এক্সপ্লোর

SSC Scam :নিয়োগ দুর্নীতিতে যার দিকে বিপুল দুর্নীতির নিশানা সেই গোপাল দলপতিই রহস্যজনক ভাবে উধাও !

ED Investigation : প্রায় এক বছর আগেই জামিনে ছাড়া পেয়েছেন গোপাল। তারপর থেকেই তিনি বেপাত্তা ! রহস্যের জট খুলতে যার ভরসায় এগোচ্ছিলেন গোয়েন্দারা, তাঁর অন্তর্ধানে কোন পথে এগোবে তদন্ত ? 

প্রকাশ সিন্হা, সমীরণ পাল, কলকাতা : নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) যার দিকে বিপুল দুর্নীতির নিশানা সেই গোপাল দলপতিই (Gopal Dalapati) রহস্যজনক ভাবে উধাও ! তিহাড় জেলে (Tihar Jail) গিয়ে জেরার প্রস্তুতির মধ্যেই ধাক্কা খেল ইডি। ইডি (ED) সূত্রে খবর, দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ের তরফে জানানো হয়েছে, প্রায় এক বছর আগেই জামিনে ছাড়া পেয়েছেন গোপাল। তারপর থেকেই তিনি বেপাত্তা ! রহস্যের জট খুলতে যার ভরসায় এগোচ্ছিলেন গোয়েন্দারা, তাঁর অন্তর্ধানে কোন পথে এগোবে তদন্ত ? 

তদন্ত কোন পথে ?

স্কুলে নিয়োগ দুর্নীতিতে কত কোটি টাকার খেলা ? খেলার রেফারি কে ? সেই রহস্য অনুসন্ধানে, কেন্দ্রীয় সংস্থার তদন্তে ইডি। এখন অত্য়ন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ৪টি চরিত্র। আপাতত এই চারমূর্তির বয়ান যাচাই করেই নিয়োগ দুর্নীতিতে টাকার অঙ্কের হদিশ পেতে চাইছে ইডি। কিন্তু সেখানেও সমস্যা ! তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে উঠে আসছে যে গোপাল দলপতির নাম, তিনিই নাকি নিখোঁজ !

কোথায় গোপাল !

চিটফাণ্ড মামলায় (Chitfund Scam) ২০২১ সাল থেকে দিল্লির তিহাড় জেলে বন্দি ছিলেন গোপাল দলপতি। ইডি সূত্রে খবর, দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ের তরফে জানানো হয়েছে, প্রায় এক বছর আগে জামিনে তিহাড় জেল থেকে ছাড়া পান গোপাল। তারপর থেকে খোঁজ মিলছে না তাঁর। 

নিয়োগ দুর্নীতির মামলায় আচমকা সামনে আসে গোপাল দলপতির নাম। এই নাম সামনে আনেন ইডির হাতে গ্রেফতার হওয়া যুব তৃণমূলের সম্পাদক কুন্তল ঘোষ (TMC Leader Kuntal Ghosh)। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও জেলবন্দি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখেও শোনা গিয়েছিল গোপাল দলপতির নাম। তিনি গোপাল দলপতিকে কোটি কোটি টাকা দিতেন ! আর সেই টাকা OSD মারফৎ পৌঁছে যেত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ! ED সূত্রে দাবি, শুক্রবার জেরার মুখে এমনই দাবি করেছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক কুন্তল ঘোষ।

ধোঁয়াশা যেখানে

কিন্তু গোপাল দলপতি সম্পর্কে কুন্তলের দাবি কি আদৌ সত্য়ি? নাকি জেলবন্দি গোপালের নাম ভাসিয়ে দেওয়াটা কোনও কৌশল ? কারও নাম আড়াল করতে কি গোপাল দলপতির নাম সামনে আনা হচ্ছে ?  ইডি মনে করছে, একমাত্র গোপাল দলপতিকে জেরা করা গেলেই এই ধোঁয়াশা কাটবে। আর সেখানেই ধাক্কা! গোপালকে তিহাড় জেলে গিয়ে জেরার জন্য দিল্লির সাকেত কোর্টে আবেদন জানানোর প্রস্তুতি নিচ্ছিল ইডি।

কিন্তু সূত্রের খবর, শুক্রবার ইডি-র কলকাতা দফতর থেকে গোপাল দলপতির খোঁজে দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ে ফোন করা হয়। দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ের তরফে ইডিকে জানানো হয়, প্রায় এক বছর আগে জামিনে তিহাড় জেল থেকে ছাড়া পেয়েছেন গোপাল। তারপর থেকে গোপালের খোঁজ চালাচ্ছেন তাঁরাও। গোপাল দলপতি তাহলে গেলেন কোথায়? 

আরও পড়ুন- সুখবর বইপ্রেমীদের, বইমেলা উপলক্ষে চলবে বাড়তি মেট্রো, রইল তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget