এক্সপ্লোর

SSC Scam: দীর্ঘদিনের লড়াই শেষ, আজ স্কুলে যোগ ববিতার

Bobita Sarkar: কলকাতা হাইকোর্টের নির্দেশে, মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দিলেন ববিতা।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আদালতে দীর্ঘ লড়াই শেষে যুদ্ধজয়। স্কুলে যোগ দিলেন ববিতা সরকার। এদিন কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দেন ববিতা। এই স্কুলেই শিক্ষকতা করতেন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। তাঁর নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন ববিতা সরকার। সেই মামলাতেই আদালতের নির্দেশে অঙ্কিতা চাকরি থেকে বরখাস্ত হন। তাঁর জায়গায় এদিন স্কুলে যোগ দিলেন ববিতা সরকার।

দীর্ঘ লড়াই:
প্রায় ৪ বছরের আইনি লড়াই শেষ। অবেশেষে সোমবার, স্বপ্নপূরণ হল শিলিগুড়ির ববিতা সরকারের। কলকাতা হাইকোর্টের (Kolkata HighCourt) নির্দেশে, মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দিলেন ববিতা। এই স্কুলেরই শিক্ষিকা ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে পদ থেকে সরিয়ে দেয় হাইকোর্ট। সেই জায়গায় নিয়োগ করতে বলা হয় মামলাকারী ববিতা সরকারকে। তারপরে, বেশ কিছু প্রক্রিয়া শেষে সোমবার তিনিই এই চাকরিতে যোগ দিলেন। এদিন মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ববিতা সরকার বলেন, 'দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ছাত্রীদের শিক্ষা দেব।' ববিতার এই লড়াইয়ের সঙ্গী ছিলেন তাঁর স্বামী সঞ্জয় কর্মকার। তিনি বলেন, 'আমরা খুশি, দীর্ঘদিন ধরে লড়াই করছি। অবশেষে জয় পেলাম। ওর স্বপ্ন আজ পূরণ হল। যে টাকা পেয়েছে, তা সমাজ কল্যাণে খরচ করা হবে।'

কবে শুরু লড়াই:
২০১৮ সালে, পরেশ অধিকারী ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে (TMC) যোগ দেওয়ার পরই তাঁর মেয়ে অঙ্কিতার সরকারি স্কুলে চাকরি হয়। তারপরেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে, দুর্নীতির অভিযোগে মামলা করেন ববিতা সরকার। তাঁর অভিযোগ ছিল, প্রথম মেধাতালিকায় পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নামই ছিল না। কিন্তু, পরে নতুন যে মেধাতালিকা হয়, সেখানেই অঙ্কিতা অধিকারীর নাম এক নম্বরে চলে আসে। এর ফলে, ববিতা সরকারের থেকে কম নম্বর পেয়েও, তৃণমূল নেতা পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি পেয়ে যান। দীর্ঘদিন এই মামলা চলার পরে, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে স্কুল শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, ববিতা সরকারকে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর, সোমবার মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগ দিলেন ববিতা সরকার।

মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়া বলেন, 'কোর্টের নির্দেশ মতো ও জয়েন করল, আমরা খুশি। আমাদের শিক্ষিকা কম ছিল, একজন শিক্ষিকা হল।' এদিন, স্কুলের গেটের বাইরে ববিতা সরকারকে বিজেপির তরফে সংবর্ধনা দেওয়া হয়। 

শিক্ষা প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া:
শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী বলেন, 'আদালতের নির্দেশে যোগদান করেছেন। আমি আদালতের সিদ্ধান্তকে সম্মান করি।'

আরও পড়ুন: বিবাহ বিচ্ছেদের পর বিয়ে, স্ত্রীর ওপর অ্যাসিড হামলা প্রাক্তন স্বামীর

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
Weather Forecast: কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে
কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে
News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় বাতিল আবেদনেও নতুন আশা? টাকা পাওয়া যেতে পারে? স্টেটাস বদলালে কীভাবে বুঝবেন?
অন্নপূর্ণা যোজনায় বাতিল আবেদনেও নতুন আশা? টাকা পাওয়া যেতে পারে? স্টেটাস বদলালে কীভাবে বুঝবেন?

ভিডিও

Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান
Sharadwat Mukherjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget