এক্সপ্লোর

SSC Recruitment Scam: CBI-এর হাত থেকে মন্ত্রিসভা বাঁচানোই লক্ষ্য রাজ্যের? ঠিক কী হল শুনানিতে?

SSC Scam Verdict: এদিনও রাজ্যের সওয়ালের সিংহভাগই অতিরিক্ত শূন্যপদ তৈরির ক্ষেত্রে সিবিআই তদন্তের বিরুদ্ধেই ছিল। যোগ্য চাকরিহারাদের পক্ষে রাজ্য় সরকারের সওয়াল ১-২ লাইনের বেশি ছিল না।

কলকাতা: বিপুল দুর্নীতির অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্ট বারবার বলার পরেও যোগ্য ও অযোগ্য় চাকরিপ্রার্থীদের আলাদা করে তালিকা জমা দেয়নি এসএসসি। তারপর ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করতে বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য-এসএসসি-পর্ষদ। সেখানেও ধাক্কা খেয়েছে এর আগে। অবশেষে দেশের শীর্ষ আদালতে বৈধ ও অবৈধ চাকরিপ্রার্থীদের আলাদা করে তালিকা দিল এসএসসি। তারপরেও সুপ্রিম কোর্টে রাজ্যের সওয়ালের বড় অংশ জুড়ে রইল অতিরিক্ত শূন্যপদের সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত ঠেকানোর আবেদন।
 
এর আগেও রাজ্য অতিরিক্ত শূন্যপদ তৈরির ক্ষেত্রে সিবিআই তদন্তের বিরুদ্ধে সওয়াল করেছিল। গত শুনানিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্ত সংক্রান্ত রায়ের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এদিনও রাজ্যের সওয়ালের সিংহভাগই অতিরিক্ত শূন্যপদ তৈরির ক্ষেত্রে সিবিআই তদন্তের বিরুদ্ধেই ছিল। যোগ্য চাকরিহারাদের পক্ষে রাজ্য় সরকারের সওয়াল ১-২ লাইনের বেশি ছিল না। অর্থাৎ যোগ্য চাকরিহারাদের বাঁচানোর চেয়েও সরকার সিদ্ধান্ত যারা নেন- ক্যাবিনেট বাঁচাতেই সক্রিয় রাজ্য সরকার- এমনটাই মনে করছেন অনেকে। 

'কোর্টের নির্দেশে শূন্য পদে কাউকে নিয়োগ করা হয়নি। কোর্টের নির্দেশের অপেক্ষা করেছি, তাও কেন সিবিআই?' সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে সওয়াল রাজ্য সরকারের। 'সুপ্রিম কোর্ট সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। হাইকোর্টের সিবিআই-নির্দেশ কি তারই অনুসারী বলে মনে হয় না?' রাজ্য সরকারের উদ্দেশে প্রশ্ন দেশের প্রধান বিচারপতির। 'সুপ্রিম কোর্ট র‍্যাঙ্ক জাম্প, ওএমআর দুর্নীতির তদন্ত করতে বলেছিল। হাইকোর্টের বিশেষ বেঞ্চে অতিরিক্ত শূন্য পদ নিয়ে সওয়াল-জবাব হয়নি। এই নির্দেশের ফলে কি মন্ত্রিসভা, আইন বিভাগ, অর্থ দফতরকে জিজ্ঞাসাবাদ? সবাইকে হেফাজতে নেবে সিবিআই?' সুপ্রিম কোর্টে প্রশ্ন রাজ্য সরকারের।  'যে পদ্ধতিতে সিবিআই-নির্দেশ, তা কি বহাল থাকতে পারে?', সিবিআইয়ের হাত থেকে মন্ত্রিসভাকে বাঁচাতে সওয়াল রাজ্যের। 

যোগ্য চাকরিপ্রার্থীদের একাংশের অভিযোগ ছিল তাঁদের ঢাল করে অযোগ্যদের বাঁচাচ্ছে এসএসসি (SSC)। এদিকে এই প্রথম যোগ্যদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে যোগ্য চাকরিপ্রার্থীদের সংখ্যার কথা জানাল এসএসসি। পাশাপাশি এসএসসি তরফে শুনানির সময় বলা হয় 'অযোগ্যদের নিয়োগ নিয়ে কোনও সওয়াল করব না'।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: জঙ্গিপুরের BJP প্রার্থীকে দেখে মারমুখী TMC নেতা! হিমসিম খেল পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget