এক্সপ্লোর

SSC Scam: এসএসসি নিয়োগ দুর্নীতি-মামলায় অস্বস্তির জের? বিদেশে যাওয়া বাতিল ব্রাত্য-মণীশের

SSC Scam: ব্রিটিশ সরকারের উদ্যোগে এক শিক্ষা বৈঠকে ২৩ ও ২৪ মে শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের উপস্থিত থাকার কথা ছিল

কলকাতা : SSC নিয়োগ দুর্নীতি-মামলায় অস্বস্তির জের? বিদেশ সফর বাতিল হল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ( Bratya Basu) ও শিক্ষা সচিব মণীশ জৈনের ( Manish Jain) ।

পার্থ চট্টোপাধ্যায়কে ফের তলব করেছে সিবিআই
SSC মামলায় আগামী সপ্তাহে পার্থ চট্টোপাধ্যায়কে ফের তলব করেছে সিবিআই। তার আগে শুক্রবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কোনও রক্ষাকবচ দেয়নি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে পক্ষ করার নির্দেশ দিয়েছে আদালত। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অন্যদিকে, শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে শুক্রবার প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। শনিবারও সিবিআই অফিসে ডাক পড়েছে তাঁর। এরই মধ্যে আবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা সচিব মণীশ জৈনের বিদেশ সফর বাতিল নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এটা কি SSC নিয়োগ দুর্নীতি-মামলায় অস্বস্তির জের?

শনিবারই তাঁদের লন্ডন যাওয়ার কথা ছিল। ব্রিটিশ সরকারের উদ্যোগে এক শিক্ষা বৈঠকে ২৩ ও ২৪ মে শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির জেরে লন্ডন সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর সূত্রের।

আরও পড়ুন :

WBCS অফিসার হিসেবে শুরু, তারপর কীভাবে এগিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ার

 নতুন পদ সৃষ্টির বিজ্ঞপ্তি জারি

SSC’র নিয়োগ বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার ৬ হাজার ৮৬১টি নতুন পদ সৃষ্টির বিজ্ঞপ্তি জারি করেছে স্কুলশিক্ষা দফতর। এদিন সেই বিজ্ঞপ্তিকেও ‘আইওয়াশ’ বলে কটাক্ষ করেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। উল্টে যাঁদের জন্য এই বিজ্ঞপ্তি, এটা খুশি করতে পারল না তাঁদেরকেও! এরইসঙ্গে বিজ্ঞপ্তি বলা হয়েছে, এই পদগুলি নতুন। এর সঙ্গে বর্তমানে থাকা পদগুলির শূন্যপদের কোনও বিরোধ হবে না। কিন্তু এদিন এই বিজ্ঞপ্তির বিরোধিতা করে মামলাকারীদের তরফে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলাকারীর আইজীবী দাবি করেন, এই ধরনের সিদ্ধান্তে তদন্ত প্রভাবিত হবে। মামলকারীদের চাকরি দিয়ে তদন্ত বন্ধ করতে চাইছে রাজ্য সরকার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget