এক্সপ্লোর

Sukanta Majumdar: 'ED-CBI দিয়ে গ্রেফতার করালেই হবে না, জেতার জন্য চাই সংগঠন', দলকে বার্তা সুকান্তর

West Bengal BJP: লোকসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতার মুখে বার বার কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় বাহিনীর কথা শোনা যেত।

আশাবুল হোসেন, সৌমিত্র রায়, কলকাতা: বিধানসভা, পঞ্চায়েত, লোকসভার পর উপনির্বাচনেও রাজ্যে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। এত হাঁকডাকের পরও কেন আশানুরূপ ফল হল না, কাটাছেঁড়া শুরু হয়েছে দলের অন্দরেই। সেই আবহেই এবার দলীয় বৈঠকে বার্তা দিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, "CBI-কে গ্রেফতার করে নিতে বলুন, আমরা জিতে যাব, সেটা আর হবে না।" (Sukanta Majumdar)

লোকসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতার মুখে বার বার কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় বাহিনীর কথা শোনা যেত। প্রায় নিত্য়দিনই CBI-ED নিয়ে হুঁশিয়ারি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বিঘ্নে ভোট করানোর আশ্বাস, পাশাপাশি তৃণমূলকে শায়েস্তা করার হুঙ্কার শোনা যেত। এর পরও লোকসভা নির্বাচনে শোচনীয় হার হয় দলের।  সম্প্রতি উপনির্বাচনেও দখলে থাকা তিনটি বিধানসভা আসন হাতছাড়া হয়ে গিয়েছে। তাই  কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে হুঙ্কার ছাড়া উচিত ছিল কি না, তা নিয়ে বিজেপি-র অন্দরেই প্রশ্ন উঠছে। (West Bengal BJP)

এবার সুকান্ত নিজেও দলকে বার্তা দিলেন। তিনি সাফ বলেন, "ওপার থেকে দাদা CBI-কে বলুন একে অ্যারেস্ট করে নিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাব, হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন দাদা, জিতে যাব, হবে না।" সুকান্ত আরও বলেন, "অনুব্রত মণ্ডল জেলে ছিল না, এখন আছে কি না জেলে?  কিন্তু বীরভূমে কি জিতেছি আমরা? কঠোর পরিশ্রম করে সংগঠন যদি তৈরি করতে পারেন, তাহলে জিতবেন। পরিশ্রম করে সংগঠন তৈরি করতে যদি না পারেন, যে যাকে ইচ্ছে অ্যারেস্ট করুক, কোনও দিন জিততে পারবেন না।"

আরও পড়ুন: Sovan Chatterjee: তৃণমূলে ফিরতে পারেন শোভন? জল্পনার মধ্য়েই প্রকাশ্য়ে দলের মতানৈক্য়

সুকান্তর এই মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে। ED-CBI নিয়ে দলের অন্দরেই কাউকে কি বিশেষ বার্তা দিলেন তিনি? উঠছে প্রশ্ন। তবে সুকান্ত কারও নাম নেননি। তবে সুকান্ত যখন কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্রীয় বাহিনীর ভরসায় না থেকে সংগঠনের উপর জোর দিতে বার্তা দিয়েছেন, সেই আবহে দলের অন্দর থেকে আরও একটি দাবি উঠতে শুরু করেছে। উপনির্বাচনে হারের পর অর্জুন সিংহ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন। রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ চলাকালীনই কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার ঘুষ নিয়ে ভোট করিয়েছেন বলে অভিযোগ তোলেন অর্জুন। 

অর্জুনের বক্তব্য, "কেন্দ্রীয় বাহিনীর যে নোডাল অফিসার এই বিনীত গোয়েলের সঙ্গে বসে লালবাজার থেকে টাকা নিয়ে ভোট করিয়েছেন। এখন কার সিইও...আমার কাছে ওয়েবকাস্টিং এল, আমি দেখালাম যে চার জন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে, বলছে না তো! তা তো দেখছি না!"অর্জুনের এই দাবি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। বিধানসভায় ২০০ পারের ডাক দিয়ে ৭৭-এ থেমে যাওয়া, কলকাতা তথা জেলার পৌরসভা নির্বাচনে হেরে যাওয়া, লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনেও হার জোটে। নিজেদের খামতি, ব্যর্থতা খতিয়ে না দেখে, অন্যকে দোষারোপ করার নীতি নিয়ে প্রশ্ন ওঠে। সেই আবহে সুকান্তর এই মন্তব্য ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget