এক্সপ্লোর

Aadhaar Fraud: সরকারি ওয়েবসাইট থেকে বায়োমেট্রিক তথ্য চুরি! আধার-প্রতারণায় বাড়ছে উদ্বেগ

Kolkata News: আধার-প্রতারণায় আতঙ্ক বাড়াচ্ছে বিভিন্ন সরকারি ওয়েবসাইটই। পুলিশের দাবি, সেখান থেকেই বায়োমেট্রিক তথ্য চুরি করছে প্রতারকরা।

কলকাতা: আধার-প্রতারণায় (Aadhaar fraud) উদ্বেগ বাড়াচ্ছে বিভিন্ন সরকারি ওয়েবসাইটই। সেখান থেকেই বায়োমেট্রিক তথ্য চুরি করছে প্রতারকরা, দাবি পুলিশের। অন্যদিকে, আধার-প্রতারণাকাণ্ডে উত্তর দিনাজপুরের পাশাপাশি, এবার মিলল ভিনরাজ্যের যোগ। কলকাতা গোয়েন্দা পুলিশের হাতে প্রথম গ্রেফতার দুই। প্রতারণার শিকার বাগুইআটির এক বাসিন্দা।

উদ্বেগ বাড়াচ্ছে বিভিন্ন সরকারি ওয়েবসাইট: আধার-প্রতারণায় আতঙ্ক বাড়াচ্ছে বিভিন্ন সরকারি ওয়েবসাইটই। পুলিশের দাবি, সেখান থেকেই বায়োমেট্রিক তথ্য চুরি করছে প্রতারকরা। আর সেই তথ্য কাজে লাগিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দিচ্ছে তারা। লাগছে না কোনও কার্ডের তথ্য, ওটিপি বা সিভিভি। প্রতারকরা এখন সাহায্য নিচ্ছে Aadhaar Enabled Payment System বা AEPS-এর। পুলিশ সূত্রে দাবি, উত্তর দিনাজপুরের চোপড়া কার্যত পরিণত হয়েছে আধার-প্রতারণার হাবে। কিন্তু সাধারণ মানুষের গোপন তথ্য প্রতারকদের হাতে যাচ্ছে কী করে?

পুলিশ সূত্রে খবর, সরকারি ওয়েবসাইটেই মিলছে আধারের তথ্য ও আঙুলের ছাপ। জমি-বাড়ি-সম্পত্তির রেজিস্ট্রি সংক্রান্ত তথ্য সরকারি ওয়েবসাইটে আপলোড করা হয়। পাশাপাশি, প্রত্যন্ত গ্রামে গ্রাহকদের সুবিধার জন্য কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে বিভিন্ন ব্যাঙ্কের। যেখানে বায়োমেট্রিক পদ্ধতিতে টাকা তোলা যায়। সেই সব কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকেও ফিঙ্গার প্রিন্ট জোগাড় করছে প্রতারকরা। এই পরিস্থিতিতে, পাবলিক ডোমেনে থাকা তথ্য ও আধার নম্বর ‘মাস্কড’ করতে রাজ্যের অর্থ সচিবকে চিঠি দিয়েছে লালবাজার।

সম্প্রতি উত্তর দিনাজপুরের চোপড়া থেকে এক নাবালক ও একটি ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্টের মালিক-সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় প্রচুর মনিটর, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, ল্যাপটপ, পেন ড্রাইভ-সহ বেশ কিছু সরঞ্জাম। পুলিশের দাবি, চোপড়াজুড়ে প্রতারকরা জাল বিছিয়েছে। আধার-প্রতারণাকাণ্ডে উত্তর দিনাজপুরের পাশাপাশি, মিলেছে ভিনরাজ্যের যোগও।

ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২ জনকে।  আধার প্রতারণাকাণ্ডে কলকাতা গোয়েন্দা পুলিশের হাতে প্রথম গ্রেফতার। এবার ব্যাঙ্ক প্রতারণা শিকার হয়েছেন বাগুইআটির এক বাসিন্দা। শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ করেছেন - AEPSপদ্ধতি ব্যবহার করে তাঁর অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৯০০ টাকা তুলে নেওয়া হয়। তদন্তে নেমে উত্তর দিনাজপুরের চোপড়া ও ইসলামপুর থেকে মোক্তার আলম ও রোশন আলি নামে ২ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পুলিশের দাবি, বায়োমেট্রিক-প্রতারণার গোটা অপারেশন চলছে চোপড়া ও লাগোয়া বিহারের আরারিয়া থেকে। ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: North 24 Parganas Weather: কখনও মেঘ, কখনও রোদ্দুর, আর্দ্রতাজনিত অস্বস্তি উত্তর ২৪ পরগনায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget