এক্সপ্লোর

RG Kar News: অভয়ার জন্মদিনে প্রয়াগরাজে তর্পণ সুকান্ত মজুমদারের, করলেন বৃক্ষরোপণও

Sukanta Majumdar RG Kar News: আজ নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: আজ আরজি কর কাণ্ডে নিহত নির্যাতিতার জন্মদিন। আর অভয়ার স্মরণে আজ কলকাতার রাস্তায় রাস্তায় নেমেছিল মিছিল। অভয়ার বাবা মায়ের ডাকে আজ পথে নেমেছিলেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষেরা। আর আজকের দিনে জেলায় জেলায় মিছিল বেরিয়েছিল। অন্যদিকে আজ অভয়ার জন্মদিনে প্রয়াগরাজে তর্পণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। আর জি করে নিহত চিকিৎসকের স্মরণে বৃক্ষরোপণ করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। 

অভয়ার জন্মদিনে প্রয়াগরাজে তর্পণ করে সুকান্ত মজুমদার বলেন, 'আজ অভয়ার জন্মদিন। আজকের দিনে অভয়ার বাবা মা সবাইকে পথে নামার ডাক দিয়েছেন। আজকে সেই অভয়ার স্মৃতিতে মহাকুম্ভে তর্পণ করলাম। মহাকুম্ভের পুণ্যভূমিতে যে ক্যাম্প করা হয়েছে, সেখানে একটি আমগাছও রোপণ করলাম। সকলের প্রয়াস, ঐক্যবদ্ধ প্রচেষ্টা আগামীদিনে যারা বৃহত্তর চক্রান্তে জড়িত ছিল তাদেরকে আইনের সামনে আনবে ও উপযুক্ত শাস্তি পাবে।'

অন্যদিকে, আজ নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। আর সেখানে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ও বিনীত গোয়েলের জেল চাই।  বিচার হয়নি, তদন্তকারী সংস্থা বিচার দিতে পারেনি। আমরা সবকিছুর ঊর্ধ্বে পরিবারের সঙ্গে আছি। কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করেছে', নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর মন্তব্য শুভেন্দুর।

বিচারের দাবিতে অভয়ার জন্মদিনে ফের রাজপথে প্রতিবাদ। 'জন্মদিনের মৃত্যুঋণ' স্লোগান তুলে ফের রাজপথে প্রতিবাদ। কলেজ স্কোয়ার থেকে আর জি কর মেডিক্যাল পর্যন্ত মিছিল। আর জি কর-কাণ্ডের ৬ মাস, অভয়ার জন্মদিনে ফের প্রতিবাদ। এই জন্মদিনকে স্মরণ করে এবং বিচারের দাবিতে তিলোত্তমার বাড়ির থেকে মৌন মিছিল শুরু হয়। নাটক মেইন রোড অম্বিকা মুখার্জী রোড হয়ে এইচবি টাউন মোড় সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে সোজা কাচ কল মোড়ে গিয়ে শেষ হয় মৌন মিছিলের ডাক দিয়েছিল পানিহাটি নাগরিক সমাজের পক্ষ থেকে এই মৌন মিছিলে রয়েছেন ডাক্তার চিত্রশিল্পী সংগীত শিল্পী-সহ সাধারণ মানুষ এই তিলোত্তমার বিচারের দাবিতে তমলা চৌধুরী, দুলাল চক্রবর্তী, স্নিগ্ধ বন্দ্যোপাধ্যায়, চিত্রশিল্পী অভিজিৎ ভট্টাচার্য সহ সর্বস্তরের মানুষ এই মৌন মিছিলে অংশগ্রহণ করেছেন।

আর জি কর-কাণ্ডের ৬ মাস, আজ অভয়ার জন্মদিন। জন্মদিনে মেয়ের মৃত্যুর বিচার চেয়ে পথে নামছেন অভয়ার মা-বাবা। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে মিছিলে হাঁটবে নিহত চিকিৎসকের পরিবার। দুপুর ৩টে নাগাদ কলেজ স্ট্রিট থেকে আর জি কর পর্যন্ত মিছিলের ডাক অভয়া মঞ্চের। 

আরও পড়ুন: Vicky Kaushal: 'ছাবা' ভিকি কৌশলকে শুভেচ্ছার সঙ্গে সঙ্গে ধন্যবাদও দিচ্ছেন অল্লু অর্জুন! কী করেছেন তিনি?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget