এক্সপ্লোর

SSC: "পাঁচজনের বেশি নামের তালিকা দেওয়া হয়েছিল", অনন্তদেবের মন্তব্যে পাল্টা তোপ বিরোধী শিবিরের

SSC Group D Scam: সুকান্ত মজুমদার বলেন, "এবার তো জলের মতো সব স্বচ্ছ যে আমরা যে দাবি বহুদিন করে এসেছি সেটাই ঠিক।"

কলকাতা: SSC-তে গ্রুপ ডি কর্মী নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল ময়নাগুড়ির (Maynaguri) প্রাক্তন তৃণমূল বিধায়ক (TMC MLA) ও ময়নাগুড়ি পুরসভার বর্তমান চেয়ারম্যান অনন্তদেব অধিকারীর (Anantadeb Adhikari)। ইডির তরফে দাবি করা হয়, অনন্তদেব অধিকারীর লেটারপ্যাডে লেখা বেশকিছু গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীর নাম। আপার প্রাইমারির ৪৮ জন চাকরিপ্রার্থীর রোল নম্বর পাওয়া গিয়েছে সেখানে। এ প্রসঙ্গে পাল্টা আক্রমণ করে  বিরোধীরাও। 

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এবার তো জলের মতো সব স্বচ্ছ যে আমরা যে দাবি বহুদিন করে এসেছি সেটাই ঠিক। আমরা সংবাদমাধ্যমের হাতে বিধায়কদের প্যাডে লেখা কিছু রোল নম্বরের কপি তুলে দিয়েছিলাম। আর কোন সন্দেহের অবকাশ থাকল না। এসএসসি-এর চাকরি কোটায় বিক্রি হয়েছে। কতজনের হয়েছে সেটা অনন্তবাবু বলেননি। সিবিআইয়ের উচিত হেফাজতে নিয়ে তা তদন্ত করা।" 

আরও পড়ুন, জেরায় সহযোগিতা করছেন অর্পিতা, মিলল গুরুত্বপূর্ণ তথ্যও, দাবি ইডি-র

অন্যদিকে, এই প্রসঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন,  "থলের বিড়াল বেরিয়ে পড়েছে। বিধানসভায় প্রায় প্রকাশ্যে পরিষদীয় দল এবং চিফ হুইপের অফিস বিধায়কদের বলেন, টাকা পয়সা নিয়ে আমরা কী করব, আপনাদের ভাবতে হবে না। সব ব্যাপারে নাক গলাবেন না। আপনারা তালিকা দিন, চাকরির ব্যবস্থা করব। বিধায়কদের কেউ কেউ পাঁচ জনের বেশি জনের তালিকাও দিয়েছেন। এখন বলছেন, অন্যায় করেননি। এমন রেকর্ড পাওয়া যাবে। প্রকাশ্যে ঘুষ, দুর্নীতি, তোলাবাজিতে পাপের ভাগীদার করে নেন বিধায়কদের। ক্লাবের নামও নেওয়া হয়। খেলুক না না খেলুক, নাম নেওয়া হয়। ভুল নয়, পরিকল্পিত ভাবে দুর্নীতিকে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে।" 

যদিও প্রথমে এই দাবির প্রেক্ষিতে সরকারিভাবে কোনও মন্তব্য করতে চাননি প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী। যদিও পরে এই দাবিকেই মান্যতা দিলেন ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ময়নাগুড়ি পুরসভার বর্তমান চেয়ারম্যান ।                        

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget