এক্সপ্লোর

Suvendu Adhikari: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর ইঙ্গিতপূর্ণ পোস্ট শুভেন্দুর

Suvendu Adhikari On Partha Chatterjee: একটানা পার্থকে জেরা করা হয়। তদন্তে উঠে আসে তাঁর সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) নামও। অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। রাতভর গ্রেফতারির পর প্রায় ২৭ ঘণ্টা জেরার পর রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আর এরপরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার হওয়ার পর শাসক দলকে খোঁচা দিয়ে শুভেন্দু লেখেন, হিমশৈলের চূড়া সবেমাত্র দৃশ্যমান হয়েছে। একটি বড় পোস্ট নিজের ফেসবুকে করেছেন শুভেন্দু।

নিজের সােশাল মিডিয়ায় কী লেখেন শুভেন্দু অধিকারী?

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের সোশাল মিডিয়ায় লিখেছেন, ''একটি প্রজন্মকে প্রতারিত হতে হয়েছে। যোগ্য মেধাবী চাকরি প্রার্থীরা ক্লাসরুমের জায়গায়, পথে বসে প্রতিবাদ আন্দোলন করতে বাধ্য হয়েছে। তাদের চোখের জল বৃথা যাবে না। যোগ্য প্রার্থীদের আবেদন বিবেচনা করে মহামান্য কলকাতা হাইকোর্ট যে তদন্ত প্রক্রিয়ার নির্দেশ দেন, তার প্রভাব পড়তে শুরু হয়েছে। মহামান্য হাইকোর্ট কে আমার কৃতজ্ঞতা জানাই। আইনি পদক্ষেপের ফল সবেমাত্র পাওয়া শুরু হয়েছে। হিমশৈলের চূড়া সবেমাত্র দৃশ্যমান হয়েছে।''

শুক্রবার সকাল থেকে একটানা পার্থকে জেরা করা হয়। তদন্তে উঠে আসে তাঁর সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) নামও। অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে বস্তার মধ্যে থেকে।  উদ্ধার হয়েছে ৫০ লক্ষের গয়না। তাঁর বিপুল সম্পত্তির হদিশও মিলেথে। জানা যায়, পার্থ এবং অর্পিতা, দু'জনের কেউি সহযোগিতা করছেন না। এর পরই সকালে পার্থকে গ্রেফতারির প্রক্রিয়া শুরু হয়।  সাক্ষী ডেকে এনে সই করানো হয় গ্রেফতারি মেমোয়।

এদিকে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মেয়ো রোডে গান্ধীমূর্তির সামনে অবস্থানরত SSC চাকরিপ্রার্থীরা। SSC দুর্নীতি মামলায় এই চাকরিপ্রার্থীরাই হাইকোর্টে মামলা করেন।

আরও পড়ুন: গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, দৃষ্টান্তমূলক শাস্তি চান চাকরিপ্রার্থীরা

 

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget