এক্সপ্লোর

Manik Bhattacharya : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন পেলেন মানিক ভট্টাচার্যর স্ত্রী

Recruitment Scam : 'কারও কাছ থেকে টাকা নিয়েছেন, প্রমাণ নেই ইডির কাছে', যে তথ্যের ভিত্তিতেই মিলল জামিন।

সৌভিক মজুমদার, কলকাতা :  প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন। জামিন পেলেন মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) স্ত্রী শতরূপা ভট্টাচার্য। 'কারও কাছ থেকে টাকা নিয়েছেন, প্রমাণ নেই ইডির কাছে', যে তথ্যের ভিত্তিতেই মিলল জামিন। জামিন মঞ্জুর করা হলেও শতরূপা ভট্টাচার্যকে তাঁর পাসপোর্ট সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতের কাছে জমা রাখার কথা বলা হয়েছে আদালতের তরফে। পাশাপাশি রাজ্যের বাইরে যেতে হলে বিশেষ আদালত থেকে অনুমতি নিতে হবে বলেই জানিয়েছে আদালত (Court)। 

প্রসঙ্গত, মানিক-জায়ার জামিন মঞ্জুর করতে গিয়ে সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, কার্যত ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। বিচারপতি তাঁর পর্যবেক্ষণে উল্লেখ করেন, শতরূপা ভট্টাচার্য কারও কাছ থেকে কোনও টাকা নিয়েছেন, এই সংক্রান্ত কোনও প্রমাণ ইডির কাছে নেই। তিনি পালিয়ে যেতে পারেন কিংবা নথি বিকৃত করতে পারেন, এই মর্মেও আশঙ্কা প্রকাশ করেনি ইডি।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, তাঁর পর্যবেক্ষণে এও উল্লেখ করেন যে, ৭ জানুয়ারি, বিশেষ আদালতেই শতরূপা ভট্টাচার্যর জামিন পাওয়া উচিত ছিল। সোমবার জামিন মঞ্জুর করার আগে, এই মামলায় বিচারপতি, ইডির কাছে জানতে চান, শতরূপা ভট্টাচার্য কি কারও কাছ থেকে টাকা নিয়েছেন? কেউ কি এই মর্মে অভিযোগ জানিয়েছেন ? ইডির আইনজীবী উত্তর দেন, না।

বিচারপতি ফের প্রশ্ন করেন, তাহলে কি মানিক ভট্টাচার্যর কাছ থেকে তিনি টাকা পেয়েছেন ? ইডির আইনজীবী যুক্তি দেন, এখানেই এই মামলা অন্যদের চেয়ে আলাদা। অন্য সব অভিযুক্ত বলেছেন যে টাকা বা সম্পত্তি তাদের। তার সঙ্গে পরিবারের কারও যোগ নেই। শুধুমাত্র মানিক ভট্টাচার্যই বলেছেন যে শতরূপা ভট্টাচার্যর টাকা তাঁর নয়। তিনি কোথা থেকে টাকা পেয়েছেন, সেটাও জানেন না। ইডির আইনজীবী দাবি করেন, শতরূপা ভট্টাচার্য ও প্রয়াত মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে ১ কোটি ৯৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। 

টানা সওয়াল জবাব পর্বের শেষে নির্দেশনামায় বিচারপতি উল্লেখ করেন, এই মামলার বিচার করতে গিয়ে বেশ কয়েকটি জিনিস বিবেচনা করতে হয়েছে। যেমন এই মামলার সাজার মেয়াদ কত? সরাসরি কোন ব্যক্তির কাছ থেকে তিনি টাকা নিয়েছেন কি না? তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যর স্ত্রী, ইডির সমনের ভিত্তিতে হাজিরা দিয়েছেন কি না?  

 

আরও পড়ুন- নিয়োগ-সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে, আদালতে বললেন পার্থ চট্টোপাধ্যায়

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget