এক্সপ্লোর

Advocate General Resigned: হঠাৎ কেন AG-র পদে ইস্তফা ? মুখ খুললেন সৌমেন্দ্রনাথ

Soumendranath On AG Resigned: নিয়োগ থেকে রেশন, তৃণমূল জমানায় একের পর এক দুর্নীতি মামলা নিয়ে কী অভিমত? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ খুললেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।

কলকাতা: সম্প্রতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা দিয়েছেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Soumendranath Mukherjee)। কিন্তু আচমকা এই সিদ্ধান্ত কেন ? নিয়োগ থেকে রেশন, তৃণমূল জমানায় একের পর এক দুর্নীতি মামলা নিয়ে কী অভিমত? এবিপি-র এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রতিক্রিয়া দিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 

'অ্যাডভোকেট জেনারেল হিসেবে হয়তো আমাকে আর দরকার নেই রাজ্য সরকারের'

সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছেন, 'প্রধান কারণটা হল,নিউজ ওয়েবসাইটে লেখা হয়েছিল আমি নাকি জানিয়েছি সরকারকে, যে আমি ইস্তফা দিতে চাই। সেটা আমি কোনও দিন করিনি। আর রাজ্য সরকার থেকে কেউ বলেনি, এই খবরটা ভুল। তো আমি মেনে নিলাম যে, হয়তো আমাকে  অ্যাডভোকেট জেনারেলের পদে এখন আর দরকার নেই।  সেই জন্য এই ইস্তফাটা দ্রুত দিলাম।'  ইস্তফাপত্র শুধুমাত্র রাজ্যপালকে কেন পাঠানোর সিদ্ধান্ত ? প্রশ্নের উত্তরে তিনি বলেন,'রাজ্যপালই অ্যাপয়েন্টিং অথরিটি। তাই রাজ্যপালকেই লিখলাম। আর তো কেউ অ্যাপয়েন্ট করেনি আমাকে।' 

' দুর্নীতির অভিযোগ উঠলে, তার তদন্ত সবসময় দরকার, রাজ্য সরকার সেটা আটকাতে পারে না'

রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদে তিনি থাকাকালীন নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি-সহ ভুরিভুরি মামলায় নাম জড়িয়েছে শাসকদলের। যার জেরে কড়া সমালোচনার মুখে পড়েছে তৃণমূলের সরকার। সরকারের একাংশ বা প্রশাসনের একাংশের মত ছিল যে, সরকারি আইনজীবীদের এটা একটা সার্বিক ব্যর্থতা। এই প্রসঙ্গে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছেন, 'অ্যাডভোকেট জেনারেলের পদে থেকে আমি যা কাজ করেছি, প্রচন্ড ইনটেনসিটি দিয়ে, সরকারের ভালর জন্যেই। কিন্তু যদি কোনও দুর্নীতির অভিযোগ থাকে, তার তদন্ত হওয়া সবসময় দরকার। রাজ্য সরকার সেটা কোনও সময়, কোনওভাবে আটকাতে পারে না।' 

আরও পড়ুন, 'মুখ্যমন্ত্রী ২ মাস ধরে বাড়িতে বসে..', 'সরকার' চালানোর সমাধান দিলেন দিলীপ ঘোষ

'আমার মনে হয়, নিজের মান-সম্মান বজায় রেখেই সবাইকে কাজ করা উচিত'

তিনি আরও বলেন, 'কেউ যদি কাজ করতে না পারে, তাহলেই ইস্তফা দেন। অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাজ্য সরকারের তরফে কেউ যোগাযোগ করেনি। রাজ্যপাল বলেছিলেন, কেউ অনুরোধ করলে পুনর্বিবেচনা করবেন? আমি বলেছিলাম না। অভিমানের কোনও ব্যাপার নেই, যে ধরনের সমর্থন প্রত্যাশা করেছিলাম, তা পাইনি। ১০০ শতাংশ সহযোগিতা না পেলে পদে থেকে কোনও লাভ নেই। আমার মনে হয়, নিজের মান-সম্মান বজায় রেখেই সবাইকে কাজ করা উচিত।'

সেরা শিরোনাম

Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
Nandigram By Election: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?
Bad Road Conditions: কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও

ভিডিও

Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget