এক্সপ্লোর

Sundarbans News: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে, মাথায় এলোপাথাড়ি থাবা ডোরাকাটার, স্বামীকে বাঁচিয়ে আনলেন স্ত্রী

Sundarbans Tiger Attack: বৃহস্পতিবার সুন্দরবনের বিজুয়াড়া জঙ্গলে বাঘের মুখে পড়েন ওই মৎস্যজীবী। তিনি পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সত্যদাসপুরের বাসিন্দা।

গৌতম মণ্ডল, সুন্দরবন: কাঁকড়া ধরতে গিয়েসুন্দরবনে ফের আক্রান্ত মৎস্যজীবী। জঙ্গল থেকে বেরিয়ে হামলা রয়্যাল বেঙ্গল টাইগারের। মৎস্যজীবীর মাথায় এলোপাথাড়ি থাবা বসাতে থাকে ডোরাকাটাটি। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ওই মৎস্যজীবী। কিন্তু বাঘের সঙ্গে লড়াই করে ফিরেছেন বটে, কিন্তু রাতে শুক্রবার রাতে তাঁর অবস্থার অবনতি হয়। হাসপাতালে ভর্তি করতে হয় ওই মৎস্যজীবীকে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

বৃহস্পতিবার সুন্দরবনের বিজুয়াড়া জঙ্গলে বাঘের মুখে পড়েন ওই মৎস্যজীবী। তিনি পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সত্যদাসপুরের বাসিন্দা। ৫১ বছরের ওই ব্যক্তির নাম দিলু মল্লিক। শুক্রবার দুপুরে বিজুয়াড়া জঙ্গলে প্রবেশ করেন দিলু। কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি। সেই সময়ই অতর্কিতে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে একটি রয়্যাল বেঙ্গল। এলোপাথাড়ি দিলুর মাথায় থাবা বসাতে থাকে। 

ডোরাকাটার হামলার সময় অদূরেই ছিলেন দিলুর স্ত্রী নমিতা মল্লিক এবং মেয়ে। তাদের সঙ্গে ছিলেন এক পড়শিও। সকলে মিলেই কাঁকড়া ধরতে গিয়েছিলেন দিলু। বাঘের সঙ্গে দিলুকে লড়াই করতে দেখে আঁতকে ওঠেন তাঁরা। তড়িঘড়ে বেঁধে রাখা নৌকা থেকে লাঠি, শাবল নিয়ে ছুটে আসেন। তা হাতে নিয়ে বাঘটিকে পাল্টা আক্রমণ করেন তাঁরা। তাতেই ভয় পেয়ে পিছিয়ে যায় ওই রয়্যাল বেঙ্গল। দিলুকে ছেড়ে জঙ্গল থেকে যেমন বেরিয়ে এসেছিল, তেমনই পালিয়ে যায়। 

আরও পড়ুন: Kolaghat News: BJP-কে হারাতে অলিখিত জোট! কোলাঘাটে নির্দল প্রার্থীকে জয়ী করতে প্রার্থী দিল না তৃণমূল, CPM

এর পর স্ত্রী এবং মেয়ে মিলেই জখম দিলুকে নৌকায় তোলেন। সন্ধেয় তাঁকে পাথরপ্রতিমা ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা হয় তাঁর। তবে বাঘের সঙ্গে লড়াই করে ফেরা, দিলু শারীরিক অবস্থা ভাল ছিল না। শুক্রবার রাতে তাঁরে শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাতে পাথরপ্রতিমা ব্লক হাসপাতালে থেকে কাকদ্বীপ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। 

কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বাঘের মুখে পড়ার ঘটনা যদিও এই প্রথম নয়। এ বছর ফেব্রুয়ারি মাসেও একই ঘটনা সামনে আসে। সেবার তিনজনের একটি দল কাঁকড়া ধরতে গেলে, অতর্কিতে হামলা চালায় এক ডোরাকাটা। তাতে এক ব্যক্তি গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি সেবার। মারা যান ওই ব্যক্তি। এবারও ফের বাগের মুখে পড়লেন এক ব্যক্তি। তবে স্ত্রী-কন্যা না থাকলে আদৌ তাঁকে উদ্ধার করা যেত কিনা, সংশয়ে গ্রামবাসীর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget