এক্সপ্লোর

SSC Case: এবার চাকরি বাতিলকাণ্ডে নবান্ন অভিযানের ডাক, 'পয়লা বৈশাখের মধ্যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে না বসলে...'

Sukanta Majumdar: তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

কলকাতা : রাতারাতি চাকরি হারিয়ে দুশ্চিন্তার প্রহর কাটছে চাকরিহারা শিক্ষকদের। এদিনই চাকরিহারা শিক্ষকদের একাংশ দেখা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে। তবে, এবার চাকরি বাতিলকাণ্ডে নবান্ন অভিযানের ডাক দিল একাংশ। ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিল বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ। বঞ্চনা ও দুর্নীতির প্রতিবাদ এবং স্বচ্ছভাবে সরকারি সকল শূন্যপদ পূরণ ও বঞ্চিতদের সুনিশ্চিত চাকরির দাবি নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।

এই মঞ্চের তরফে সাংবাদিক বৈঠক করে বলা হয়, " এখন রাজনীতি করার সময় নয়। আপনারা সবাই মিলে আসুন হাতে হাত ধরে ...যে প্রশাসনিক জায়গায় মুখ্যমন্ত্রী বসে ...এই ধরনের অন্যায়-অবিচার করে যাচ্ছেন, এখনই সেটা বন্ধ করতে হবে। আমরা যারা উপস্থিত হয়েছি, মঞ্চের প্রত্যেক প্রতিনিধির নবান্নের সভাঘরে আমাদের বৈঠক করে এবং কোনও প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন করতে হবে। কোনও চুনোপুঁটির সঙ্গে আমরা বৈঠক করব না। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ভোটের আগে আমরা সমস্যার সমাধান চাইছি। ভোট যাবে, আসবে। কিন্তু, প্রতিশ্রুতি কোনও রকমভাবে বাস্তবায়ন হয়নি। বর্তমানে সবাই ধর্ম নিয়ে ব্যস্ত। তাই আমরা সকাল ধর্মের মানুষকে বলছি, আমরা সবাই বঞ্চিত। সরকারি চাকরিটা আমাদের দরকার। মেধার ভিত্তিতে আমাদের চাকরিটা দরকার। পয়লা বৈশাখের মধ্যে যদি মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে না বসেন, আমরা আজই ঘোষণা করে দেব, জীবন যখন বিপন্ন...সবাই চলো নবান্ন।"

তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "তাদের এই দাবি বা নবান্ন অভিযানের যে সিদ্ধান্ত তারা নিয়েছে তাকে আমরা পাশে থেকে সাহায্য করব। পাশে থেকে সমর্থন জানাচ্ছি। আমরাও ভবিষ্যতে নবান্ন অভিযান করব। যাঁরা চাকরি হারিয়েছেন তার সমাধান একটা অ্যাসপেক্ট, কিন্তু তার থেকেও বড় কথা কেন ঘটবে এ ধরনের ঘটনা ? কে দায়ী এরজন্য ? জোচ্চুরির জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা চাই। সেইজন্য প্রয়োজনে বিজেপিও আগামীদিনে নবান্ন অভিযান করবে।" 

এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে যান সুপ্রিম কোর্টে নির্দেশে চাকরিহারাদের একাংশ। মিনিট দশেকের ছোট সাক্ষাৎ হয় তাঁদের। বেরিয়ে আসার পর তাঁরা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তাঁরা বলেছেন, যা বলার ৭ তারিখের পর বলবেন। অর্থাৎ, তাঁরা অপেক্ষা করছেন ৭ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে তাঁদের কী বার্তা দেন তার উপর।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
News Live Updates: মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget