এক্সপ্লোর

Sujan Chakraborty: 'পরীক্ষার ফলাফলও প্রকাশ করুন', স্ত্রীর চাকরি-বিতর্কে পাল্টা দাবি সুজনের

Job Controversy: নিয়োগের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে বাম আমলকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তৃণমূলের তরফে।

কলকাতা: নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। তারমধ্যেই তৃণমূলের নিশানায় বাম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী। গড়িয়ার দীনবন্ধু অ্য়ান্ড্রুজ কলেজে সুজনের স্ত্রীর চাকরির নথি নিয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল। নিয়োগের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে বাম আমলকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এবার সেই ঘটনায় মুখ খুললেন সুজন চক্রবর্তী।

সুজনের প্রশ্ন, তাঁর স্ত্রীর সার্ভিস রেকর্ড কীভাবে প্রকাশ্যে এল। 'সার্ভিস রেকর্ড প্রকাশ করলে পরীক্ষার ফলাফলও প্রকাশ করুন', দাবি সুজনের। তাঁর দাবি, তাঁর স্ত্রীর পরীক্ষায় প্রথম হয়েছিলেন। 'তৃণমূল দুর্নীতিতে ধরা পড়ে খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে। আর কত নামবে তৃণমূল', কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।

বৃহস্পতিবারই সিপিএম নেতার স্ত্রীর চাকরিতে দুর্নীতির অভিযোগে আক্রমণে নামে তৃণমূল কংগ্রেস। ট্যুইটে অভিযোগ করা হয়েছে, পরীক্ষা না দিয়েই দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি হয়েছে। পরীক্ষা না দিয়েই ৩৪ বছর চাকরি হয়েছে, সিপিএমের সীমাহীন ক্ষমতার অপব্যবহার হয়েছে বলে অভিযোগ। সুজনের স্ত্রী মিলি চক্রবর্তীর জয়েনিং লেটারের ছবি দিয়ে ট্যুইট তৃণমূলের। তারপরে সাংবাদিক বৈঠকে সুজন চক্রবর্তীর স্ত্রীকে চাকরি দেওয়ার চিঠি, তাঁকে নেওয়ার জন্য বোর্ডের রেজোলিউশন, সব দেখান কুণাল ঘোষ। নিয়োগের পদ্ধতি নিয়ে প্রশ্ন করেন কুণাল। তাঁর তোপ, 'যাঁরা কাজ ছুড়ছে তারা কাচের ঘরে বসে ঢিল ছুড়ছে। গোটা নথি শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসুকে পাঠানো হয়েছে। তদন্তের দাবি করা হয়েছে। সিপিএমের পদাধিকারীদের কোন আত্মীয় কোথায় চাকরি করেন তাঁরা আগে সেটা বলুন।'

কুণালের দাবি কী ছিল:
কুণালের আরও দাবি, 'শ্বেতপত্র প্রকাশ করুন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সমস্ত বিষয় আমরা তদন্তের জন্য শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়েছি। অয়নের বিরুদ্ধে তদন্ত ২০০২ থেকে শুরু হওয়া উচিত। এই জমানায় অন্যায় করলে, শাস্তি হোক, কিন্তু কাচের ঘরে বসে ঢিল ছুঁড়বেন না। সিবিআই-ইডির তদন্তে বাম জমানাকেও যুক্ত করতে হবে। শিক্ষামন্ত্রীর কাছে তদন্তের জন্য অনুরোধ করব। কোথাও অন্যায় হলে, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে।'

কী বললেন ব্রাত্য:
ওই ঘটনায় শিক্ষামন্ত্রীর কাছে সব নথি পাঠানো হয়েছে বলে জানিয়েছিলেন কুণাল ঘোষ। তা নিয়ে তদন্ত চাওয়া হয়েছে তৃণমূলের তরফে। ওই ঘটনায় এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'বাম জমানায় সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি পরীক্ষার ভিত্তিতে হয়েছিল কিনা তা স্পষ্ট নয়। বিস্তারিত তদন্ত অবশ্যই দরকার। পূর্ণাঙ্গ তদন্ত হবে কিনা, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ঠিক করা হবে। তৃণমূল সরকার বাম আমলে নিয়োগের শ্বেতপত্র প্রকাশ করবে বলেছে। সেই শ্বেতপত্রের ভিত্তিতে মামলা হলে আদালত নির্দেশ দিলে বিচার হতে পারে।'

আরও পড়ুন: লোকসভায় পাশ অর্থবিল, Debt Mutual Fund-এ কী বদল! আর কী কী?

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget