এক্সপ্লোর

Howrah News: ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শিবপুরে নবান্নের কাছে মর্মান্তিক মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

Death Due To Electrocution:নবান্নের কাছেই শিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মর্মান্তিক মৃত্যু। বিদ্যুতের কাটা তার পায়ে লেগে মারা গেল ষষ্ঠ শ্রেণির ছাত্র। ফুটবল খেলার সময় ঘটনাটি ঘটে, জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীদের অনেকে।

সুনীত হালদার, হাওড়া: নবান্নের (nabanna) কাছেই শিবপুরে (shibpur) বিদ্যুৎস্পৃষ্ট (electrocution) হয়ে ছাত্রের মর্মান্তিক মৃত্যু (tragic death)। বিদ্যুতের কাটা তার পায়ে লেগে মারা গেল ষষ্ঠ শ্রেণির (sixth grade) ছাত্র (student)। ফুটবল (football) খেলার সময় ঘটনাটি ঘটে, জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীদের অনেকে। হঠাতই এমনই ঘটনায় এলাকায় শোকের ছায়া।

কী ঘটেছিল?
নবান্ন থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে শিবপুরের মালিবাগানে ঘটনাটি ঘটেছে। সেখানে এভারগ্রিন স্পোর্টিং ক্লাব নামে একটি স্থানীয় ক্লাবের একটি ছোট মাঠে বাচ্চারা প্রতি দিন ফুটবল খেলে। আজও তারা ফুটবল খেলছিল। হঠাতই একটা কাটা তার ইরফান খান নামে ১২ বছরের এক কিশোরের পায়ে জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। বেশ কিছুক্ষণ ওই অবস্থাতেই পড়ে ছিল সে। পরে বিষয়টি আশপাশের বাসিন্দাদের নজরে আসায় পুলিশে খবর যায়। ছুটে আসেন পরিজনেরা। দ্রুত তাকে টোটো করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ইরফানকে। শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কিছু দিন আগে ক্লাবে একটি অনুষ্ঠান ছিল। সেই জন্য আলো লাগানো হয়েছিল। তার জন্য বিদ্যুতের তার জোড়া হয়। সম্ভবত খেলার সময় ফুটবল লেগে তার ছিড়ে যায়। সেই তারই মাটিতে পড়েছিল যা থেকে দুর্ঘটনা ঘটে। ক্লাব কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। যদিও কর্তৃপক্ষের যুক্তি, নজরদারি থাকে। কিন্তু ফুটবল লেগে তার ছিঁড়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। পড়ুয়ার অকালমৃত্য়ুতে তদন্ত চেয়েছেন তাঁরা। 

আগেও মর্মান্তিক ঘটনা নানা প্রান্তে...
শহর থেকে গ্রাম, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা রাজ্যের নানা প্রান্তে আকছার শোনা যায়। গত অগাস্টেই উত্তর দিনাজপুরের ইটাহারে এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল। জন্মদিন উদযাপন করতে গিয়ে শেষ হয়ে গিয়েছিলেন একই পরিবারের তিন সদস্য। টিনের তৈরি একটি বাড়িতে জন্মদিনের আয়োজন হয়েছিল। সমস্ত চাওয়া-না পাওয়া ভুলে যখন পরিবারের সকলে আনন্দ করছেন, সেই সময়ই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। আচমকা শর্ট সার্কিট থেকে মৃত্যু ঘটে পরিবারের তিন সদস্যের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শর্ট সার্কিট হয়েছে টের পেয়েই মেইন সুইচ বন্ধ করতে যান পরিবারের সদস্য বাবলু মুর্মু। তড়িঘড়ি মেইন সুইচ বন্ধ করলেও, বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সেই সময় টিনের দেওয়ালে হেলান দিয়ে বসেছিলেন বাবুলর জ্যাঠামশাই কবিরাজ মুর্মু এবং  জেঠিমা হপনময়ী সোরেন। তাঁরা দু'জনও বিদ্যুৎস্পৃষ্ট হন। গোপাল মুর্মু নামের আরও একজন তড়িদাহত হন। এছাড়া বর্ষার সময় তড়িদাহত হয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনা বেশ কিছু ঘটেছে। এর পরও কেন সচেতনতা বাড়ছে না?   

আরও পড়ুন:সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন? জল্পনার মাঝে কী বললেন সৌরভ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget