এক্সপ্লোর

Sukanta Majumdar: ‘কাজের সময় পাওয়া যায় না, শুধু বড় বড় কথা’, সৌমিত্রর ‘অযোগ্য’ মন্তব্যের জবাব সুকান্তর

West Bengal BJP: একদিন আগেই সুকান্তকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন সৌমিত্র।

দীপক ঘোষ, আশাবুল হোসেন ও রঞ্জিত সাউ, কলকাতা: দলের রাজ্য সভাপতি তিনি। অথচ প্রকাশ্যে তাঁর বিরুদ্ধেই মন্তব্য। তা নিয়ে মুখ খুললেন বঙ্গ বিজেপি-র (BJP) সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। একদিন আগে তাঁকে 'অযোগ্য' বলে কটাক্ষ করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। বৃহস্পতিবার তাক জবাব দিলেন সুকান্ত। তাঁর বক্তব্য, "কিছু লোকের কাজ না করে কথা বলা অভ্যাস হয়ে গিয়েছে! চ্যালেঞ্জ নিন। পঞ্চায়েতে জিতিয়ে দেখান! "

প্রকাশ্য মঞ্চেই সৌমিত্রকে কড়া ভাষায় জবাব সুকান্তর

একদিন আগেই সুকান্তকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন সৌমিত্র। তিনি বলেন, "বাংলাতে কয়েকটা কয়েকটা আযোগ্যকে বসে, বাংলা জয় করা খুব কঠিন। শুভেন্দু দা, দিলীপ দা লড়ছেন কিন্তু বাকি সব অযোগ্যের ভিড়ে, অযোগ্য নেতৃত্বের বলে চলছে। রাজ্য সভাপতি ভাল ছেলে, ভাল প্রফেসর কিন্তু কোনও মতেই বারবার কমিটি, বারবার লোক বদল করে দেওয়াটা আমার মনে হয় ওঁর অবগত হয়নি। উনি শিক্ষানবিশ আছেন, উনি যখন শিক্ষা পাবেন তখন নিশ্চিতভাবে হয়তো ভাল কিছু হবে।"

সৌমিত্র খাঁয়ের বক্তব্যের সঙ্গে একমত নন দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীও। তার পরই বৃহস্পতিবার দলীয় মঞ্চ থেকে নাম না করে নিজের দলেরই সাংসদের দিকে কার্যত পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, "কিছু লোকের অভ্যাস হয়ে গিয়েছে, কিছু না করেই কথা বলা। সেই সমস্ত নেতারা যাঁরা কাজের সময় থাকে না, যাঁদের কোনও দায়িত্ব দিলে পাওয়া যায় না, তাঁরা মিডিয়ার সামনে বড় বড় কথা বলে গলা ফাটান।"

আরও পড়ুন: Mamata Banerjee : ‘জোর করে কৃষকদের জমি কেড়েছেন, তাপসী মালিককে পুড়িয়ে মেরেছেন’ সিঙ্গুর নিয়ে ফের চড়া সুর মমতার

তবে সুকান্ত সৌমিত্রকে জবাব ছুড়ে দিলেও, পঞ্চায়েত নির্বাচনের আগে নেতাদের এই আকচা-আকচিতে প্রকট হয়ে উঠেছে বিজেপি-র অস্বস্তি। বিজেপি-র কোর কমিটিতে জায়গা না পাওয়ার পরই ক্ষোভ উগড়ে দেন সৌমিত্র। নানা তির্যক বিশেষণে ভরিয়ে দেন দলেরই রাজ্য সভাপতিকে।

শুধু সুকান্তকে চাঁচাছোলা ভাষায় আক্রমণই করেননি সৌমিত্র। রাজ্য বিজেপি-র অন্দরে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বও প্রতিফলিত হয় তাঁর মন্তব্য। তিনি বলেন, "আমার মাথার উপরে শুভেন্দু অধিকারী-দিলীপ ঘোষ। তাঁদের বাদ দিয়ে অন্য কোনও নেতাকে মানব না। আমার কিছু ভয় নেই। আমি কিছু পদ নেইনি। কোনও দিন বিজেপি থেকে টাকা-পয়সা কামাইনি।" দিলীপ যদিও সৌমিত্রকে কটাক্ষই করেন। ফেসবুক বা সংবাদমাধ্যমে নয়, মাটিতে দাঁড়িয়ে লড়াই করার পরামর্শ দেন। একই সুর শোনা যায় শুভেন্দুর গলায়। সৌমিত্রকে ছোট ভাইয়ের মতো মনে করলেও, এই ধরনের মন্তব্য় একেবারেই পচন্দ করেন না বলে জানিয়ে দেন।

সুকান্তকে 'অযোগ্য' বলে আক্রমণ করেছিলেন সৌমিত্র 

বিজেপি-র অন্দরে এই টানাপোড়েনে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের বিধায়ক তাপস রায়. বলেন, "এটা একেবারেই ওঁদের অন্তর্দলীয় বিষয়। তবে কথা হল যে, ওঁদের নিজেদের মধ্যে লড়াইটা এমন একটা জায়গায় গিয়েছে...আসলে সুকান্তকে কেউ মানতে চাইছেন না। কী করা যাবে? ওঁদের দলেরই যদি সাংসদরা বা নেতারা মানতে না চান, সেই সুকান্ত কী করবেন, তৃণমূলের বিরুদ্ধে উনি বলছেন লড়তে। ওঁর নেতৃত্বে সেই লড়াই কতটা সফল হবে...কতটা লড়তে পারবে, সেটাই দেখার।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget