এক্সপ্লোর

Sukanta Majumdar: বজবজে আক্রান্ত BJP কর্মীদের নিয়েই রাজভবনে সুকান্ত, '..ধন্যবাদ অভিষেক' !

CV Ananda Sukanta Meet: 'আমার মা-বাবাকে গালি দেওয়া হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে মহিলা কার্যকর্তাদের কাপড় ...' ! বিস্ফোরক অভিযোগ তুললেন সুকান্ত, রাজ্যপালের সঙ্গে কী কথা হল তাঁর ?

কলকাতা: আজ বজবজে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি রাজ্য সভাপতি। বজবজে আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়েই রাজভবনে যান সুকান্ত মজুমদার।  এরপর রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন তিনি।

আরও পড়ুন, 'মুহূর্মুহূ মিসাইল,চারিদিকে গুলি-বোমার আওয়াজ..', ইরানে আটকে দেগঙ্গার ৫ পরিবারের ১১ জন ! 'ওরা অসুস্থ, যোগাযোগ বিচ্ছিন্ন..'

বৈঠক সেরে বেরিয়ে এসে সুকান্ত মজুমদার বলেন, মাননীয় রাজ্যপালকে পুরো বিষয়টিকে জানাতে, এবং আমাদের প্রতিবেদন তাঁকে দিয়েছি, যে পরিস্থিতির সম্মুখীন আজকে আমাকে হতে হল, একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে, আমার প্রোগাম আগে থেকে রাজ্য ও জেলা প্রশাসনকে জানানোর পর, যদি এই ঘটনা হয়, তাহলে সাধারণ একজন মানুষের ভোটাধিকার সেই বিধানসভা বা লোকসভা ক্ষেত্রে রক্ষিত হতে পারে ? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে , ১০০ দিনের কাজের জন্য নাকি, মানুষ প্রতিবাদ করেছে। আমাদের কাছে তথ্যপ্রমাণ আছে। ভিডিও আছে। ছবি আছে। তৃণমূল কংগ্রেসের যারা পরিচিত নেতা, তাঁদেরকে দিয়ে আজকে, যেভাবে আমাদের উপর আক্রমণ করা হয়েছে, আমাদের মণ্ডল সভাপতি এবং একজন মহিলা কার্যকর্তা, তাঁদের জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। আমাদের মণ্ডল সভাপতির ফোন লুঠ করা হয়েছে। এতটাই ভিখারি এরা ! এবং তার সঙ্গে সঙ্গে যে অশ্রাব্য গালিগালাজ, আজকে তৃণমূল কংগ্রেসের দ্বারা করা হল ফ্ল্যাগ ছাড়া, বাংলার জনতা আগামী দিনে এর উত্তর দেবে।'

তিনি আরও বলেন,' রাজ্যপাল পর্যন্ত আজকে শুনে আশ্চর্য হয়েছেন। এবং তিনি তাঁর বক্তব্যে বলেছেন, ভারতবর্ষের কোনও রাজ্যে, এই ধরণের ঘটনা ঘটে না। তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ। আজকে তাঁরা যে ব্যবহা করেছে, বা আমার মা-বাবাকে যে গালি দিয়েছেন, বিশেষকরে আমার মাকে, আমার মা একজন শিক্ষিকা, পার্টি করে খান না তৃণমূল কংগ্রেসের নেতাদের মতো, এবং তিনি যে স্কুল থেকে চাকরি করেছেন জীবনের সিংহভাগটা, সেইসময় জ্ঞানী জয়ন্ত সিংহের কাছ থেকে রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত হেড মাস্টার মশাইয়ের স্কুলে চাকরি করা একজন শিক্ষিকা। তৃণমূল কংগ্রেসকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। মাননীয় রাজ্যপাল বলেছেন যে এই বিষয়ে তিনি রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন।প্রয়োজনে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পাঠাবেন।' 

উল্লেখ্য, বজবজে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সুকান্ত মজুমদার। ১০০ দিনের কাজের টাকার দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা।  বিজেপি রাজ্য সভাপতিকে 'চোর' স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, সুকান্ত লক্ষ্য করে জুতো। এদিন বজবজে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়েই বিক্ষোভের মুখে পড়েন সুকান্ত মজুমদার। এপরেই রাজ্যপালের সঙ্গে দেখা করেন তিনি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget