এক্সপ্লোর

Sukanta Majumdar : মন্ত্রী হয়েই কাজের সূচনা, দিলীপকে প্রণাম করে আশীর্বাদ নিলেন সুকান্ত

মঙ্গলবার কাজ বুঝে নিলেন সুকান্ত মজুমদার। আর দফতরের কাজ শুরু করার আগে নিলেন অগ্রজপ্রতিম দিলীপ ঘোষের আশীর্বাদ। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : বাংলা থেকে কাউকে ক্য়াবিনেট মন্ত্রী করলেন না নরেন্দ্র মোদি ( Narendra Modi ) । উল্টে গতবার বাংলা থেকে ৪ জন প্রতিমন্ত্রী ছিলেন, এবার সংখ্য়াটা কমিয়ে করা হল ২। কিন্তু প্রথমবার মন্ত্রী হয়েই জোড়া দায়িত্ব পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar )। একসঙ্গে পেলেন শিক্ষা ও উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব। মঙ্গলবার কাজ বুঝে নিলেন সুকান্ত মজুমদার। আর দফতরের কাজ শুরু করার আগে   নিলেন অগ্রজপ্রতিম দিলীপ ঘোষের আশীর্বাদ। 

২০১৯ এ বাংলায় দিলীপের নেতৃত্বে বিজেপি পেয়েছিল ১৮ টি আসন। আর ২০২৪ এ বিজেপি পেল ১২ টি আসন, যখন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বঙ্গে হেভিওয়েট বিজেপি প্রার্থীদের হার হল, যার মধ্যে রয়েছেন দিলীপ ঘোষও। এই ফল প্রকাশে আসার পরই দলের অভ্যন্তরে ও বাইরে দলের অতীত ও বর্তমান কর্মকর্তাদের নিয়ে তুল্যমূল্য বিচার হয়েছে। ফল বেরনোর পর দিলীপ ঘোষের গলাতেও ঝরে পড়ে উষ্মা। সরাসরি কারও নাম না করেই, দল কেন তাঁকে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করল, তা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ। এই আবহেই মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে দিলীপ ঘোষকে প্রণাম করে আশীর্বাদ নেন সুকান্ত মজুমদার। 

মোদির তৃতীয় মন্ত্রিসভায় বাংলা থেকে কেউ পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাননি।  শুধুই ২ জন প্রতিমন্ত্রী। এই পরিপ্রেক্ষিতে বাংলার মানুষ বারবার প্রশ্ন তুলছে, মোদির কোনও মেয়াদেই বাংলা থেকে কেউ পূর্ণ মন্ত্রিত্ব পাননি। তাই প্রশ্নটা ওঠেই, কেন? বঙ্গ বিজেপিতে অভিজ্ঞ লোকের অভাব, মানলেন সুকান্ত মজুমদারও। বললেন, 'সময় এলে হবে, তার আগে নিজেদের তৈরি করতে হবে। বঙ্গ বিজেপিতে অভিজ্ঞ লোকের অভাব। তাও আমার মতো আনকোরা লোককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন মোদি। এমন গুরুত্বপূর্ণ ২ প্রতিমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রীর চেয়ে কম কিছু নন' বললেন তিনি।  

সুকান্ত কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর থেকেই প্রশ্ন উঠছে, জোড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে সুকান্ত মজুমদার। এই পরিস্থিতিতে তবে বঙ্গ বিজেপির দায়িত্ব কে নেবে? সুকান্ত জানালেন, আপাতত তিনিই বিজেপির রাজ্য সভাপতি।   

এরই মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ। বললেন, 'আমরা ২ কোটি ৩৮ লক্ষ মানুষের ভোট পেয়েছি। আমরা কর্মীরা, আপসেট। কারণ, আমরা পূর্ণমন্ত্রী পাইনি। পূর্ণ মন্ত্রী থাকলে অনেক কাজের সুবিধা হয়। কেন পাইনি উপরওয়ালা জানে। ' 

আরও পড়ুন :

কাঠফাটা গরমের মধ্যেই এল খুশির খবর, এই দিন থেকেই শহর ও জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget