এক্সপ্লোর

Subiresh Bhattacharya:অধ্যক্ষ পরিষদ থেকে অপসারিত জেলবন্দি সুবীরেশ ভট্টাচার্য, সিদ্ধান্ত কোচবিহারের বৈঠকে

All Bengal Principals' Council: অবশেষে অধ্যক্ষ পরিষদ থেকে অপসারিত জেলবন্দি সুবীরেশ ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেলে রয়েছেন সুবীরেশ। কোচবিহারে অধ্যক্ষ পরিষদের বৈঠকেই এদিন তাঁকে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অবশেষে অধ্যক্ষ পরিষদ (All Bengal Principals' Council) থেকে অপসারিত জেলবন্দি সুবীরেশ ভট্টাচার্য (subiresh bhattacharya sacked)। নিয়োগ দুর্নীতি মামলায়  (recruitment scam) এই মুহূর্তে জেলে রয়েছেন সুবীরেশ। কোচবিহারে (coochbehar meeting) অধ্যক্ষ পরিষদের বৈঠকেই এদিন তাঁকে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়। তৈরি হচ্ছে অ্যাড হক কমিটি। আগামীদিনে পদাধিকারী নির্বাচন করবে এই কমিটি।

ইঙ্গিত ছিলই...
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক বসেছিলেন অধ্যক্ষরা। তার পরই শিক্ষামন্ত্রী বলেন, 'সরকার আইন বহির্ভূত কাজ করবে না, ভুল থাকলে সংশোধন করে নিতে বলেছি।' প্রসঙ্গত, অধ্যক্ষদের একাংশের অভিযোগ ছিল, তিনি জেলে বসে সংগঠন পরিচালনা করছেন। কোন জাদুবলে সুবীরেশ এখনও অধ্যক্ষ পরিষদের সভাপতি? প্রশ্ন তোলেন তাঁরা। সঙ্গে বলা হয়, অন্তত মুখরক্ষার খাতিরে পদত্যাগ করুন সুবীরেশ। তীব্র চাপের মুখের অধ্যক্ষ পরিষদ জানিয়েছিল, ২২ জানুয়ারি সম্মেলনে প্রত্যেক পদে নতুন লোক আসবে। তার পরই এই সিদ্ধান্ত। 

প্রেক্ষাপট...
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায়, গত ১৯ সেপ্টেম্বর CBI-এর হাতে গ্রেফতার হন সুবীরেশ ভট্টাচার্য। বর্তমানে তিনি জেলবন্দি রয়েছেন। গ্রেফতারির পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং হিলস ইউনিভার্সিটির উপাচার্যর পদ থেকে সুবীরেশ ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হলেও, জেলবন্দি অবস্থায় এখনও নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতি পদে বহাল ছিলেন তিনি। ৬ বছর ধরে ওই পদেই ছিলেন, একদা শ্যামাপ্রসাদ কলেজ থেকে লিয়েন নেওয়া অধ্যক্ষ সুবীরেশ। প্রসঙ্গত, নিয়োগ-দুর্নীতি মামলায় গত ডিসেম্বরে সুবীরেশ ভট্টাচার্যর জামিনের আবেদন খারিজ করেছিল কলকাতা হাইকোর্টের (high court) ডিভিশন বেঞ্চ (division bench)। সেই সময়ই বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলেন, 'দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এতে এক দিকে অযোগ্যদের চাকরি দিয়ে যোগ্যদের বঞ্চিত করা, অন্য দিকে অযোগ্যদের হাতে আগামী প্রজন্মের শিক্ষার ভার তুলে দেওয়া হয়েছে।' সঙ্গে আরও বলা হয়, এই ভাবে আগামী প্রজন্মকে অনিশ্চয়তায় দিকে ঠেলে দেওয়া আসলে চরম প্রতারণা। উল্লেখ্য, মাসখানেকও আগেও শোনা গিয়েছিল, তদন্তে সহযোগিতা করছেন না তিনি, আদালতে দাবি করে সিবিআই (CBI)। ‘সুবীরেশ ভট্টাচার্যকে জেলে গিয়ে জেরা করা হয়েছে, আবার জেরা করা হবে। সেজন্যই তাঁর জামিনের আবেদন খারিজ হয়। সেই সময় সুবীরেশের অধীনে কাজ করা ৪ কর্মীকে তলবও করে সিবিআই। সুবীরেশের নির্দেশ পালন করেছেন এসএসসি-র ওই ৪ কর্মী, সূত্রের খবর এমনই। 

আরও পড়ুন:সিনেমা বদলেছে, পেশাদার অভিনেতা হিসেবে গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ পাচ্ছি: কৌশিক গঙ্গোপাধ্যায়

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget