এক্সপ্লোর

Teacher Recruitment: স্কুলে গ্রুপ সি-গ্রুপ ডিতে ৯২৩টি পদ বাতিল, ফের নিয়োগের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি

SSC Notification: গ্রুপ সি-গ্রুপ ডির বাতিল পদে ফের নিয়োগের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি। মেধা তালিকা মেনে নতুন করে নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: হাইকোর্টের (Calcutta Highcourt) নির্দেশের পরেই স্কুলে (School) চাকরি (Recruitment) বাতিল করে ফের নিয়োগ। গ্রুপ সি (Group C)-গ্রুপ ডি'র (Group D) বাতিল পদে ফের নিয়োগের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি। মেধা তালিকা মেনে নতুন করে নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।          

পাশাপাশি ডিআইদের কাছে বাতিল চাকরির তথ্য চাইল স্কুল সার্ভিস কমিশন। স্কুলে গ্রুপ সি-গ্রুপ ডিতে ৯২৩টি পদ বাতিল হয়েছে, এসএসসি সূত্রে এমনটাই খবর।  ৭ নভেম্বর থেকে ফের নিয়োগের কাউন্সেলিং, জানিয়ে দিল এসএসসি।                    

আরও পড়ুন, পরীক্ষায় শূন্য পেয়েও কমিশনের সার্ভারে প্রাপ্ত নম্বর ৫০, অবশেষে দুর্নীতি মানল এসএসসি

এদিকে, শিক্ষক নিয়োগ থেকে গ্রুপ C বা গ্রুপ D, সবেতে এভাবেই নম্বর পরিবর্তন করা হয়েছে। কলকাতা হাইকোর্টে দেওয়া তদন্ত রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি, অবশেষে মানল এসএসসিও। পরীক্ষায় শূন্য, এক, দুই পেয়েও কমিশনের সার্ভারে প্রাপ্ত নম্বর ৫০, ৫২, ৫৩? স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। অযোগ্য প্রার্থীদের নম্বর বদল নিয়ে বিস্ফোরক দাবি সিবিআইয়ের।                        

পাশাপাশি, অবৈধভাবে চাকরি প্রাপকদের উদ্দেশ্যে কড়া বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের । তিনি বলেন, ‘দুর্নীতির ব্যাপকতা আতঙ্কিত করেছে, কার নির্দেশে? জানতে চাই। কার নির্দেশে ব্যাপক দুর্নীতি? সব নাম বলে দিন সুবীরেশবাবু। একজনের নির্দেশ ছাড়া কাজ করতেন না সুবীরেশ-কল্যাণময়।' রাজ্যবাসী সেই একজনের নাম জানতে চায়, মন্তব্য বিচারপতির। সাদা খাতায় ৫-৬টি প্রশ্নের উত্তর, তারাও কী চাকরি পেয়েছে? তা কমিশনকে নিশ্চিত করতে বলল হাইকোর্ট।                                           

অন্যদিকে, এদিন এবিপি আনন্দের একান্ত সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ""আদালত যেভাবে আমাদের পথনির্দেশিকা দেবে,সেই মতো অনুমোদন দেওয়া হবে। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে আমরা কারও চাকরি খেতে চাই না। অতীতে গোলমাল করেও যদি কেউ চাকরি পান, আমরা সেটা রক্ষা করতে চাই। যা নিয়ে বিতর্ক আছে, সমস্যা আছে, আমরা সেই চাকরিও রক্ষা করতে চাই। একইসঙ্গে চাই, যোগ্যরাও যেন বঞ্চিত না হন। এটা মুখ্যমন্ত্রীরই অভিপ্রায়"।   

সেরা শিরোনাম

PM Modi: বস্তারে ভারতীয় সেনার সঙ্গে দীপাবলি উদযাপনে প্রধানমন্ত্রী, নাম না করে কংগ্রেসকে নিশানা, যা বললেন..
বস্তারে ভারতীয় সেনার সঙ্গে দীপাবলি উদযাপনে প্রধানমন্ত্রী, নাম না করে কংগ্রেসকে নিশানা, যা বললেন..
News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
CM Suvendu Adhikari:
"BSF-র প্রতি, আগের সরকারের আচরণের জন্য আমি ক্ষমাপ্রার্থী", কালীপুজোয় হিঙ্গলগঞ্জে গিয়ে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের মা কালী সেজেছেন ৭০০ ভরির গয়নায়, পিছনের কাহিনী বললেন খোদ কেষ্টই
অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের মা কালী সেজেছেন ৭০০ ভরির গয়নায়, পিছনের কাহিনী বললেন খোদ কেষ্টই

ভিডিও

Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান ২০২৬, সেরার শিরোপা পেল ঢাকুরিয়া তরুণ মহল
Anubrata Mondal: প্রায় ৭০০ ভরির বেশি সোনার গহনায় সাজলো অনুব্রতর তৃণমূল পার্টি অফিসের কালী প্রতিমা
Dakshineshwar Kali Temple: দক্ষিণেশ্বর কালীবাড়িতে সকাল থেকেই শুরু মায়ের আরাধনা, দেখুন ভিডিও
Kali Puja 2026: দিকে দিকে শক্তির আরাধনা, কালীঘাট মন্দিরে বাড়ছে ভক্তদের ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget