু, ভাই ভাই, ছাব্বিশে বিজেপির সরকার চাই।' তাকে নিশানা করে পাল্টা প্রচার শুরু করেছে তৃণমূল। কোনও হোর্ডিংয়ে লেখা হয়েছে, হিন্দু-হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন খাই। আবার কোনও হোর্ডিংয়ে লেখা হয়েছে, হিন্দু-হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই। কোথাও আবার লেখা হয়েছে, হিন্দু-হিন্দু ভাই ভাই, তবু তেলের দামে লোটা চাই। উত্তর কলকাতার স্টার থিয়েটারের সামনে থেকে শুরু করে শ্যামবাজার পাঁচমাথার মোড় এলাকা, এমন একাধিক হোর্ডিং ও ফ্লেক্স পড়েছে। তৃণমূলের আইটি সেলের কটাক্ষ, হিন্দুদের ভাই সাজার নাটক করে হিন্দুদেরই সর্বনাশ করে বিজেপি। তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন, সংগঠনের তরফে কলকাতার পাশাপাশি জেলাতেও এই ধরনের হোর্ডিং দেওয়া হয়েছে। 

নির্বাচনের আগে এবার হিন্দুত্বকে হাতিয়ার করতে চায় গেরুয়া শিবির। হিসেব অনুযায়ী এখনও প্রায় এক বছর বাকি। তার আগে থেকেই ২৬-এর বিধানসভা ভোটের আগে ক্রমশ 'হিন্দু-বাণে' শান দিচ্ছে বিজেপি। হুগলিতে হিন্দু ভোট এককাট্টা করতে এবার ফ্লেক্সকে হাতিয়ার করেছে বিজেপি। হিন্দুত্বের বার্তা দিয়ে বিজেপির তরফে চুঁচুড়া শহরজুড়ে দেওয়া হয়েছে ফ্লেক্স। যেখানে লেখা রয়েছে,'হিন্দু হিন্দু ভাই, ২৬-এ এবার বিজেপি চাই'। যে ফ্লেক্সে ছবি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং হুগলি সাংগঠনিক জেলার বিজেপির নতুন সভাপতি গৌতম চট্টোপাধ্য়ায়। ফ্লেক্স দেওয়ার কথা স্বীকার করেছে বিজেপির জেলা নেতৃত্ব। তার আগে বাঁকুড়াতেও দেখা যায় এই ছবি।  বাঁকুড়া ১ নম্বর ব্লকে দেওয়ালে দেওয়ালে হিন্দুত্বের বার্তা দেওয়া হয়। কোথাও দেওয়াল লিখনে হিন্দুত্ব নিয়ে তৃণমূলকে আক্রমণ করা হয়েছে। বিজেপির অভিযোগ, ধর্ম নিয়ে তৃণমূলের তোষণ-নীতির প্রতিবাদেই এই প্রচার। ২০১৯ সালের লোকসভা ভোট এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় ভাল ফল করেছিল বিজেপি। কিন্তু পঞ্চায়েত, পুরসভা এবং ২০২৪-এর লোকসভা ভোটে তারা অনেকটাই জমি হারিয়েছে।    

আরও পড়ুন: Rose Valley Money Refund: রোজভ্যালির টাকা ফেরতের প্রক্রিয়া শুরু, কীভাবে ফেরত পাবেন অর্থ?

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget