এক্সপ্লোর

SSKM Fire: রাতের শহরে অগ্নিকাণ্ড, SSKM হাসপাতালের ল্যাবে আগুন, গলগল করে বেরোচ্ছে ধোঁয়া

Kolkata News: যেখানে আগুন লেগেছে, সেটি হল, এসএসকেএম-এর এমার্জেন্সি বিল্ডিংয়ের দোতলায় অবস্থিত। সেখানে সিটি স্ক্যান হয়। বেশ কিছু ল্যাবরেটরিও রয়েছে।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: এসএসকেএমের এমার্জেন্সির বিল্ডিংয়ের ল্যাবে আগুন (SSKM Fire)। কলকাতার এসএসকেম হাসপাতাল থেকে গলগল করে বেরোচ্ছে ধোঁয়া। ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন। রাত ১০টা নাগাদ এমার্জেন্সির বিল্ডিংয়ের দোতলায় ল্যাবে আগুন লাগে (Kolkata News)। হাসপাতালের জরুরি বিভাগের বিল্ডিংয়ে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়েছে (SSKM Hospital Fire)। দোতলার একটি বড় অংশ আগুনের গ্রাসে চলে গিয়েছে বলে জানা যাচ্ছে। আগুন নেভানোর চেষ্টা চলছে।

রাতের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড

যেখানে আগুন লেগেছে, সেটি হল, এসএসকেএম-এর এমার্জেন্সি বিল্ডিংয়ের দোতলায় অবস্থিত। সেখানে সিটি স্ক্যান হয়। বেশ কিছু ল্যাবরেটরিও রয়েছে। বিল্ডিংয়ের ভিতরে আগুন ধরেছে। ধোঁয়া বেড়েছে অনর্গল। দমকলের নয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। বিল্ডিংয়ের ভিতরে ঢোকার চেষ্টা করছেন দমকলকর্মীরা। যেখানে আগুন লেগেছে, তার উপরের তলায় রোগীদের ওয়ার্ড রয়েছে। তাই আগুন যাতে ছড়াতে না পারে, তাই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। বিপদ এড়াতে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ পরিষেবা। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা চলছে। ঘটটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন: Fire in SSKM Hospital: 'নিজেরাই জল দিয়ে নেভানোর চেষ্টা করছিলাম, পারিনি', ত্রস্ত মুখে বললেন হাসপাতাল কর্মীরা

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যেখানে আগুন লেগেছে, সেখানে কোনও রোগী নেই বলেই খবর। তবে হাসপাতালের কর্মী-সহ বেশ কিছু লোকজন ছিলেন। তাঁদের মোটামুটি বের করে আনা গিয়েছে বলেই খবর। অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে সকলে। ভিতরে কেউ আগুনে আটকে নেই বলেই খবর।

সারা বাংলা থেকে রোগীরা এসএসএম হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। এই মুহূর্তে হাসপাতালের বাইরে ভিড় জমেছে। সকলের চোখেমুখে আতঙ্ক কাজ করছে। উদ্বিগ্ন রোগীর পরিবার, আত্মীয়-স্বজনরা। দমকলের কর্মীরা ভিতরে ঢুকে জল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সেখানে একাধিক শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে। ফলে আগুন সেখান থেকে ছড়িয়েছে কিনা, বা তার কারণে আগুন আরও ছড়াতে পারে কিনা, তা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে।

ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৯টি ইঞ্জিন

হাসপাতালের এক কর্মী বলেন, "প্রায় এক ঘণ্টা হয়ে গিয়েছে আগুন ধরেছে। আমরা ভিতরে ছিলাম। রিপোর্টিং রুমে গিয়ে দেখি কালো ধোঁয়া। দাউদাউ করে আগুন দেখলাম। নিজেরা নেভানোর চেষ্টা করি। কিন্তু এত দাউদাউ করে জ্বলছে আগুন, যে নেভাতে পারিনি। বরং বেড়ে যাচ্ছিল। তাতে সবাই বেরিয়ে আসি।" তবে ঘটনার সময় রোগী ছিলেন না কেউ, কর্মীর সংখ্যাও কম ছিল বলে জানিয়েছেন। তাতে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন সকলে।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget