এক্সপ্লোর

SSC Tainted Candidate List: SSC-র দাগি চাকরিহারাদের তালিকায় বারাসাতের তৃণমূল নেতার ছেলে !

SSC Tainted Candidate List TMC Leader Name Found: SSC-র দাগি চাকরিহারাদের তালিকায় বারাসাতের তৃণমূল নেতার ছেলে ! এসএসসির দাগি তালিকায় ৭৯১ নম্বরে নাম মহম্মদ নাজিবুল্লার

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দাগি চাকরিহারাদের তালিকায় বারাসাতের তৃণমূল নেতার ছেলে। বারাসাত ১ ব্লক সভাপতি মহম্মদ ইশা হক সর্দারের ছেলে মহম্মদ নাজিবুল্লার নাম। এসএসসির দাগি তালিকায় ৭৯১ নম্বরে নাম মহম্মদ নাজিবুল্লার।নাজিবুল্লার দাবি,'তৃণমূল, সিপিএম, বিজেপি দেখে চাকরি হয় না। আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। আইনি পথেই লড়াই করব, মন্তব্য তাঁর।  

  আরও পড়ুন, SSC-র দাগিদের তালিকায় পানিহাটির TMC বিধায়ক নির্মল ঘোষের বউমার নাম ! 'আইন আইনের পথে চলবে..'

এদিন তিনি এবিপি আনন্দ-কে জানিয়েছেন, যে তালিকাটা গতকাল SSC আপলোড করেছে, সেই তালিকা নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন রয়েই গিয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যে প্যানেলটাকে বাদ দিয়েছিল, যে তথ্যের ভিত্তিতে, সেই তথ্যে কিন্তু আমাদের নাম ছিল না। এখনও পর্যন্ত OMR-এ মান্যতা পায়নি। যে হার্ডডিস্ককে কেন্দ্র করে এত কিছু ঘটছে, সেই হার্ডডিস্কের কিন্তু এখনও অথেন্টিসিটি সুপ্রিম কোর্টে প্রমাণ হয়নি। অতয়েব এই তালিকাকে আমরা মানছি না। এই তালিকাকে আমরা চ্যালেঞ্জ করছি। আমাদের আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে। শীঘ্রই আমরা আইনি পদক্ষেপ নিতে চলেছি। সিস্টেম মেনে যেভাবে পরীক্ষা হয়েছিল, লিখিত পরীক্ষা দিয়েছিলাম, SSC তালিকা প্রকাশ করেছিল, ইন্টারভিউ-কাউন্সিলিংয়ে ডাক পেয়েছিলাম, রিকোমেন্ডডেশন লেটার দিয়েছিল, অ্যাপোয়েন্টমেন্ট লেটার দিয়েছিল, তারপর স্কুলে জয়েন করেছিলাম।'

বৃহস্পতিবারই, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ৭ দিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু ৭ দিন নয়, ২ দিনের মধ্য়েই, তালিকা প্রকাশ করল সকুল সার্ভিস কমিশন। এই প্রেক্ষিতে বিরোধীদের প্রশ্ন, কেন আগে এই তালিকা প্রকাশ করেনি SSC? কেন দাগিদের তালিকা প্রকাশ করতে এত দেরি করল স্কুল শিক্ষা কমিশন? কারা যোগ্য়? কারা অযোগ্য়? স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় শুরু থেকে এটাই মূল প্রশ্ন হয়ে উঠেছে। বারবার SSC-কে চাল-কাঁকর আলাদা করতে বলেছে আদালত। কিন্তু তা করেনি SSC.যার ফলে অযোগ্য়দের সঙ্গে যোগ্য়দের ভবিষ্য়ৎও অনিশ্চয়তার মুখে পড়েছে। এরইমধ্য়ে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেয়, ৭ দিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশ করতে হবে। তালিকায় কারচুপি করা হলে তদন্তভার CBI’কে দেওয়ার হুঁশিয়ারিও দেয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ। এরপর শনিবার রাত ৮ টা নাগাদ নিয়োগ দুর্নীতি মামলায়,  'দাগি' শিক্ষকের তালিকা প্রকাশ করে SSC.

প্রকাশিত তালিকায় সামনে এসেছে, এমন কিছু নাম, যাদের নাম মিলে যাচ্ছে ২০২২ সালের SSC-র প্রকাশিত তালিকার সঙ্গে। শনিবার SSC-র প্রকাশিত তালিকায়, ৩৯ নাম্বারে, পশ্চিম মেদিনীপুরের শিক্ষক অজয় মাজির। যিনি পিংলা ব্লকের  তৃণমূল নেতা। ফোনে যোগযোগ করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান। ৯১৫ নাম্বারে নাম রয়েছে নমিতা আদকের। তিনি গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ের অঙ্কের শিক্ষিকা। ঘটনাচক্রে আরামবাগের তৃণমূল পরিচালিত খানাকুল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হকের স্ত্রীর নামও নমিতা আদক। এই প্রসঙ্গে নইমুল হককে ফোন করা হলে তিনিও ফোন তেলেননি। বাড়িতে গেলেও কারও দেখা পাওয়া যায়নি।

 

সেরা শিরোনাম

Narendra Modi: 'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক

ভিডিও

PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget