এক্সপ্লোর

SSKM Rare Operation: কৃত্রিম ভাবে হার্ট ও ফুসফুস চালু রেখে হৃদযন্ত্র থেকে বাদ টিউমার, জটিল অস্ত্রোপচার এসএসকেএমে

Rare Operation in Kolkata: কিন্তু কী কারণে স্ট্রোক?  MRI রিপোর্টে চিকিৎসকরা দেখেন, হৃদযন্ত্রে টিউমার রয়েছে। টিউমারের কিছু অংশ ভেঙে চলে গিয়েছে রক্তনালিকায়। তার থেকেই স্ট্রোক বলে নিশ্চিত হন চিকিৎসকরা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: কৃত্রিম ভাবে হার্ট (Heart) ও ফুসফুস (Lungs) চালু রেখে, স্ট্রোকে (Stroke) আক্রান্ত রোগিণীর হার্ট থেকে বাদ দেওয়া হল টিউমার। এসএসকেএমে (SSKM) জটিল অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ রোগিণী।

জটিল অস্ত্রোপচার এসএসকেএমে: ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে ভর্তি করা হয়েছিল শ্রীরামপুরের বাসিন্দা পিয়ালি নন্দীকে। চিকিৎসকরা দেখেন, রোগিণীর শরীরের একটা বড় অংশ অসাড় হয়ে গেছে। সিটি স্ক্যান করে দেখা যায়, বড়সড় স্ট্রোকে আক্রান্ত হয়েছেন পিয়ালি। কিন্তু কী কারণে স্ট্রোক?  MRI রিপোর্টে চিকিৎসকরা দেখেন, মহিলার হৃদযন্ত্রে টিউমার রয়েছে। টিউমারের কিছু অংশ ভেঙে চলে গিয়েছে রক্তনালিকায়। তার থেকেই স্ট্রোক বলে নিশ্চিত হন চিকিৎসকরা। এরপর রোগিণীকে এসএসকেএমের কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখার পর, এক সপ্তাহ আগে জটিল অস্ত্রোপচার করা হয়।

কী বলছেন চিকিৎসকরা? বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের নিউরো মেডিসিন বিভাগের চিকিৎসক অদ্রীশ মুখোপাধ্যায় বলেন, “প্রথমে অবস্থা বেশ সঙ্কটজনক ছিল। একটা দিক কাজ করছিল না। কথা জড়িয়ে গিয়েছিল। ইকোকার্ডিওগ্রাফি করে দেখা যায় হার্টে টিউমার রয়েছে। অনেক সময় দেখা যায় যে, হার্টে যে টিউমার রয়েছে তা জানান দেয় স্ট্রোকের মাধ্যমে। বিশেষত কম বয়সী যাঁদের স্ট্রোক হয় তাঁদের একটা গুরুত্বপূর্ণ কারণ টিউমার।’’ হাসপাতাল সূত্রে খবর, রোগিণীর হার্ট থেকে পুরো টিউমার সফল ভাবে বাদ দেওয়া হয়েছে।  রোগিণীর ফুসফুস ও হার্ট কৃত্রিম ভাবে সচল রেখে, এসএসকেএমের কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগে ওই অপারেশন করা হয়। অস্ত্রোপচারের সময় ছিলেন কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগ এবং নিউরো মেডিসিন বিভাগের বিশেষজ্ঞরা। এসএসকেএম হাসপাতালের কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগের প্রফেসর শান্তনু দত্ত বলেন, “টিউমারটা নির্মূল করতে পেরেছি। নিউরো রিহ্যাবিলিটেশনের মাধ্যমে আশা করা যায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যাবে।’’ হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ আছেন রোগিণী। রোগিণীর মেয়ে জানিয়েছেন, “মা অনেক দিন ধরে অসুস্থ। আমাকে উচ্চ মাধ্যমিকে একাই পড়তে হয়েছে। মাকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারলে খুশি হব।’’

আরও পড়ুন: KMC: হকারদের মাথার ওপরে টিনের ছাউনি, শহরের ফুটপাতকে প্লাস্টিকমুক্ত করতে নতুন উদ্যোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget