এক্সপ্লোর

Sukanta- Sisir : "আমার কাছে সৌভাগ্যের", শিশিরের সঙ্গে দেখা করতে শান্তিকুঞ্জ যাচ্ছেন সুকান্ত

TMC-BJP Politics : ২১’র বিধানসভা ভোটের আগে অমিত শাহর সভামঞ্চে দেখা যায় শুভেন্দু অধিকারীর বাবা ও কাঁথির সাংসদ শিশির অধিকারীকে

কাঁথি (পূর্ব মেদিনীপুর ) : তিনি তৃণমূলে না বিজেপির সঙ্গে আছেন? এনিয়ে বাংলার রাজনীতিতে চর্চা অব্যাহত। তাঁর সাংসদ পদে খারিজের দাবিও জানিয়েছে তৃণমূল। এই আবহে এবার বর্ষীয়ান রাজনীতিক শিশির অধিকারীর (Sisir Adhikari) সঙ্গে দেখা করতে কাঁথির (Kanthi) শান্তিকুঞ্জে (Shantikunj) যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

সুকান্ত-উবাচ-

কিন্তু, কেন শিশির-সাক্ষাৎ ? এপ্রসঙ্গে সুকান্ত বলছেন, "অনেকদিন আগেই বলেছিলাম, ওঁদের বাড়ি যাব। বিশেষ করে শিশির অধিকারীর মতো ব্যক্তিত্ব যে বাড়িতে থাকেন। যাঁদের হাত ধরে বাংলার কমিউনিস্ট শাসনকে উৎখাত করা সম্ভব হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাঁদের মধ্যে শিশির অধিকারী একজন। তাঁর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বা বিজয়ার প্রণাম সারা... সেটা আমার জন্য সৌভাগ্যের।"

প্রসঙ্গত, বিধানসভা ভোটের মুখে ২০২০’র ডিসেম্বরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। পরের বছরের শুরুতেই গেরুয়া শিবিরে নাম লেখান শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীও। এরপর ২১’র বিধানসভা ভোটের আগে অমিত শাহর সভামঞ্চে দেখা যায় শুভেন্দু অধিকারীর বাবা ও কাঁথির সাংসদ শিশির অধিকারীকে। কিন্তু, তিনি তৃণমূলের সাংসদ পদ ছাড়েননি। এরপরই শিশিরের সাংসদপদ খারিজের দাবিতে লোকসভার অধ্যক্ষকে চিঠি দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই থেকে এই টানাপোড়েন চলছেই।

সম্প্রতি পুজোর উদ্বোধনে বিজেপি বিধায়কদের (BJP MLAs) সঙ্গে একমঞ্চে দেখা যায় শিশির অধিকারীকে (Sisir Adhikari)। কাঁথির নান্দনিক ক্লাবের সভাপতি শুভেন্দু অধিকারী ও সম্পাদক সৌমেন্দু অধিকারী। চতুর্থীর রাতে ওই পুজোর উদ্বোধনে কাঁথির সাংসদ শিশির অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ও কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক অরূপ দাস। বিষয়টি সাংসদ পদ খারিজের শুনানিতে উল্লেখ করা হবে বলে জানায় কাঁথি সাংগঠনিক জেলা নেতৃত্ব। 

এনিয়ে সুর চড়িয়ে কুণাল ঘোষ বলেছিলেন, "উনি (শিশির অধিকারী) শারীরিক ও মানসিকভাবে বিজেপির সঙ্গেই আছেন। যেটা মন থেকে চাইছেন, যেটা মন থেকে করছেন, নির্বাচনের আগে বিজেপির মঞ্চে গিয়ে যে দলের নির্বাচিত সাংসদ, তাদের সমালোচনা করছেন, সরকার পড়ে যাওয়ার কথা বলছেন। ফলে, মুখ ফুটে সেগুলো আবার স্বীকার করতেই কেন এত অসুবিধা বুঝতে পারি না। আশা করেছিলাম, উনি বুক বাজিয়ে বলবেন বিজেপি করছি। এত লুকিয়ে চুরিয়ে চুপি চুপি ! পুজোর মঞ্চ, ভোটের মঞ্চ কিছুই যখন বাদ দিচ্ছেন না, একটু জোরে বলুন না। কোনও অসুবিধা নেই।"

আরও পড়ুন ; কোন দলে শিশির, জবাবদিহি করতে হবে লোকসভায়, সুকান্ত বললেন, ‘বিজেপি-তে যোগ দেননি উনি’

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget