এক্সপ্লোর

SSC Recruitment Scam : একসঙ্গে চাকরি গিয়েছে স্বামী-স্ত্রীর, 'ছেলে আছে...কী খাব আমরা', রাস্তাতেই ভাঙলেন কান্নায়

স্বামী-স্ত্রী দীপঙ্কর আদক এবং শিপ্রা বিশ্বাস। দুজনই স্কুলে চাকরি করতেন। দুজন একই প্য়ানেলে চাকরি পেয়েছেন। বৃহস্পতিবার চাকরি গেছে দু'জনেরই।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  সকাল থেকে আশায় বুক বেঁধে এসে বসেছিলেন একসঙ্গে। ভরসা ছিল, যোগ্য আর অযোগ্যদের আলাদা করা যাবে। সারা জীবনের পড়াশোনা, কঠিন পরীক্ষায় পাশ করে চাকরি পাওয়ার বিচার মিলবে। চাল থেকে কাঁকর বেছে ফেলবে শীর্ষ আদালত। কিন্তু শুনানির শেষে আদালত জানিয়ে দিল,' এখানে পুরো বাছাই প্রক্রিয়াটিই কলঙ্কিত এবং সমাধানের বাইরে। বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে। তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার ফলে বাছাই প্রক্রিয়াটি অপূরণীয়ভাবে কলুষিত হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার বৈধতা এবং বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে।' ফলে একসঙ্গে চাকরি গেল ২৫ হাজার ৭৫২ জনের।

স্বামী-স্ত্রী দীপঙ্কর আদক এবং শিপ্রা বিশ্বাস। দুজনই স্কুলে চাকরি করতেন। দুজন একই প্য়ানেলে চাকরি পেয়েছেন। বৃহস্পতিবার দুর্নীতির কারণে গোটা প্য়ানেল বাতিল হয়ে যাওয়ায় চাকরি গেছে দু'জনেরই। সকাল থেকে হাসিখুশি মুখেই অপেক্ষা করছিলেন তাঁরা। কিন্তু এক মুহূর্তে নেমে এল অন্ধকার। ডুকরে উঠলেন দীপঙ্কর। দিশেহারা হয়ে পালাতে থাকলেন সংবাদমাধ্যমের ক্যামেরা থেকে। 'আমার কিছু বলার নেই। কী করব জানি না। আমার একটা ছেলে আছে'। বারবার একই কথা বলে চাপড়াতে থাকলেন মাথা। চোখের সামনে যেন একমাত্র খোলা রাস্তাটাও বন্ধ হয়ে গেল। পাশে চাকরি হারানো স্ত্রী । তিনি নিজেকে শান্ত রাখবেন, নাকি অস্থির স্বামীকে সামাল দেবেন বুঝতে পারছিলেন না। বললেন, 'বাড়িতে আড়াই বছরের ছোট্ট সন্তান রয়েছে। বৃদ্ধ বাবা মা। আমাজের আর কেউ নেই। কাল থেকে...এই মুহূর্ত থেকে কী করব জানি না। কী খাব। আগামী এক ঘণ্টার মধ্যে কী ঘটবে জানি না' 

ফের নিয়োগ প্রক্রিয়া শুরু হলে পরীক্ষায় বসবেন? দিশেহারা দীপঙ্কর বললেন, 'যতদিন না নিয়োগ হবে, আমি খাব কী? বউ-বাচ্চা-বাবা-মা তাদের কী হবে, তাদের কোনও নিশ্চয়তা দিল না। ' দীপঙ্করের স্ত্রীরও একইরকম দিশেহারা অবস্থা। প্রশ্ন করছেন, ' সৎপথে চাকরি পেয়েছি, করেছি, এভাবে চাকরি চলে যাবে ভাবনারই বাইরে। কী করব জানি না। বাবা মা রয়েছে, তাদের ওষুধ পত্র কেনা, সবই আমাদের ওপর নির্ভরশীল। এতটা অবিচার! ' 

কে ভেবেছিল এই পরিণতি হবে! কেউ নতুন সংসার করেছেন, কেউ সরকারি চাকরি পেয়ে ছেড়েছেন পুরনো চাকরি। কেউ আবার চাকরি পেয়ে নিয়েছিলেন গৃহঋণ। কী হবে আগামী। জানেন না তাঁরা। শুধুই অনিশ্চয়তা। শুধুই অন্ধকার। 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget