এক্সপ্লোর

SSC Case: 'আদালতে একটা কথাও বললেন না, এখন রায়ের পর লম্ফঝম্প করছেন', মুখ্যমন্ত্রীকে জবাব বিকাশের

Mamata Banerjee : যোগ্য প্রার্থীদের কারও চাকরি যেতে দেব না। এদের চাকরি কোনওভাবেই যাবে না। আশ্বাস মুখ্যমন্ত্রীর।

কলকাতা : 'বিকাশরঞ্জন ভট্টাচার্যকে কেন রাজনৈতিকভাবে আইসোলেট করা হবে না ?' এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সামনে বক্তব্য রাখার সময় এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তা-ই নয়, চাকরিহারাদের সঙ্গে বৈঠকে চাকরিহারা যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরও আশ্বাস দেন তিনি। এনিয়ে এবার পাল্টা জবাব দিলেন সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর খোঁচা, "কলকাতা হাইকোর্টে এতদিন মামলা হল একটা কথা বললেন না। সুপ্রিম কোর্টে এতদিন মামলা হল, কয়েক কোটি টাকা খরচ করেছেন। সেখানে বললেন না। এখন রায় হয়ে যাওয়ার পর উনি লম্ফঝম্প করছেন।"

এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারেনি, কারা যোগ্য, আর কারা অযোগ্য ? ২০২২ থেকে খেলা শুরু করেছিল। একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কাড়ার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ, আর কোনটা মুখোশ। কারা যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। আমি আমার জীবনে জেনেশুনে কোনও শাস্তি কাউকে দিইনি। মনে রাখবেন, জেনেশুনে কারো চাকরি খাইনি। তাই, অনেক বদহজম হওয়া সত্ত্বেও, আমি সিপিএমের একটারও চাকরি খাইনি। যারা ৩৪ বছর অনেক অন্যায় করে গেছে। কারণ, আমি বলেছিলাম, বদল চাই, বদলা নয়। কিন্তু, তার মানে এই নয়..তুমি গিয়ে কেন আবেদন করলে ? প্রথম প্রশ্ন আমার, বিকাশরঞ্জন ভট্টাচার্যকে কেন রাজনৈতিকভাবে আইসোলেট করা হবে না ? সিপিএমকে উত্তর দিতে হবে, কেন উনি সব তালিকা খারিজ করছেন ? আজ বাইরে আমার নামে বড় বড় কথা বলছো ? আমি তো করিনি। আমি তো চাকরিগুলো দিয়েছিলাম।"

তাঁকে রাজনৈতিকভাবে আইসোলেট করার আহ্বান প্রসঙ্গে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "ঠিকই বলেছেন উনি। উনি তো দুর্নীতির পক্ষে। আমি দুর্নীতির বিপক্ষে। সুতরাং, রাজনৈতিকভাবে আইসোলেট করা মানে পশ্চিমবঙ্গের মানুষকে উনি ডাক দিচ্ছেন যে, আপনারা ঠিক করুন যে আপনারা দুর্নীতির পক্ষে থাকবেন, না দুর্নীতির বিপক্ষে থাকবেন ? আমার ধারণা, পশ্চিমবঙ্গের মানুষ দুর্নীতির বিপক্ষেই থাকবেন। সেটা উনি বলে ফেলেছেন। উনি অনেক কথা বলেন। না  বুঝে বলেন তো । গুরুত্ব বোঝেন না। যেভাবে চিৎকার করে কথা বলছিলেন, পাড়ার পাগলরা যেভাবে মাঝেমধ্যে চিৎকার করে সেভাবে বলছিলেন। পুরো উন্মাদ।"

তাঁর সংযোজন, "তিনি দুর্নীতি করেছেন। এখন দুর্নীতির টাকায় তাঁর দল সমৃদ্ধ হয়েছে। এখন তিনি মারের হাত থেকে বাঁচবার জন্য এ সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন। উনি কিন্তু, একবারও বলেননি যে আমি দুর্নীতি করিনি। একটা শব্দও বলেননি যে, আমি দুর্নীতি করিনি। বারবার বলছেন, যোগ্য-অযোগ্য। কে নির্ণয় করবে?  কলকাতা হাইকোর্টে এতদিন মামলা হল একটা কথা বললেন না। সুপ্রিম কোর্টে এতদিন মামলা হল, কয়েক কোটি টাকা খরচ করেছেন। সেখানে বললেন না। এখন রায় হয়ে যাওয়ার পর উনি লম্ফঝম্প করছেন।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget