এক্সপ্লোর

SSC Recruitment Scam : কীভাবে হয়েছিল নিয়োগ 'দুর্নীতি' ? চাঞ্চল্যকর দাবি বাগ কমিটির সদস্যের

Bag Committee Member on SSC Scam : CBI সূত্রে দাবি, তদন্তে তাদেরও অন্যতম অস্ত্র বাগ কমিটির রিপোর্ট। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্ত নিয়ে এই প্রথম বার মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির অন্যতম সদস্য আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাতকারে বেআইনি নিয়োগের তদন্তে উঠে আসা একাধিক বিস্ফোরক তথ্য তিনি তুলে ধরেছেন। 

স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। হাইকোর্টের নির্দেশে SSC’র গ্রুপ C ও গ্রুপ D’র নিয়োগ দুর্নীতি-সহ একাধিক মামলার তদন্ত করছে CBI। কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেফতার হয়েছেন, SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও প্রাক্তন সচিব অশোক সাহা। আর এসবের মূলে রয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির দেড় হাজার পাতার রিপোর্ট। যার ভিত্তিতেই CBI তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। CBI সূত্রে দাবি, তদন্তে তাদেরও অন্যতম অস্ত্র বাগ কমিটির রিপোর্ট। 

কী বলছেন অরুণাভ বন্দ্যোপাধ্যায় ?

আর এবার এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক তথ্য তুলে ধরলেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির অন্যতম সদস্য আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আদালতের নির্দেশে প্রথম যখন তদন্ত শুরু করি, দুনীতি তো আছেই, পুরোটাই নিয়ম বহির্ভূতভাবে। ক্যান্ডিডেটদের অ্যক্টিভিটি খুব সন্দেহজনক। বেশিরভাগের নাম প্যানেলে আসেনি, কান্নাকাটি করার জন্য এসএসসি থেকে বলল, অ্যাপ্লিকেশন করো। তার ফলে রেকমেনডেশন, তারপর নিয়োগ।

আরও পড়ুন ; যৌথ সম্পত্তির সত্যতা স্বীকার অর্পিতার, পার্থর জেরায় আজ ফের প্রেসিডেন্সি সংশোধনাগারে ইডি

ED’র হাতে গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় এখন জেল হেফাজতে রয়েছেন। তাঁর তৈরি কমিটি নিয়েও বিস্ফোরক দাবি করেছেন বাগ কমিটির সদস্য আইনজীবী। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় একটি কমিটি তৈরি করেছিলেন। সেই সময় গ্রুপ সি, গ্রুপ ডি’র অ্যাপোয়েন্টমেন্ট কমপ্লিট হয়েছিল। কিন্তু অ্যাপ্রুভালে উনি বলেছিলেন, পেন্ডিং রিক্রুটমেন্ট দেখবেন। আমরা সত্যি বুঝতে পারিনি। পেন্ডিং রিক্রুটমেন্ট কী থাকবে। এই কমিটি তৈরির পরই নিয়োগ হয়েছে। তাই আমরা কমিটি অবৈধ বলে বলেছি। এসএসসির আইন না মেনেই কমিটি।

কীভাবে হয়েছিল নিয়োগ দুর্নীতি ? কোন ম্যাজিকে মাত্র ৩ দিনেই শেষ করা হয়েছিল বেশিরভাগ নিয়োগ ? এ’নিয়েও চাঞ্চল্যকর দাবি করেছেন বাগ কমিটির সদস্য। 
অরুণাভ বন্দ্যোপাধ্যায় জানান, মার্চ ২০২০ তে অ্যাপোয়েমেন্ট, মার্চের ১৮-১৯-২০ তারিখ বেশিরভাগ অ্যাপোয়েন্টমেন্ট হয়েছে।

সব মিলিয়ে বাগ কমিটির রিপোর্টের পরতে পরতে রয়েছে চাঞ্চল্যকর খোলসা। 

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget