এক্সপ্লোর

KMC: হকারদের মাথার ওপরে টিনের ছাউনি, শহরের ফুটপাতকে প্লাস্টিকমুক্ত করতে নতুন উদ্যোগ

সরু ফুটপাত হকারদের দখলে। অস্থায়ী কাঠামোর ওপর প্লাস্টিক বা ত্রিপলের ছাউনি। তারই মধ্যে চলছে বিকিকিনি। ফুটপাতের এই ছবি বদলাতে তৎপর কলকাতা পুরসভা। 

কলকাতা: শহরের (Kolkata) ফুটপাতকে প্লাস্টিকমুক্ত করতে নতুন উদ্যোগ কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation)। শহরের ফুটপাতে থাকা হকারদের মাথার ওপরে টিনের ছাউনি তৈরির পরিকল্পনা। সেই সঙ্গে বৃষ্টির হাত থেকে বাঁচতে দেওয়া হতে পারে বড় ছাতা। জানিয়েছেন মেয়র। 

সরু ফুটপাত হকারদের দখলে। অস্থায়ী কাঠামোর ওপর প্লাস্টিক বা ত্রিপলের ছাউনি। তারই মধ্যে চলছে বিকিকিনি। ফুটপাতের এই ছবি বদলাতে তৎপর কলকাতা পুরসভা। 

শনিবার কলকাতা পুরসভার (KMC) অধিবেশনে শাসকদলের কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান জুঁই বিশ্বাস অভিযোগ করেন, ফুটপাতে প্লাস্টিক ঘেরা স্টলগুলো যেমন দৃশ্য দূষণ ঘটাচ্ছে, তেমন অতীতে আগুন লাগার ঘটনাও ঘটেছে। তিনি জানতে চান, পুরসভা কী পদক্ষেপ করছে? উত্তরে মেয়র পরিষদ দেবাশিস কুমার জানান, ফুটপাত প্লাস্টিকমুক্ত করতে ফের অভিযান শুরু করবে পুরসভা।

পাশাপাশি, ফুটপাতে থাকা হকারদের মাথার ওপরে টিনের ছাউনি তৈরির পরিকল্পনার কথা জানান মেয়র। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কথায়, টিনের ছাউনি করে দেওয়া হবে কিন্তু কোন পার্টিশন থাকবে না। বর্ষার জন্য বড় ছাতা বা অন্য কোন বিকল্প ভাবা যায় কিনা আমরা দেখছি। 

২০১৯ সালে গড়িয়াহাটে একটি শাড়ির দোকানে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে ফুটপাতে থাকা একাধিক স্টলে। এরপরই নড়েচড়ে বসে কলকাতা পুরসভা। গড়িয়াহাটে হকারদের দেওয়া হয় চাকা লাগানো স্টল। হাতিবাগান সহ বিভিন্ন এলাকায় প্লাস্টিকবিরোধী অভিযানও চালানো হয়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই যে কে সেই।

ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, বড় অগ্নিসংযোগের ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নিতে হবে প্রিভেনশন বেটার দেন কিউর। কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরের বিভিন্ন ফুটপাতে ৩২ হাজার ৬১৫টি স্টল রয়েছে। মহানগরীর সেই ফুটপাত কবে প্লাস্টিক মুক্ত হয় এখন সেটাই দেখার।

আরও পড়ুন: SSKM Rare Operation: কৃত্রিম ভাবে হার্ট ও ফুসফুস চালু রেখে হৃদযন্ত্র থেকে বাদ টিউমার, জটিল অস্ত্রোপচার এসএসকেএমে

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Samik Bhattacharya: 'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget